Kuldeep Yadav Wedding: কুলদীপ এবং তাঁর প্রেমিকার মোট সম্পত্তির পরিমাণ কত জানেন?

Published : Mar 13, 2026, 03:34 PM IST

Kuldeep Yadav Wedding: ভারতীয় দলের স্পিনার কুলদীপ যাদব তাঁর দীর্ঘদিনের প্রেমিকাকে এবার বিয়ে করতে চলেছেন। জেনে নিন তাদের বিয়ের খুঁটিনাটি এবং মোট সম্পত্তির পরিমাণ।

PREV
14
কুলদীপ যাদবের বিয়ে

ভারতীয় দলের তারকা স্পিনার কুলদীপ যাদব তাঁর প্রেমিকা ভানশিকাকে বিয়ে করতে চলেছেন। আগামী ১৪ মার্চ, উত্তরাখণ্ডের শৈলশহর মুসৌরির 'ওয়েলকাম হোটেল দ্য স্যাভয়'-তে তাদের বিয়ের আসর বসবে। গত বছরের জুন মাসে, লখনউতে এই জুটির বাগদান সম্পন্ন হয়। যেখানে শুধু ঘনিষ্ঠরাই উপস্থিত ছিলেন।

24
কুলদীপ যাদবের প্রেমিকা কে?

বিয়ের অনুষ্ঠানে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটাররা উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। কুলদীপের হবু স্ত্রী ভানশিকা তাঁর ছোটবেলার বন্ধু। কানপুরের বাসিন্দা ভানশিকা LIC-তে চাকরি করেন। তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে উচ্চশিক্ষা শেষ করেছেন।

34
কুলদীপের মোট সম্পত্তি কত?
মাঠে স্পিনের জাদুতে ব্যাটসম্যানদের ঘায়েল করার পাশাপাশি কুলদীপ যাদব কিন্তু সম্পত্তিতেও টেক্কা দিচ্ছেন। ২০২৬ সালের হিসেব অনুযায়ী, কুলদীপের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩২ কোটি থেকে ৩৫ কোটি টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
44
আইপিএল এবং বিজ্ঞাপন থেকে আয়

BCCI-এর গ্রেড 'বি' চুক্তিতে থাকা কুলদীপ যাদব বছরে ৩ কোটি টাকা বেতন পান। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন তিনি, যেখানে একটি মরশুমের জন্য তাঁর পারিশ্রমিক প্রায় ১৩.২৫ কোটি টাকা। এছাড়াও Adidas, Oppo, Zebronics-এর মতো বড় ব্র্যান্ডের মুখ হয়ে কোটি কোটি টাকা আয় করেন তিনি। কানপুরে কুলদীপের একটি বিলাসবহুল বাংলো এবং দিল্লিতে একটি ফ্ল্যাট রয়েছে। তাঁর গ্যারাজে Mercedes-Benz GLE, Audi A6 এবং Ford EcoSport-এর মতো দামি গাড়িও আছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories