IPL T20 Records: একটি মরশুমে একটি দলের বিরুদ্ধে ২০০-র বেশি রান, এই অসাধ্য সাধন করেছেন মাত্র তিনজন ব্যাটার

Published : May 06, 2026, 06:32 PM IST
IPL T20 Records: একটি মরশুমে একটি দলের বিরুদ্ধে ২০০-র বেশি রান, এই অসাধ্য সাধন করেছেন মাত্র তিনজন ব্যাটার

সংক্ষিপ্ত

IPL T20 Records: আইপিএল-এর ইতিহাসে একটি মরশুমে কোনও একটি দলের বিরুদ্ধে ২০০-র বেশি রান করা এক বিরাট ব্যাপার। এতদিন এই রেকর্ড ছিল মাত্র দুজনের দখলে। এবার সেই তালিকায় তৃতীয় ক্রিকেটার হিসেবে নাম লেখালেন সঞ্জু স্যামসন।

IPL T20 Records: একটি মরশুম, একটাই প্রতিপক্ষ, আর রান ২০০-র বেশি!  আইপিএল-এর ইতিহাসে এটা যে কত বড় রেকর্ড, তা হাতে গোনা ক্রিকেটারদের তালিকা দেখলেই বোঝা যায়। 

গুজরাত লায়ন্সের বিরুদ্ধে দুই ম্যাচেই সেঞ্চুরি?

মঙ্গলবার পর্যন্ত, এই এক্সক্লিউসিভ ক্লাবে ছিলেন মাত্র দুজন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ শেষে সেই তালিকায় তৃতীয় সদস্য হিসেবে ঢুকে পড়লেন সঞ্জু স্যামসন। তবে এই অবিশ্বাস্য রেকর্ডের ক্লাবে প্রথম নাম লিখিয়েছিলেন বিরাট কোহলি। ২০১৬ সালটাকে তো কোহলির 'পিক সিজন' বলা হয়। সেই বছর, গুজরাত লায়ন্সের বিরুদ্ধে দুই ম্যাচেই সেঞ্চুরি করে মোট ২০৯ রান করেন তিনি। 

 

 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এই তারকা ব্যাটারের স্কোর ছিল ১০০ ও ১০৯। কোহলির পর এই তালিকায় আসেন কেএল রাহুল। ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলার সময় মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই রেকর্ড গড়েন তিনি। দুটি ইনিংসেই অপরাজিত থেকে ১০৩ রান করে মোট ২০৬ রান করেছিলেন রাহুল।

এই অবিশ্বাস্য রেকর্ডের ক্লাবে প্রথম নাম লিখিয়েছিলেন কে?

কার্যত, দুরন্ত রেকর্ড। তাই আইপিএল-এর ইতিহাসে এটা যে কত বড় রেকর্ড, তা হাতে গোনা ক্রিকেটারদের তালিকা দেখলেই বোঝা যায়। মঙ্গলবার পর্যন্ত, এই এক্সক্লুসিভ ক্লাবে ছিলেন মাত্র দুজন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ শেষে সেই তালিকায় তৃতীয় সদস্য হিসেবে ঢুকে পড়লেন সঞ্জু স্যামসন। তবে এই অবিশ্বাস্য রেকর্ডের ক্লাবে প্রথম নাম লিখিয়েছিলেন বিরাট কোহলি। ২০১৬ সালটাকে তো কোহলির 'পিক সিজন' বলা হয়। সেই বছর, গুজরাত লায়ন্সের বিরুদ্ধে দুই ম্যাচেই সেঞ্চুরি করে মোট ২০৯ রান করেন তিনি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026 Playoff Race: চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে কেকেআর?
IPL 2026 Final: বাদ বেঙ্গালুরু, এবারও আইপিএলের ফাইনাল মোদী স্টেডিয়ামেই