Vaibhav Suryavanshi: ভারতীয় ক্রিকেটের বিস্ময়-কিশোর বৈভব সূর্যবংশী এখনও সিনিয়র পর্যায়ে জাতীয় দলে জায়গা পাননি। তবে তিনি আইপিএল (IPL 2026) এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (2026 Under-19 Men's Cricket World Cup) ঝড় তুলে দিয়েছেন।

DID YOU
KNOW
?
বৈভব সূর্যবংশীর সাফল্য
১৪ বছর বয়সেই ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। তিনি ভারতীয় এ দল, ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন।

IPL 2026: এবারের আইপিএল-এর প্রস্তুতির জন্য দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা দিচ্ছেন না বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তিনি পরীক্ষা দেওয়ার বদলে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন। বিহারের (Bihar) তাজপুরের মডেস্টি স্কুলের (Modesty School in Tajpur) ছাত্র বৈভব। মঙ্গলবার শুরু হচ্ছে বিহারের দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা। ১১ মার্চ পর্যন্ত চলবে এই পরীক্ষা। গত বছর থেকে রাজস্থান রয়্যালস, ভারতের অনূর্ধ্ব-১৯ দল এবং ভারতীয় এ দলের হয়ে খেলতে ব্যস্ত বৈভব। তিনি বোর্ডের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেননি। তাছাড়া স্কুলের পড়াশোনার চেয়ে ক্রিকেটকেই বেশি গুরুত্ব দিয়ে এসেছেন এই কিশোর। তিনি ইতিমধ্যেই পেশাদার ক্রিকেটার হয়ে উঠেছেন। এই কারণে আইপিএল-এর প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছেন না। বোর্ডের পরীক্ষা পরে দিলেও, চলবে। আপাতত মন দিয়ে ক্রিকেট খেলতে চাইছেন বৈভব। এবারের আইপিএল-এও ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য।

পরীক্ষা দেওয়ার বদলে নাগপুরে বৈভব

বৈভবের কোচ মণীশ ওঝা (Manish Ojha) জানিয়েছেন, 'ও এবার দশম শ্রেণির পরীক্ষা দিচ্ছে না। ও আসন্ন আইপিএল-এর প্রস্তুতির জন্য নাগপুরে (Nagpur) আছে। ও ইতিমধ্যেই রাজস্থান রয়্যালসের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছে।' আগামী মাসে শুরু হচ্ছে আইপিএল। গতবারের আইপিএল-এ (IPL 2025) রাজস্থান রয়্যালসের হয়ে প্রথমবার খেলতে নেমেই অসাধারণ পারফরম্যান্স দেখান বৈভব। তিনি এবারও ভালো পারফরম্যান্স দেখাতে চান। এই কারণেই পরীক্ষা না দিয়ে আইপিএল-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন বৈভব

সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (2026 Under-19 Men's Cricket World Cup) অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন বৈভব। তিনি ফাইনালে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রান করে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করতে সাহায্য করেন। ষষ্ঠবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। এই পারফরম্যান্সের পর এবার ভারতের সিনিয়র দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় বৈভব। তবে তিনি কবে সিনিয়র দলে সুযোগ পাবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।