IPL 2026: ক্রিকেটারদের যেতে হবে টিম বাসেই, পরিবারের সঙ্গে নয়! সঠিক জার্সি গায়ে না থাকলে শাস্তি? বোর্ডের কড়া নির্দেশ

Published : Mar 24, 2026, 11:46 AM ISTUpdated : Mar 24, 2026, 12:05 PM IST
IPL 2026

সংক্ষিপ্ত

IPL 2026: দলের প্রত্যেক ক্রিকেটারকে টিম বাসে করেই মাঠে যেতে হবে এবং নিজেদের গাড়ি ব্যবহার করা যাবেনা। সেইসঙ্গে, জার্সির নম্বর যেন ঠিক থাকে এবং সঠিক জার্সি গায়ে চাপাতে হবে বলে জানিয়ে দিয়েছেন বোর্ডের ক্রিকেট কর্তারা। নিয়ম না মানলে শাস্তির মুখে পড়তে হবে।

IPL 2026: ভারত তথা বিশ্বের অন্যতম সেরা মেগা টি-২০ ক্রিকেট লিগ হল আইপিএল (ipl news 2026) শুরু হচ্ছে আগামী ২৮ মার্চ থেকে। তার আগেই এবার ক্রিকেটারদের জন্য কড়া নির্দেশ জারি করল বিসিসিআই। ইতিমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব দলকে সেই নির্দেশনামা পাঠিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (IPL 2026)। 

বোর্ডের কড়া নির্দেশিকা

দলের প্রত্যেক ক্রিকেটারকে টিম বাসে করেই মাঠে যেতে হবে এবং নিজেদের গাড়ি ব্যবহার করা যাবেনা। সেইসঙ্গে, জার্সির নম্বর যেন ঠিক থাকে এবং সঠিক জার্সি গায়ে চাপাতে হবে বলে জানিয়ে দিয়েছেন বোর্ডের ক্রিকেট কর্তারা। নিয়ম না মানলে শাস্তির মুখে পড়তে হবে। 

প্রসঙ্গত, এর আগে ভারতীয় দলের জন্য বোর্ডের নির্দেশ ছিল, ৪৫ দিনের কম কোনও সফরের ক্ষেত্রে পরিবারের সঙ্গে থাকতে পারবেন না ক্রিকেটাররা। তার থেকে বেশি সময়ের সফরের ক্ষেত্রে ১৪ দিন পরিবারের সঙ্গে কাটাতে পারবেন ক্রিকেটাররা। 

তবে মাঠে যাওয়ার সময়, প্রত্যেককে টিম বাসে করেই যেতে হবে। এবার আইপিএলেও সেই নিয়ম জারি করা হচ্ছে। কারণ, অনেকক্ষেত্রেই আগে দেখা যেত, নিজের শহরের মাঠে ম্যাচ থাকলে অনেক ক্রিকেটারই নিজেদের গাড়িতে করে মাঠে যেতেন। কিন্তু এবার থেকে সবাইকে একসঙ্গে টিম বাসে করে মাঠে যেতে হবে।

একাধিক নির্দেশ বিসিসিআই-এর তরফে

সেই নির্দেশনামায় বলা হয়েছে, ক্রিকেটারের পরিবারের কেউ ড্রেসিংরুমে ঢুকতে পারবেন না। এমনকি, দলের অনুশীলনের সময় মাঠে প্রবেশ করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ম্যাচ দেখতে হবে নির্দিষ্ট সিটে বসে। 

অন্যদিকে, ব্রডকাস্টারদের তরফেও বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে। এবারের আইপিএল থেকে বিজ্ঞাপনী এলইডি বোর্ডে বল দিয়ে আঘাত করা যাবে না এবং এলইডি বোর্ডের সামনে যেখানে সেখানে বসে থাকা যাবে না। 

নির্ধারিত জায়গায় গিয়েই বসতে হবে। অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপ যারা পাবেন, তাদের সর্বক্ষণ তা পরে থাকতে হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়, নির্দিষ্ট জার্সি পরতে হবে। যদি জার্সি নম্বরের পরিবর্তন হয়, তাহলে সেই বিষয়ে বোর্ডকে অন্তত ২৪ ঘণ্টা আগে জানাতে হবে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Yuzvendra Chahal News: "আপনি খুব মিষ্টি দেখতে!" বলিউডের বাঙালি অভিনেত্রীকে মেসেজ চাহালের, আইপিএল-এর মাঝেই প্রকাশ্যে চ্যাট
World Test Championship: টেস্ট ক্রিকেটে আসছে বড় পরিবর্তন, এবার ১২টি দল নিয়ে হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ?