Gautam Gambhir: আইপিএল-এ রাজস্থান রয়্যালসের দায়িত্ব নেবেন গৌতম গম্ভীর?

Published : Feb 17, 2026, 02:15 PM ISTUpdated : Feb 17, 2026, 02:21 PM IST
Gautam Gambhir

সংক্ষিপ্ত

Gautam Gambhir: ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এখন টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) নিয়ে ব্যস্ত। এরই মধ্যে তিনি অন্য দলের কাছ থেকে প্রস্তাব পেলেন। তবে গম্ভীর এই প্রস্তাব গ্রহণ করবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

DID YOU KNOW ?
অলিম্পিক্সে গৌতম গম্ভীর?
২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে থাকছে ক্রিকেট। অলিম্পিক্সে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে থাকতে চাইছেন গৌতম গম্ভীর।

Gautam Gambhir News: ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর কি আইপিএল-এ (IPL 2026) ফিরবেন? কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে আইপিএল জেতা গম্ভীরকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রাজস্থান রয়্যালসের কর্ণধারদের একাংশ গম্ভীরকে দলের সঙ্গে যুক্ত করতে চাইছে। ভারতীয় দলের প্রধান কোচকে এই ফ্র্যাঞ্চাইজির মেন্টর, সিইও বা কৌশলগত অংশীদার হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে গম্ভীর এই প্রস্তাব গ্রহণ করবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। কারণ, ভারতীয় দলের প্রধান কোচ থাকাকালীন গম্ভীরের পক্ষে কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সরাসরি যুক্ত হওয়া সম্ভব নয়। বিসিসিআই-এর (BCCI) নিয়ম অনুযায়ী, স্বার্থের সংঘাত হবে। সেই কারণেই রাজস্থান রয়্যালসের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেন গম্ভীর।

রাজস্থান রয়্যালসের মালিকানা বদল

রাজস্থান রয়্যালসের মালিকানা বদলের প্রক্রিয়া চলছে। কিছুদিনের মধ্যেই নতুন বিনিয়োগকারীরা এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে চলেছেন। মালিকানা বদলের সঙ্গেই এই ফ্র্যাঞ্চাইজিতে আরও বদল আসতে চলেছে। নতুন বিনিয়োগকারীরা দলের কাঠামোয় বদল আনার পরিকল্পনা করছেন। এই পরিকল্পনার অঙ্গ হিসেবেই গম্ভীরকে দলের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারতীয় দলের দায়িত্বে থাকাকালীন গম্ভীরের পক্ষে কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়া সম্ভব হবে না। বিসিসিআই ও ভারতীয় দলের সঙ্গে যুক্ত থাকলে কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে কোচ হিসেবে থাকা যাবে না। কোনও ফ্র্যাঞ্চাইজির কর্ণধার হওয়াও যাবে না। এছাড়া কোনও ফ্র্যাঞ্চাইজির পরামর্শদাতা হিসেবেও থাকা যাবে না। এই কারণেই গম্ভীরের পক্ষে এখনই রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত হওয়া সম্ভব নয়।

আগামী বছর পর্যন্ত ভারতীয় দলে গম্ভীর

২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ (2027 ICC Men's Cricket World Cup) পর্যন্ত ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে গম্ভীরের সঙ্গে বিসিসিআই-এর চুক্তি রয়েছে। এই চুক্তির মেয়াদ বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৭
২০২৭ সাল পর্যন্ত ভারতীয় দলের সঙ্গে যুক্ত গৌতম গম্ভীর।
২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে থাকবেন গৌতম গম্ভীর।
Read more Articles on
click me!

Recommended Stories

Yuvraj Samra Century: কানাডার ১৯ বছরের যুবরাজ সিংয়ের অবিশ্বাস্য সেঞ্চুরি, টি২০ বিশ্বকাপে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হলেন সামরা
India vs Pakistan: করমর্দনের অপেক্ষায় ছিলেন পাকিস্তানিরা, পাত্তাই দিল না ভারতীয় দল, ভাইরাল ভিডিও