India Vs West Indies: "পুরোই চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত", দল নির্বাচন নিয়ে ক্ষুব্ধ হনুমা বিহারী

Published : Sep 18, 2026, 03:49 PM IST
India Vs West Indies: "পুরোই চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত", দল নির্বাচন নিয়ে ক্ষুব্ধ হনুমা বিহারী

সংক্ষিপ্ত

India Vs West Indies: এশিয়ান গেমস এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ একইসঙ্গে চলছে। তাই বেশ কিছু বদল এনেই ঘোষণা করা হয়েছে ভারতীয় ক্রিকেট দল। একসঙ্গে চারটি টুর্নামেন্টে মাঠে নামছে টিম ইন্ডিয়া।

India Vs West Indies: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটার নমন ধীর। আর এই সিদ্ধান্ত নিয়েই এবার কড়া সমালোচনা করলেন প্রাক্তন ভারতীয় তারকা হনুমা বিহারী (India Vs West Indies)। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, “আগামী ২৭ সেপ্টেম্বর, রবিবার থেকে শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নমন ধীরকে নেওয়াটা সত্যিই একটা চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত।"

"পুরোই চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত", দল নির্বাচন নিয়ে ক্ষুব্ধ হনুমা বিহারী

এশিয়ান গেমস আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ একই সময়ে হওয়ায় ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। কিন্তু হনুমা বিহারী মনে করিয়ে দিয়েছেন, পাঞ্জাব টি-টোয়েন্টি লিগ আর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কয়েকটা ভালো পারফরম্যান্স বাদ দিলে, ঘরোয়া একদিনের ক্রিকেটে নমন ধীরের ধারাবাহিকতার বেশ অভাব রয়েছে।

হনুমা বিহারী বলেন, "এশিয়ান গেমস চলছে বলে ওয়ানডে দলে অনেক বদল হয়েছে, সেটা বোঝা যায়। কিন্তু নমন ধীরকে কীভাবে নেওয়া হলো? ঘরোয়া ক্রিকেটে ওর পারফরম্যান্স খুব একটা আহামরি নয়। পাঞ্জাব লিগে একটা বড় ইনিংস খেলেছে, মুম্বই ইন্ডিয়ান্সকে কয়েকটা ম্যাচ জিতিয়েছে ঠিকই। কিন্তু ওর পারফরম্যান্সে কোনো ধারাবাহিকতা ছিল না। আমার মনে বেশ সন্দেহ আছে। এটা সত্যিই একটা চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত।" তিনি আরও যোগ করেন, টপ অর্ডারে বল করার মতো কেউ নেই বলেই হয়তো ধীরকে দলে নেওয়া হয়েছে। ধীর অফ-স্পিন করতে পারে, এটাই হয়তো ওর পক্ষে গেছে।

'রুতুরাজকে চার নম্বরে খেলানো উচিত; অক্ষর প্যাটেলের চেয়ে জাদেজা অনেক ভালো'

শ্রেয়স আইয়ার দলে নেই। তাই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে চার নম্বরে সুযোগ দেওয়া উচিত বলে দাবি করেছেন বিহারী। তিনি মনে করিয়ে দেন, এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে চার নম্বরে ব্যাট করে সেঞ্চুরি করেছিলেন রুতুরাজ। পাশাপাশি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার প্রত্যাবর্তনেও খুশি বিহারী। তাঁর মতে, টি-টোয়েন্টিতে অক্ষর প্যাটেল দারুণ হলেও, ওয়ানডে ফরম্যাটে জাদেজাই সেরা বিকল্প। কারণ ওয়ানডেতে ব্যাট ও বল করার জন্য অনেক বেশি সময় পাওয়া যায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Afghanistan T20 Series: তৃতীয় ম্যাচেও জয়! আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করল ভারত
Abhishek Sharma Fastest Century: মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে হ্যালান্ডের স্টাইলে সেলিব্রেশন করলেন অভিষেক শর্মা