
ACC Men's U19 Asia Cup 2026: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে (Pakistan U19 vs India U19) ৩৩৮ রানের টার্গেট তাড়া করতে গিয়ে চাপ তৈরি হলেও, ভারতের ড্রেসিংরুমে ইতিবাচক পরিবেশই ছিল। দলের সবাই একে অপরের উপর বিশ্বাস রেখেছিলেন। দেশে ফেরার পর এমনই জানালেন ভারতের যুব দলের অধিনায়ক লক্ষ্য রায়চন্দানি (Lakshya Raichandani)। রবিবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর পর সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে লক্ষ্য বলেছেন, 'আমাদের পরিকল্পনা খুব সহজ ছিল। ম্যাচ যতটা সম্ভব শেষ পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলাম। উইকেট ভালো ছিল, তাই রান তাড়া করা সম্ভব হবে বলে আমাদের বিশ্বাস ছিল। ড্রেসিংরুমের পরিবেশ বেশ উত্তেজনাপূর্ণ ছিল। তবে আমাদের নিজেদের উপর বিশ্বাস ছিল। আমরা যথেষ্ট আশাবাদী ছিলাম।'
শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ৩৩৮ রানের টার্গেট তাড়া করতে হলেও, ভারতের দুই ওপেনার লক্ষ্য ও আর্যবীর সেহওয়াগ (Aaryavir Sehwag) ইনিংসের শুরুতে ঝুঁকি নিয়ে বড় শট খেলার পথে হাঁটেননি। তাঁরা উইকেট বাঁচিয়ে রাখার উপর জোর দেন। এই কৌশলেই জয় আসে। ২৫৮ রানে আট উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। কিন্তু শেষপর্যন্ত জয় আসে। এ বিষয়ে লক্ষ্য বলেছেন, শুরু থেকেই তাঁদের পরিকল্পনা ছিল ম্যাচ যতটা সম্ভব শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া। উইকেট ব্যাটিংয়ের পক্ষে সহায়ক হওয়ায় রান তাড়া করা সম্ভব বলেই বিশ্বাস ছিল তাঁদের।
ভারতীয় দল যখন ২৫৮ রানে আট উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছিল, তখনও কীভাবে জয়ের আশা ধরে রেখেছিলেন ক্রিকেটাররা? এই প্রশ্নের উত্তরে ভারতের যুব দলের অধিনায়ক বলেছেন, ‘ড্রেসিংরুমের প্রত্যেকের একে অপরের উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল। আমাদের দলে কার্যত ১১ জন ব্যাটার ছিল। তাই আমরা কখনও জয়ের আশা ছাড়িনি। শেষপর্যন্ত ইতিবাচক ছিলাম। সৌভাগ্যবশত আমরা ম্যাচটা জিততে পেরেছি।’ এই সাফল্য ধরে রেখে সিনিয়র পর্যায়েও সফল হওয়াই ভারতের যুব ক্রিকেটারদের লক্ষ্য।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।