KKR IPL 2026: আইপিএল শুরুর আগে কিছুটা সমস্যায় নাইটরা। চোটের জন্য টি-২০ বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ খেলেন তিনি (kkr team 2026)। এরপর আইপিএলে খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। সেই শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা আপাতত সুস্থ হয়ে উঠলেও, কেকেআর শিবিরে যোগ দেওয়ার জন্য তাঁকে অনুমতিই দিচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (ipl 2026 kkr)।
জানা যাচ্ছে, প্রতিদিনই পাথিরানার বিমানের টিকিট বুক করে তা আবার বাতিল করে দিতে হচ্ছে। প্রসঙ্গত, মেগা নিলামে পাথিরানাকে ১৮ কোটি টাকায় কেনে কেকেআর। চেন্নাই সুপার কিংস থেকে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন তিনি।
তবে বিশ্বকাপে চোটের জন্য খেলতে পারেননি। আপাতত সেই চোট অনেকটা ঠিক হয়ে গেলেও দেশের অন্যতম সেরা পেসারকে নিয়ে কোনওভাবেই ঝুঁকি নিতে রাজি নয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তাই আইপিএল খেলার জন্য পাথিরানাকে এখনও অবধি ছাড়পত্র দেওয়া হয়নি এই বোলারকে।
এই প্রসঙ্গে এক নাইট কর্তা জানিয়েছেন, "পাথিরানা কবে শিবিরে যোগ দেবে, সেটা এখনও স্পষ্ট নয়। রোজই ওর জন্য টিকিট বুক করে আবার বাতিল করে দিতে হচ্ছে। তবে টিম ম্যানেজমেন্ট নিয়মিত যোগাযোগ রাখছে ওর সঙ্গে।”
এইসবের মাঝেই মাথিশা পাথিরানার ম্যানেজার একটি পোস্ট করেছেন। যা নিয়ে একটি জল্পনা তৈরি হয়েছে। অমিলা কালুগালাগে সোশ্যাল মিডিয়াতে কেকেআর-এর জার্সি গায়ে পাথিরানার একটি ছবি পোস্ট করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে, কেকেআরের হয়ে খেলার জন্য তৈরি এই জোরে বোলার। তারপরেও কেন তাঁকে ছাড়ছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড? তা নিয়ে এবার তৈরি হয়েছে বিতর্ক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।