Rinku Singh: টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) চলাকালীন প্রথমে বাবার গুরুতর অসুস্থতার খবর পেয়ে পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে চলে গিয়েছিলেন। এবার বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফিরে গিয়েছেন রিঙ্কু সিং।

DID YOU
KNOW
?
রিঙ্কু সিংয়ের শোক
ভারতীয় দলের হয়ে সম্প্রতি ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। এরই মধ্যে বাবাকে হারিয়ে ফেললেন রিঙ্কু সিং।

Demise of Khanchand Singh: সতীর্থরা যখন চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইট পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে কলকাতায় চলে এসেছেন, তখন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড়ে (Aligarh) বাড়ি ফিরে গিয়ে বাবার শেষকৃত্য সম্পন্ন করলেন রিঙ্কু সিং। তিনি হিন্দু প্রথা অনুযায়ী বাবার নিথর দেহ কাঁধে তুলে নিয়ে শ্মশানে যান। শোকে পাথর হয়ে গিয়েছেন এই ক্রিকেটার। তাঁর বাবার শেষযাত্রায় বহু মানুষ সামিল হন। তাঁরা ফুল ছড়িয়ে দিচ্ছিলেন। আলিগড় পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। শেষযাত্রায় দু'পাশে ছিলেন পুলিশকর্মীরা। ফলে ভিড় হলেও, কোনওরকম বিশৃঙ্খলা দেখা যায়নি। সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় শেষকৃত্য। জাতীয় দলের সতীর্থ থেকে শুরু করে বহু মানুষ রিঙ্কুকে সমবেদনা জানাচ্ছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

লিভার ক্যান্সারে প্রয়াত রিঙ্কুর বাবা

রিঙ্কুর বাবা খানচাঁদ সিং (Khanchand Singh) লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তিনি গ্রেটার নয়ডার (Greater Noida) যথার্থ হাসপাতালে (Yatharth Hospital) ভর্তি ছিলেন। সেখানেই তিনি প্রয়াত হন। তাঁর প্রয়াণের খবর পেয়েই আলিগড়ে ফিরে যান রিঙ্কু। টিম ম্যানেজমেন্ট ও বিসিসিআই (BCCI) তাঁর পাশে দাঁড়িয়েছে। ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকলেও, রিঙ্কুকে পারিবারিক বিপর্যয় সামলানোর জন্য বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বাবার শেষকৃত্য সম্পন্ন করার পর পরিবারের অবস্থার পরিপ্রেক্ষিতে ফের দলে যোগ দিতে পারেন রিঙ্কু। তবে এ বিষয়ে বিসিসিআই-এর পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

সময় খারাপ যাচ্ছে রিঙ্কুর

মাঠে ও মাঠের বাইরে রিঙ্কুর সময় একেবারেই ভালো যাচ্ছে না। চলতি টি-২০ বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে এই ব্যাটার মাত্র ২৪ রান করেছেন। তিনি ফিনিশার হিসেবে নিজের দায়িত্ব পালন করতে পারছেন না। এরই মধ্যে বাবাকে হারালেন তিনি। এই পরিস্থিতিতে চলতি টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে আর না-ও ফিরতে পারেন রিঙ্কু। তিনি আপাতত পরিবারের সদস্যদের সঙ্গেই থেকে প্রথা অনুযায়ী অশৌচ পালন করতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।