KKR vs PBKS: বৃষ্টির দাপটে ভেস্তে গেল কলকাতা-পাঞ্জাব ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি করে টেবিল শীর্ষে পাঞ্জাব

Published : Apr 07, 2026, 01:16 AM IST
KKR vs PBKS: বৃষ্টির দাপটে ভেস্তে গেল কলকাতা-পাঞ্জাব ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি করে টেবিল শীর্ষে পাঞ্জাব

সংক্ষিপ্ত

KKR vs PBKS: ম্যাচ বাতিল হওয়ায় এক পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল পাঞ্জাব কিংস। ফলে, তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) টপকে গেল। অন্যদিকে, এক পয়েন্ট নিয়ে কলকাতা রইল আট নম্বরে।

KKR vs PBKS: আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেল (kkr vs pbks)। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কলকাতা। কিন্তু ৩.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২৫ রান তোলার পরেই কলকাতায় বৃষ্টি নামে এবং খেলা বন্ধ হয়ে যায়। সেইসঙ্গে, চলতে থাকে ঝোড়ো হাওয়া (kkr vs pbks toss)।  

রাত সাড়ে দশটা নাগাদ বৃষ্টি থামলেও, মাঠ এতটাই ভেজা ছিল যে পাঁচ ওভারের ম্যাচও আয়োজন করা সম্ভব হয়নি। শেষপর্যন্ত, ম্যাচটি বাতিল বলে ঘোষণা করা হয়। পুরো মাঠ ঢেকে দিয়েও খেলা শুরু করা যায়নি। 

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ

ম্যাচ বাতিল হওয়ার ফলে, কলকাতা এবং পাঞ্জাব, দুই দলই এক পয়েন্ট করে ভাগ করে নিয়েছে। এই এক পয়েন্টের সুবাদে পাঞ্জাব কিংস পয়েন্ট টেবিলে আরসিবি-কে টপকে পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল। অন্যদিকে, কলকাতা এক পয়েন্ট পেয়ে আট নম্বরেই থাকল। 

এবারের আইপিএলে এখনও পর্যন্ত, শুভমান গিলের গুজরাত টাইটানস এবং চেন্নাই সুপার কিংসই একমাত্র দল যারা কোনও পয়েন্ট পায়নি। আগের ম্যাচে হারের পর, কলকাতা এই ম্যাচে দুটি বড় পরিবর্তন এনেছিল দলে। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে অভিষেক শর্মার ক্যাচ ধরতে গিয়ে চোট পাওয়া স্পিনার বরুণ চক্রবর্তী এবং অসুস্থতার কারণে মিস্ট্রি স্পিনার সুনীল নারিন, দু'জনেই কলকাতার প্রথম একাদশে ছিলেন না। 

বরুণ চক্রবর্তীর পরিবর্তে রভম্যান পাওয়েল এবং সুনীল নারিনের বদলে নভদীপ সাইনিকে দলে নেওয়া হয়। অন্যদিকে, পাঞ্জাব তাদের আগের ম্যাচের জয়ী দলেই আস্থা রাখে।

 

দুই দলের প্রথম একাদশ

কলকাতা নাইট রাইডার্সঃ ফিন অ্যালেন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, অঙ্গকৃশ রঘুবংশী (উইকেটকিপার-ব্যাটার), রভম্যান পাওয়েল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকূল রায়, নভদীপ সাইনি, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী

ইমপ্যাক্ট সাবঃ ব্লেসিং মুজারাবানি, মনীশ পান্ডে, তেজস্বী সিং, রাহুল ত্রিপাঠি, সৌরভ দুবে

পাঞ্জাব কিংসঃ প্রভসিমরান সিং (উইকেটকিপার-ব্যাটার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), কুপার কনোলি, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, মার্কো জ্যানসেন, জেভিয়ার বার্টলেট, বিজয়কুমার ভিশাক, আর্শদীপ সিং, যুযুবেন্দ্র চাহাল

ইমপ্যাক্ট সাবঃ প্রিয়াংশ আর্য, সূর্য্যাশ সেডগে, বিষ্ণু বিনোদ, প্রবীণ দুবে, হরপ্রীত ব্রার

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

KKR vs PBKS: টসে জিতে ব্যাটিং নিল কেকেআর, প্রথম একাদশে কি কোনও পরিবর্তন হল?
Ruturaj Gaikwad News: বেজায় চাপে আছেন ঋতুরাজ গায়কোয়াড়! পরের ম্যাচ হারলেই নেতৃত্ব যাবে তাঁর?