Indian Cricket Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে রোহিত! এশিয়ান গেমসের স্কোয়াডও ঘোষণা করল বিসিসিআই

Published : Sep 16, 2026, 09:28 PM IST
Indian Cricket Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে রোহিত! এশিয়ান গেমসের স্কোয়াডও ঘোষণা করল বিসিসিআই

সংক্ষিপ্ত

Indian Cricket Team: প্রসঙ্গত, চারটি প্রতিযোগিতার দল একসঙ্গে বেছে নেওয়ার জন্য বুধবার বৈঠকে বসে বোর্ডের নির্বাচক কমিটি। কিন্তু বৈঠক শেষ হতে অনেকটাই দেরি হয়। বোর্ডের সচিব দেবজিৎ শাইকিয়া অবশ্য আগেই জানিয়ে দেন যে, রোহিতকে সরানোর কোনও পরিকল্পনাই তাদের নেই।

Indian Cricket Team: ওয়েস্ট ইন্ডিজ় বিরুদ্ধে সিরিজ়ের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (Indian Cricket Team)। বিসিসিআই-এর ঘোষণা করা দলে জায়গা পেয়েছেন রোহিত শর্মা। অর্থাৎ, ২০২৭ সালের একদিনের বিশ্বকাপেও হয়ত দেখা যাবে তাঁকে। তবে বাদ দেওয়া হল উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে। তাঁকে আবার ঘরোয়া ক্রিকেটে ফিরতে হবে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে। বাদ যাওয়ার তালিকায় আছেন হার্দিক পান্ডিয়াও। ভারতের একদিনের দলে চমক দিলেন দুই নতুন মুখ। আকিব নবি এবং নমন ধীরকে দলে সুযোগ দেওয়া হয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজ় বিরুদ্ধে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা। কারণ, এশিয়ান গেমসের দলে রয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে রোহিত!

প্রসঙ্গত, চারটি প্রতিযোগিতার দল একসঙ্গে বেছে নেওয়ার জন্য বুধবার বৈঠকে বসে বোর্ডের নির্বাচক কমিটি। কিন্তু বৈঠক শেষ হতে অনেকটাই দেরি হয়। বোর্ডের সচিব দেবজিৎ শাইকিয়া অবশ্য আগেই জানিয়ে দেন যে, রোহিতকে সরানোর কোনও পরিকল্পনাই তাদের নেই। রোহিত দলে আছেন। উল্টে অজিত আগরকারের চাকরিই চাপের মুখে আছে। রোহিত শর্মার পাশাপাশি বিরাট কোহলিকেও রাখা হয়েছে একদিনের দলে।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতের একদিনের দল

শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), ধ্রুব জুরেল, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণ, গুরনুর ব্রার, মহম্মজ সিরাজ, আকিব নবি, যশস্বী জয়সবাল, নমন ধীর।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দল

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিষাণ , সঞ্জু স্যামসন, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, নীতীশ কুমার রেড্ডি, আর্শদীপ সিং, প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব।

জাপান টি-টোয়েন্টি এবং এশিয়ান গেমসের দল

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিষাণ , সঞ্জু স্যামসন, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, যশপ্রীত বুমরা, যশ ঠাকুর, বিপরাজ নিগম।

ইরানি ট্রফি অবশিষ্ট ভারত দল

ঋষভ পন্থ (অধিনায়ক), সনৎ সাঙ্গোয়ান, শিখর মোহন, সুদীপ ঘরামি, সরফরাজ় খান (সহ-অধিনায়ক), স্মরণ রবিচন্দ্রন, মানব সুতার, সারাংশ জৈন, আকাশদীপ, মুকেশ কুমার, মুকেশ চৌধরী, আরিয়ান জুয়াল, আরিয়ান পান্ডে, অনুকূল রায়, আয়ুষ দোসেজা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Varun Chakravarthy Ruled Out: এশিয়াড থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী! পরিবর্তে বড় চমক
India vs Afghanistan T20: দ্বিতীয় ম্যাচেও সমান দাপট! আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের