IPL 2026 Schedule: আইপিএল-এর সূচি প্রায় চূড়ান্ত! দুই দফায় ঘোষণা করা হবে মেগা টুর্নামেন্টর দিনক্ষণ, কবে জানা যাবে সূচি?

Published : Mar 04, 2026, 12:58 PM IST
IPL 2026 Schedule: আইপিএল-এর সূচি প্রায় চূড়ান্ত! দুই দফায় ঘোষণা করা হবে মেগা টুর্নামেন্টর দিনক্ষণ, কবে জানা যাবে সূচি?

সংক্ষিপ্ত

IPL 2026 Schedule: আইপিএল-এর গভর্নিং বডি একটি ভার্চুয়াল বৈঠকে করে সোমবার। সেখানেই সূচি নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে। তবে এখনই সেই সূচি প্রকাশ করা হচ্ছে না। আগামী ৬ বা ৭ মার্চ, প্রথম দফার সূচি প্রকাশিত হতে পারে বলে খবর।

IPL 2026 Schedule: টি-২০ ক্রিকেট বিশ্বকাপ শেষ হলেই শুরু হবে মেগা টি-২০ ক্রিকেট লিগ আইপিএল (ipl fixtures 2026)। কিন্তু কবে থেকে শুরু হবে ইন্ডিয়াম প্রিমিয়ার লিগ? জানা যাচ্ছে, আইপিএল-এর সূচি প্রায় তৈরিই আছে। কিন্তু এখনই তা প্রকাশ করা হচ্ছে না। সূত্রের খবর, এবার দুই দফায় আইপিএল-এর সূচি ঘোষণা করা হতে পারে (ipl schedule 2026)।

কবে জানা যাবে সূচি?

একটি ক্রিকেট ওয়েবসাইট সূত্রে খবর, আইপিএল-এর গভর্নিং বডি একটি ভার্চুয়াল বৈঠকে করে সোমবার। সেখানেই সূচি নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে। তবে এখনই সেই সূচি প্রকাশ করা হচ্ছে না। আগামী ৬ বা ৭ মার্চ, প্রথম দফার সূচি প্রকাশিত হতে পারে বলে খবর।

আসলে ২০২৬ সালে, পশ্চিমবঙ্গ, আসাম এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন রয়েছে। এবার এই তিনটি রাজ্যের রাজধানীতেই আইপিএলের ম্যাচ অনুষ্ঠিত হয়। কলকাতা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ এবং চেন্নাই হচ্ছে সিএসকে-র হোম গ্রাউন্ড। 

দুই দফায় ঘোষণা করা হবে মেগা টুর্নামেন্টর দিনক্ষণ

সেইসঙ্গে, গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের কয়েকটি ঘরের ম্যাচ খেলা হয়। এবার সেই কারণেই, কিছুটা সময় নিচ্ছে আইপিএল-এর গভর্নিং কাউন্সিল। জাতীয় নির্বাচন কমিশন একবার ভোটের দিন জানিয়ে দিলেই বাকি পুরো সূচি তৈরি করা হয়ে যাবে বলে খবর। আইপিএল-এর সমস্ত দলকে তা জানিয়েও দেওয়া হয়েছে।

সূত্রের খবর, আগামী ২৮ বা ২৯ মার্চ থেকে আইপিএল শুরু হতে পারে। প্রথম ম্যাচেই মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চিন্নাস্বামীতেই হবে প্রথম ম্যাচ। তবে আপাতত যা খবর, তাতে আইপিএল-এর সূচি প্রায় তৈরিই আছে। শুধু নির্বাচন কমিশন একবার ভোটের দিন জানিয়ে দিলেই বাকিটা সামনে চলে আসবো বলে খবর। যেহেতু দুই দফায় সূচি প্রকাশ করা হবে, তাই আগামী ৬ বা ৭ মার্চ, প্রথম দফার সূচি প্রকাশিত হতে পারে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs ENG Semi Final: সেমিফাইনালের আগে ভারতের মাথাব্যথার কারণ ইংল্যান্ডের এই চার ক্রিকেটার?
NZ vs SA Semi Final: বুধবার প্রথম সেমিফাইনাল! ইডেনে মুখোমুখি নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, জিততে মরিয়া দুই দল