India vs West Indies: দুরন্ত শতরান শুভমানেরও! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চালকের আসনে ভারত, ৫১৮ রানে ইনিংস ডিক্লেয়ার

Published : Oct 11, 2025, 02:46 PM IST
India vs West Indies

সংক্ষিপ্ত

India vs West Indies: যথেষ্ট ভালো জায়গায় দাঁড়িয়ে আছে টিম ইন্ডিয়া (Team India)। একদিকে যশস্বী জয়সওয়ালের বিধ্বংসী ইনিংস এবং অন্যদিকে, অধিনায়ক শুভমানের অনবদ্য পারফরম্যান্স। 

India vs West Indies: চালকের আসনে ভারত। সঙ্গে দুরন্ত সেঞ্চুরি ভারত অধিনায়ক শুভমানের। ৫১৮ রানে ইনিংস ডিক্লেয়ার করেছে টিম ইন্ডিয়া। দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুক্রবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট ম্যাচ (ind vs wi 2nd test match)। 

দুরন্ত শতরান গিলের

আর সেই ম্যাচে, যথেষ্ট ভালো জায়গায় দাঁড়িয়ে আছে টিম ইন্ডিয়া (Team India)। একদিকে যশস্বী জয়সওয়ালের বিধ্বংসী ইনিংস এবং অন্যদিকে, অধিনায়ক শুভমানের অনবদ্য পারফরম্যান্স। টসে জিতে এই ম্যাচে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল। প্রথম ম্যাচ জিতে এমনিতেই সিরিজে এগিয়ে আছে ভারত।

 

 

আত্মবিশ্বাসের দিক দিয়েও যথেষ্ট ভালো জায়গায় আছে গৌতম গম্ভীরের ছেলেরা। আর সেই মোমেন্টাম নিয়েই দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। সেটা ২২ গজেও যেন বারবার প্রমাণিত হল।

শুরু থেকেই ধরে রাখেন তরুণ যশস্বী। উপহার দেন ১৭৫ রানের ঝকঝকে ইনিংস। নিঃসন্দেহে দুর্দান্ত ব্যাটিং করলেন এই ভারতীয় ওপেনার। তাঁর ইনিংসে ছিল ২২টি চার। অপরদিকে, কেএল রাহুলের সংগ্রহে ৩৮ রান। সাই সুদর্শনও বেশ ভালো খেলেন। তাঁর ঝুলিতে ৮৭ রান।

ইনিংস ডিক্লেয়ার ভারতের 

আর ক্যাপ্টেন শুভমান? অসাধারণ ব্যাটিং। দুরন্ত ছন্দে ভারত অধিনায়ক। খেললেন ১২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। এছাড়া নীতিশ কুমার রেড্ডি করেন ৪৩ রান এবং ধ্রুভ জুরেলের সংগ্রহে ৪৪ রান। 

 

 

ভারতের স্কোর যখন ৫ উইকেট হারিয়ে ৫১৮ রান, তখন ইনিংস ডিক্লেয়ার করে দেন অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট নেন জোমেল ওয়ারিকান এবং ১টি উইকেট পেয়েছেন 

জবাবে ব্যাট করতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। চা-বিরতি পর্যন্ত, ক্যারিবিয়ানদের স্কোর ছিল ১ উইকেট হারিয়ে ২২ রান। ভারত এগিয়ে ছিল ৪৯৬ রানে। আপাতত জাদেজার ঝুলিতে ১টি উইকেট। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপ ২০২৬: 'আমরা কলম্বোয় যাচ্ছি,' পাকিস্তানের বিরুদ্ধে খেলতে তৈরি সূর্যকুমার
JJ Smuts T20 World Cup: কোনও দিন সে দেশেই যাননি, তবু যে নিয়মে ইতালির হয়ে বিশ্বকাপে খেলছেন স্মাটস