AUS vs ENG T20I:৪৯ বলে দুরন্ত সেঞ্চুরি।৫৭ বলে ১১৯। খোদ অধিনায়ক মিচেল মার্শ এমন অবিশ্বাস্য ইনিংস খেলার পরেও ম্যাচ ও সিরিজ হেরে গেল অস্ট্রেলিয়া। জিততে হলে ১৮২ রান করতে হবে,এমন শর্তে ওপেন করতে নেমে অধিনায়ক মার্শ ৫৭ বলে ১১৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন।
AUS vs ENG T20I:৪৯ বলে দুরন্ত সেঞ্চুরি। ৫৭ বলে ১১৯। খোদ অধিনায়ক মিচেল মার্শ এমন অবিশ্বাস্য ইনিংস খেলার পরেও ম্যাচ ও সিরিজ হেরে গেল অস্ট্রেলিয়া। রবিবার সিডনিতে জিততে হলে ১৮২ রান করতে হবে, এমন শর্তে ওপেন করতে নেমে অজি ওপেনার তথা অধিনায়ক মার্শ ৫৭ বলে ১১৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন। অজি অধিনাক হাঁকালেন ৯টি ওভার বাউন্ডারি, ৯টি বাউন্ডারি। কিন্তু এরপরেও অস্ট্রেলিয়া হারল ৭ রানে। পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ এগিয়ে গিয়ে সিরিজ জয় নিশ্চিত করল ইংল্যান্ড। ওয়ানডে-র পর এবার এক ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ সিরিজ জিতল হ্যারি ব্রুকের দল।
মার্শকে হারালেন অজি ব্যাটাররা!
সিডনিতে এদিন মিচেল মার্শ ছাড়া এদিন অজিদের ব্যাটিং পুরোপুরি তাসের ঘরের মত ভেঙে পড়ে। অজি ইনিংসের ৬৮ শতাংশ রানই আসে মার্শের ব্য়াট থেকে। সেখানে অজিদের কেউই অন্তত কুড়ি রানের ইনিংসও খেলতে পারেননি। শূন্য রানে আউট হন ওপেনার জ্যাক প্রেসার ম্যাকগ্রুক সহ দুজন। স্যাম হার্পার (১৮), নিখিল চৌধুরী (১২), টিম ডেভিড (১২)-রাও ব্যর্থ হন। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়া করে ৭ উইকেটে ১৭৪ রান। ব্রুকরা জেতেন ৭ রানে।
দুরন্ত সেঞ্চুরি মার্শের, তবু হার অস্ট্রেলিয়ার
কুরানের অনবদ্য ইনিংস
তার আগে প্রথমে ব্যাট করতে ইংল্যান্ড করে ৭ উইকেটে ১৮২ রান। ৩২ রানে ৪ উইকেট হারিয়ে একেবারে চাপে ছিল ইংল্যান্ড। কিন্তু এরপর জর্ডন কক্স (১৯ বলে ২৩), জেমস কোলস (৩৩)-রা দলকে উদ্ধার করেন। সাত নম্বরে নেমে স্যাম কুরান ২৮ বলে হাফ সেঞ্চুরি করে দলকে রানকে দারুণ জায়গায় নিয়ে যান। শেষের দিকে কার্যকারী ইনিংস খেলেন লিয়াম ডসন (১৪ বলে ২৩) ও জেমি ওভারটন (৯ বলে ২০)। ম্যাচ হারলেও ম্যাচের সেরা নির্বাচিত হন মিচেল মার্শ।
শেষ ওভারে জিততে দরকার ছিল ১২ রান, ৭ রানে জিতল ইংল্যান্ড
প্রসঙ্গত, এই টি-২০ সিরিজের প্রথম ম্য়াচে জেতার পর অস্ট্রেলিয়া টানা তিনটি ম্যাচে হেরে সিরিজ খুইয়ে বসল। কারারা, ব্রিসবেন ও সিডনিতে ইংল্যান্ড জেতে যথাক্রমে ৮ উইকেট, ৭ উইকেট ও ৭ রানে। বুধবার ক্যানবেরায় সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচটা শুধুই নিয়মরক্ষার হয়ে গেল। এর আগে অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে ২-১ জিতেছিল ইংল্যান্ড।


