Jay Shah ICC Chair: ফের জয় শাহ আইসিসি-র প্রেসিডেন্ট হতেই শুভেচ্ছায় ভরিয়ে দিলেন গিল এবং সূর্যরা, কী জানালেন তারা?

Subhankar Das   | CMS
Published : Nov 16, 2026, 04:32 PM IST
Jay Shah ICC Chair: ফের জয় শাহ আইসিসি-র প্রেসিডেন্ট হতেই শুভেচ্ছায় ভরিয়ে দিলেন গিল এবং সূর্যরা, কী জানালেন তারা?

সংক্ষিপ্ত

Jay Shah ICC Chair: আইসিসি-র চেয়ারম্যান পদে ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জয় শাহ। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত শুভমান গিল, সূর্যকুমার যাদব-সহ একাধিক ভারতীয় তারকা ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তারা।

Jay Shah ICC Chair: আইসিসি-র মাথায় ফের জয় শাহ, শুভেচ্ছার বন্যা গিল-সূর্যদের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হলেন জয় শাহ। আর তারপরেই সোমবার তাঁকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন শুভমান গিল, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরাহ। বালিতে আইসিসি-র বোর্ড মিটিংয়ে জয় শাহকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের এই পদে বসানোর প্রস্তাব দেওয়া হয় এবং সেই সিদ্ধান্তই চূড়ান্ত হয় (Jay Shah ICC Chair)।

ফের জয় শাহ আইসিসি-র প্রেসিডেন্ট হতেই শুভেচ্ছায় ভরিয়ে দিলেন গিল এবং সূর্যরা

ইনস্টাগ্রামে ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল লেখেন, "অনেক অভিনন্দন জয় ভাই।" অন্যদিকে, টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব জয় শাহের কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, ক্রিকেটকে আরও উন্নত করতে জয় শাহের ভাবনা সত্যি প্রশংসনীয়। কীভাবে তিনি ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন, সে কথাও মনে করান সূর্য। শুধু তাই নয়, সারা বিশ্ব জুড়ে ক্রিকেটের প্রসার এবং নতুন দর্শকদের কাছে এই খেলাকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে জয় শাহের অবদান তুলে ধরেন তিনি।

সূর্যকুমার তাঁর পোস্টে আরও লেখেন, "আইসিসি-র চেয়ার পদে ফের নির্বাচিত হওয়ার জন্য অনেক অভিনন্দন জয় ভাই! খেলার প্রতিটি ফর্ম্যাটে আপনার চিন্তাভাবনা আমরা দেখেছি। এর ফলে গোটা বিশ্বের ক্রিকেটে অনেক উন্নতি হয়েছে। শুধু ভারতে নয়, আপনার নেতৃত্বে ক্রিকেট গোটা বিশ্বেই নতুন দর্শকদের কাছে পৌঁছেছে। এমন অনেক সুযোগ তৈরি হয়েছে, যা আগে ছিল না। ক্রিকেটের প্রতি আপনার এই ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা!" অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তাঁকে "সেরাদের সেরা" বলে উল্লেখ করেন। পাশাপাশি যশপ্রীত বুমরাও ইনস্টাগ্রাম স্টোরিতে জয় শাহকে শুভেচ্ছা জানিয়ে ক্রিকেটে তাঁর অবদানের কথা স্মরণ করেছেন।

কী জানালেন তারা?

জয় শাহের উপর আইসিসি বোর্ড যে কতটা ভরসা করে, এই সিদ্ধান্ত থেকেই তা পরিষ্কার। সামনেই ক্রিকেটের অনেক বড় বড় ইভেন্ট রয়েছে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সেও ক্রিকেট ফিরছে। তাছাড়াও মহিলাদের ক্রিকেটের উন্নতি এবং অ্যাসোসিয়েট দেশগুলিকে আরও বেশি সুযোগ দেওয়ার বিষয়ে আইসিসি এখন আগের চেয়ে অনেক বেশি ফোকাস করছে। আন্তর্জাতিক ক্রিকেটের মান বজায় রেখে আগামী দিনে খেলাটিকে আরও বাণিজ্যিকভাবে সফল করার চেষ্টাও চলছে। একটি বিবৃতিতে জয় শাহ বলেন: “আইসিসি বোর্ড আমার উপর যে ভরসা রেখেছে, তাতে আমি সত্যিই সম্মানিত। সব ডিরেক্টরদের ধন্যবাদ জানাই তাঁদের এই সাপোর্টের জন্য। আইসিসি-র চেয়ার পদে থাকাটা যেমন সম্মানের, তেমনই বড় দায়িত্বের। আমি সারা বিশ্বে ক্রিকেটের উন্নতির জন্য সব সদস্যদের সঙ্গে মিলে কাজ করতে চাই। আমাদের খেলা এখন একটা দারুণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেটের ফেরাটা নতুন দর্শকদের কাছে পৌঁছানোর একটা বড় সুযোগ। আমাদের দায়িত্ব শুধু ভালো টুর্নামেন্ট আয়োজন করা নয়, বরং ফ্যান, খেলোয়াড় এবং স্পনসরদের কথা মাথায় রেখে ক্রিকেটের ভবিষ্যৎ আরও মজবুত করা। আমি সবসময় বিশ্বাস করি যে ক্রিকেট মানুষকে এক সুতোয় বাঁধতে পারে। আগামী প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর উত্তরাধিকার রেখে যেতে চাই।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

SA vs BAN 1st Test: তোহিদের পর লিটনের হৃদয় জেতা সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকায় প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০ রান
Jay Shah: ফের ICC চেয়ারম্যান জয় শাহ! বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার দায়িত্ব, ক্রিকেট প্রশাসনে ভারতের বড় সাফল্য