KKR vs LSG: সকাল থেকেই বৃষ্টি, আইপিএল-এ 'কলকাতা ডার্বি' ভেস্তে যাবে?

Published : Apr 09, 2026, 02:56 PM IST
Eden Gardens Stadium Rain KKR Match

সংক্ষিপ্ত

Kolkata Knight Riders vs Lucknow Super Giants: চলতি আইপিএল-এ তিন ম্যাচ খেলে এখনও জয় পায়নি কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। তবে বৃষ্টির জন্য এই ম্যাচ শুরু করা সম্ভব হবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
ক্ষুব্ধ অজিঙ্কা রাহানে
চলতি আইপিএল-এ তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন ওঠায় ক্ষুব্ধ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে।

IPL 2026: সোমবারের পর বৃহস্পতিবার, বৃষ্টির জন্য কি ফের ভেস্তে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ? বৃহস্পতিবার সন্ধেবেলা ইডেন গার্ডেন্সে (Eden Gardens) চলতি আইপিএল-এ নিজেদের চতুর্থ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হচ্ছে কেকেআর (Kolkata Knight Riders vs Lucknow Super Giants)। প্রথম দুই ম্যাচে হেরে গিয়েছে অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। বৃষ্টির জন্য পাঞ্জাব কিংসের (Kolkata Knight Riders vs Punjab Kings) বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছে। তিন ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে লিগ টেবলে নয় নম্বরে কেকেআর। এই জায়গা থেকে উন্নতি করতে হলে জিততে হবে। কিন্তু বৃষ্টির জন্য যদি বৃহস্পতিবারের ম্যাচও ভেস্তে যায়, তাহলে সমস্যায় পড়বে কেকেআর। দর্শকরাও হতাশ হবেন। কিন্তু প্রকৃতির উপর কারও হাত নেই। সিএবি এই ম্যাচ আয়োজনের জন্য সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছে। ইডেনের পিচ ও আউটফিল্ড ঢেকে রাখা হয়েছে। কিন্তু বৃষ্টি না থামলে ম্যাচ শুরু করা সম্ভব হবে না।

আইপিএল-এ 'কলকাতা ডার্বি'

আইপিএল-এ কোনও শহর থেকেই একাধিক দল নেই। কিন্তু লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) কলকাতার মানুষ। ফলে ইডেন গার্ডেন্সের ম্যাচ তাঁর দলের কাছে হোম ম্যাচ। মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan Super Giants) সমর্থকরাও এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবেন। ফলে এই ম্যাচ কার্যত 'কলকাতা ডার্বি'। এরকম উত্তেজক ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে সবাই হতাশ হবেন। 

আবহাওয়ার পূর্বাভাস কী বলছে?

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘে ঢাকা। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Office) পক্ষ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, বিকেল থেকে সন্ধের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে সন্ধের দিকে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫৮ থেকে ৯৫ শতাংশের মধ্যে থাকতে পারে। কালবৈশাখী হলে ইডেনে ম্যাচ শুরু করা কঠিন। আবহাওয়ার উন্নতি হলে তবেই ম্যাচ হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
বৃহস্পতিবার চলতি আইপিএল-এ ৪ নম্বর ম্যাচ খেলতে নামছে কেকেআর।
চলতি আইপিএল-এ প্রথম ৩ ম্যাচ খেলে জয় পায়নি কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার ৪ নম্বর ম্যাচ হতে চলেছে।
Read more Articles on
click me!

Recommended Stories

DC vs GT: অমার্জনীয় ভুল ডেভিড মিলারের, নাটকীয় ম্যাচে শেষ বলে জয় গুজরাটের
Smriti Mandhana-Palash Mucchal: ফের কাছাকাছি স্মৃতি মন্ধানা-পলাশ মুচ্ছল? ভাইরাল ভিডিওতে জল্পনা