IPL 2026: আরসিবি-র জার্সি পরে থাকলেই ভাড়া দিতে হবে না, অভিনব উদ্যোগ অটো চালকের

Published : Mar 28, 2026, 06:41 PM IST
RCB IPL 2026

সংক্ষিপ্ত

Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad: আইপিএল ২০২৬-এর (IPL 2026) উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখমুখি গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচের মাধ্যমে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M.Chinnaswamy Stadium) ফিরছে ক্রিকেট। আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ ঘিরে বেঙ্গালুরুতে উন্মাদনা দেখা যাচ্ছে।

DID YOU KNOW ?
খেতাব ধরে রাখাই লক্ষ্য
বিরাট কোহলিরা গত বছর প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবার খেতাব ধরে রাখার লক্ষ্যে খেলছেন।

IPL 2026 Opening Match: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) জার্সি পরে থাকলেই এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ দেখতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M.Chinnaswamy Stadium) যেতে টাকা খরচ করতে হচ্ছে না। এক অটোচালক বিনামূল্যেই আরসিবি সমর্থকদের স্টেডিয়ামে পৌঁছে দিচ্ছেন। তবে শর্ত একটাই, স্টেডিয়ামে যাওয়ার সময় আরসিবি-র জার্সি পরে থাকতে হবে। দলের প্রতি এরকম ভালোবাসা ও আবেগ দেখা যাচ্ছে বেঙ্গালুরুতে। এই শহরের ক্রিকেটপ্রেমীরা ১৭ বছর ধরে অপেক্ষা করার পর গত বছর প্রথমবার দলকে আইপিএল চ্যাম্পিয়ন হতে দেখেছেন। বিরাট কোহলিরা (Virat Kohli) আইপিএল জেতার পর এবার দল নিয়ে সমর্থকদের আবেগ-উদ্দীপনা বেড়ে গিয়েছে। শনিবার চিন্নাস্বামীতে ভিড় জমিয়েছেন আরসিবি সমর্থকরা। তাঁদের সবারই আশা, প্রিয় দল জয় দিয়েই এবারের আইপিএল অভিযান শুরু করবে এবং শেষপর্যন্ত খেতাব ধরে রাখতে পারবে। তবে এবারের আইপিএল-এ আরসিবি-র প্রথম ম্যাচের আগে নজর কেড়ে নিচ্ছেন বেঙ্গালুরুর অটো চালক।

আরসিবি-র প্রতি অভূতপূর্ব আবেগ

শনিবার বেঙ্গালুরুর এই অটো চালক তাঁর অটোতে হাতে লেখা এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রিয় দলের সমর্থকদের বিনামূল্যে স্টেডিয়ামে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ম্যাচ ডে আরসিবি বনাম এসআরএইচ। আপনি যদি আরসিবি জার্সি পরে থাকেন তাহলে বিনামূল্যে চড়তে পারবেন। এ সালা কাপ নামদু ২.০। আরসিবি ফরএভার।’ এই অটো রিকশার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দল নির্বিশেষে ক্রিকেটপ্রেমীরা বেঙ্গালুরুর এই অটো চালকের আবেগকে কুর্ণিশ জানাচ্ছেন।

 

 

তৈরি বিরাটরা

এবার খেতাব ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী আরসিবি। অনুশীলনে ঝোড়ো ব্যাটিং করেছেন বিরাট। এবার তিনি ম্যাচেও সেভাবেই ব্যাটিং করতে চাইছেন। ঘরের মাঠে এবারের আইপিএল-এর প্রথম ম্যাচ খেলছে আরসিবি। সমর্থকদের সামনে জয় দিয়ে এবারের আইপিএল শুরু করতে চান বিরাটরা। তাঁদের প্রস্তুতি ভালোভাবেই হয়েছে। এবার ম্যাচে নিজেদের প্রয়োগ করার পালা। ঘরের মাঠে সমর্থকদের উৎসাহ বিরাটদের বড় শক্তি। তাঁরা সমর্থকদের এই ভালোবাসার প্রতি সম্মান জানাতে চান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯
আইপিএল-এর ১৯-তম মরসুমের উদ্বোধন হয়ে গেল বেঙ্গালুরুতে।
শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল-এর ১৯-তম মরসুমের উদ্বোধন হয়ে গেল।
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026: শুরু হচ্ছে আইপিএল ২০২৬, নতুন রেকর্ডের লক্ষ্যে বিরাট কোহলি, সঞ্জু স্যামসনরা
IPL 2026: বেঙ্গালুরুতে আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?