KKR IPL 2026: নাইট শিবিরে হটাৎ মাকড়শার তাণ্ডব! তারপর কী হল কেকেআর অনুশীলনে?

Published : Apr 01, 2026, 02:13 PM IST
KKR IPL 2026

সংক্ষিপ্ত

KKR IPL 2026: নাইটদের কোচিং স্টাফদের একজন একটি সাদা রঙের বাক্স এগিয়ে নিয়ে যাচ্ছেন অনেকের কাছে। প্রথমে রিঙ্কু সিংকে বলা হয় “বাক্সটা খুলুন।" রিঙ্কু সেই বাক্স খুলতেই আঁতকে ওঠেন। কারণ, বাক্সটির ঢাকনা টানতেই একটি বড় খেলনা মাকড়শা বেরিয়ে আসে। মজার চলে ‘এপ্রিল ফুল' (KKR IPL 2026)।

KKR IPL 2026: কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে খুনসূটি। ১ এপ্রিলকে বলা হয়, ‘এপ্রিল ফুল'। আর সেইদিনই কেকেআর-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোষ্ট করা হয়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, তখন অনেকেই অনুশীলনে ব্যস্ত (kolkata knight riders 2026)। 

নাইটদের কোচিং স্টাফদের একজন একটি সাদা রঙের বাক্স এগিয়ে নিয়ে যাচ্ছেন অনেকের কাছে। প্রথমে রিঙ্কু সিংকে বলা হয় “বাক্সটা খুলুন।" রিঙ্কু সেই বাক্স খুলতেই আঁতকে ওঠেন। কারণ, বাক্সটির ঢাকনা টানতেই একটি বড় খেলনা মাকড়শা বেরিয়ে আসে। মজার চলে ‘এপ্রিল ফুল' (KKR IPL 2026)। 

নাইট শিবিরে ‘এপ্রিল ফুল'

এরপর সেই বাক্স নিয়ে যাওয়া হয় কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ শেন ওয়াটসনের কাছে। তাঁরও একই অবস্থা। বাক্স খুলতেই ভয় পেয়ে যান। এরপর একে একে অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফদের কাছে নিয়ে যাওয়া সেই রহস্যময় সাদা বাক্স। উমরান মালিক আবার কেঁপে উঠলেন। কোচ অভিষেক নায়ার তো প্রায় ছিটকেই গেলেন ভয়ে সেই খেলনা মাকড়শাটিকে আচমকা দেখতে পেয়ে। 

 

 

রভম্যান পাওয়েল এবং ডোয়েন ব্র্যাভো হাসতে হাসতে উড়িয়ে দিলেন। তারা বাক্সটাই খোলেননি। তবে বরুণ চক্রবর্তী খুলে দেখলেন এবং জিভ দেখিয়ে মজা করলেন। টিম সাউদি দেখে একটু ভয় পেলেন। রাচিন রবীন্দ্র কিছুটা মজার ছলেই দেখলেন। সবমিলিয়ে, নাইটদের ‘এপ্রিল ফুল' সেশন বেশ মজা করেই কাটল। 

অন্যদিকে, আগামী ২ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইর্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে কিছুটা চাপে আছে কেকেআর। তবে ঘুরে দাঁড়াতে মরিয়া অজিঙ্ক রাহানেরা। বাকিটা উত্তর দেবে সময়। বৃহস্পতিবার, ম্যাচ শুরু সন্ধ্যে ৭.৩০ মিনিটে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

SRH vs DC: অভিষেকের অপরাজিত শতরানে দিল্লি জয়, আইপিএল-এ ছন্দে হায়দরাবাদ
Abhishek Sharma: দিল্লির বিরুদ্ধে ৪৭ বলে শতরান, বিরাট কোহলির সঙ্গে একই সারিতে অভিষেক শর্মা