Jasprit Bumrah: কেকেআর-এর বিরুদ্ধে খেলবেন বুমরা? মুখ খুললেন মুম্বই ইন্ডিয়ানস কোচ

Published : Mar 28, 2026, 08:27 PM IST
Jasprit Bumrah

সংক্ষিপ্ত

Jasprit Bumrah: এবারের আইপিএল (IPL 2026) শুরু হওয়ার আগে বেঙ্গালুরুতে (Bengaluru) বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI Centre of Excellence) দেখা গিয়েছিল মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) তারকা পেসার জসপ্রীত বুমরাকে। ফলে তাঁর ফিটনেস নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে এই পেসার ফিট আছেন বলেই জানা গিয়েছে। তিনি রবিবার খেলতে তৈরি।

DID YOU KNOW ?
ফিট জসপ্রীত বুমরা
টি-২০ বিশ্বকাপের পর জসপ্রীত বুমরার ওয়ার্কলোড নিয়ে সংশয় তৈরি হলেও, এই পেসার আইপিএল-এ খেলার জন্য তৈরি।

Mumbai Indians vs Kolkata Knight Riders: রবিবার মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলতে তৈরি তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। শনিবার এমনই জানালেন দলের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene)। বুমরা কয়েকদিন আগে বেঙ্গালুরুতে (Bengaluru) বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI Centre of Excellence) তাঁর ফিটনেস নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে জয়বর্ধনে জানিয়েছেন, বুমরা দলে যোগ দিয়েছেন। তিনি রবিবারের ম্যাচে দলে থাকবেন। এই তারকা পেসার চোটপ্রবণ ক্রিকেটার। এই কারণে তাঁর ফিটনেস, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে সবসময় নজর রাখে বিসিসিআই। এই কারণেই বেঙ্গালুরুতে গিয়েছিলেন বুমরা। তিনি আইপিএল-এ খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছেন। এই কারণেই মুম্বইয়ে ফিরে এসেছেন।

বোলিং নিয়ে সমস্যায় মুম্বই ইন্ডিয়ানস

কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচের আগে বোলিং বিভাগ নিয়ে কিছুটা চিন্তায় মুম্বই ইন্ডিয়ানস শিবির। কারণ, বুমরা দলে যোগ দিলেও, উইল জ্যাকস (Will Jacks) ও মিচেল স্যান্টনার (Mitchell Santner) এখনও দলে যোগ দেননি। ফলে রবিবার কেকেআর-এর বিরুদ্ধে এই দুই অভিজ্ঞ বোলারকে পাচ্ছে না মুম্বই ইন্ডিয়ানস। জয়বর্ধনে অবশ্য বলেছেন, টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) খেলার পর ক্লান্তির কারণেই এই দুই ক্রিকেটার এখনও দলে যোগ দিতে পারেননি। তাঁরা এর জন্য তৈরিই ছিলেন।

কেকেআর-এর শক্ত গাঁট মুম্বই ইন্ডিয়ানস

২০০৮ সালে আইপিএল-এর প্রথম মরসুম থেকেই কেকেআর-এর শক্ত গাঁট মুম্বই ইন্ডিয়ানস। বুমরাও কেকেআর-এর বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি এখনও পর্যন্ত আইপিএল-এ কেকেআর-এর বিরুদ্ধে ১৮ ম্যাচ খেলে ২৫ উইকেট নিয়েছেন বুমরা। তিনি রবিবার যদি ছন্দে থাকেন, তাহলে কেকেআর-এর ব্যাটারদের সমস্যায় পড়তে হতে পারে। মুম্বই ইন্ডিয়ানস শিবিরের আশা, ওয়াংখেড়ে স্টেডিয়ামে দলের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন বুমরা। তাঁর পাশাপাশি দলের বোলিং বিভাগের অন্যতম ভরসা হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এই দুই তারকার দিকে তাকিয়ে দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৫
কেকেআর-এর বিরুদ্ধে এখনও পর্যন্ত ২৫ উইকেট নিয়েছেন বুমরা।
আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৮ ম্যাচ খেলে ২৫ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা।
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026: আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচ, টসে জিতে প্রথমে ফিল্ডিং আরসিবি-র
IPL 2026: আরসিবি-র জার্সি পরে থাকলেই ভাড়া দিতে হবে না, অভিনব উদ্যোগ অটো চালকের