
IPL 2026 Updates: দীর্ঘ জটিলতা, জল্পনা-কল্পনার পর শেষপর্যন্ত বুধবার এবারের আইপিএল-এর প্রথম পর্যায়ের সূচি প্রকাশ করা হল। ২৮ মার্চ শুরু হচ্ছে এবারের আইপিএল। ১২ এপ্রিল পর্যন্ত এই লিগের প্রথম ২০ ম্যাচের সূচি প্রকাশ করা হল। বেঙ্গালুরুর (Bengaluru) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M. Chinnaswamy Stadium) উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। এ বছর যে সময় আইপিএল চলবে, সেই সময়ই পশ্চিমবঙ্গ (West Bengal), তামিলনাড়ু (Tamil Nadu), অসম-সহ (Assam) পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Elections 2026) চলবে। কলকাতা (Kolkata), চেন্নাই (Chennai) ও গুয়াহাটিতে (Guwahati) আইপিএল-এর ম্যাচ চলবে। সংশ্লিষ্ট রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের দিনক্ষণ ঘোষণা করা হলে তারপরেই আইপিএল-এর বাকি ম্যাচগুলির তারিখ ঘোষণা করা হবে বলে বিসিসিআই (BCCI) সূত্রে জানা গিয়েছে।
২৯ মার্চ এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই ম্যাচে কেকেআর-এর প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। এই ম্যাচ হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium)। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) এবারের আইপিএল-এর প্রথম ম্যাচ ২ এপ্রিল। সেই ম্যাচে কেকেআর-এর প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এরপর ৬ এপ্রিল ঘরের মাঠে পাঞ্জাব কিংসের (Punjab Kings) মুখোমুখি হবে কেকেআর। ৯ এপ্রিল ইডেন গার্ডেন্সে ফের ম্যাচ। সেই ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে খেলবে কেকেআর।
মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) দল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ৩০ মার্চ। সেই ম্যাচে সিএসকে-র প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। পুরনো দলের বিরুদ্ধে খেলবেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। এরপর ৩ এপ্রিল ঘরের মাঠে পাঞ্জাব কিংসের (Punjab Kings) মুখোমুখি হবে সিএসকে। ৫ এপ্রিল আরসিবি-র বিরুদ্ধে খেলবেন ধোনিরা। ১১ এপ্রিল তাঁদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।