Kyle Jamieson: দিল্লি ক্যাপিটালসের (DC) কিউয়ি পেসার কাইলে জেমিয়েসনকে IPL-এর আচরণবিধি ভাঙার জন্য শাস্তি দেওয়া হয়েছে। ১৫ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে আউট করার পর আগ্রাসী অঙ্গভঙ্গি করায় BCCI তাঁকে সতর্ক করেছে।
দিল্লি ক্যাপিটালসের (DC) নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন IPL-এর আচরণবিধি ভেঙেছেন। সেইজন্য IPL কর্তৃপক্ষ তাঁকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে। জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে ম্যাচ চলাকালীন এই ঘটনাটি ঘটে। ম্যাচের দ্বিতীয় ওভারে, বৈভব সূর্যবংশীকে আউট করার পর জেমিয়েসন তাঁর কাছে গিয়ে আগ্রাসী অঙ্গভঙ্গি করেন। এই আচরণ IPL-এর আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করে। যেখানে কোনও ক্রিকেটারকে উত্যক্ত করার মতো শব্দ বা অঙ্গভঙ্গি করা নিষিদ্ধ। ম্যাচ রেফারি রাজীব শেঠের দেওয়া এই শাস্তি জেমিয়েসন অবশ্য মেনে নিয়েছেন। একজন আন্তর্জাতিক তারকা হয়ে ১৫ বছরের কিশোরের প্রতি এমন আচরণের জন্য নেটিজেনরাও তাঁর সমালোচনা করছেন।
23
দিল্লি ক্যাপিটালসের রেকর্ড জয়
এই ম্যাচে রাজস্থান রয়্যালসের দেওয়া ২২৬ রানের বিশাল টার্গেট তাড়া করে জেতে দিল্লি ক্যাপিটালস। ওপেনার কে.এল. রাহুল (৪০ বলে ৭৫) এবং পাথুম নিসাঙ্কা (৩৩ বলে ৬২) প্রথম উইকেটে ১১০ রানের দুরন্ত জুটি গড়েন। শেষে ট্রিস্টান স্টাবস (১৮*) এবং আশুতোষ শর্মা (২৫*) ঠান্ডা মাথায় খেলে পাঁচ বল বাকি থাকতেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
33
মাঠের মধ্যে কিউয়ি পেসারের এই কাণ্ড
কিন্তু বিতর্ক তৈরি করেছে মাঠের মধ্যে কিউয়ি পেসারের এই কাণ্ড। দিল্লি ক্যাপিটালসের (DC) নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন IPL-এর আচরণবিধি ভেঙেছেন। সেইজন্য IPL কর্তৃপক্ষ তাঁকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে। জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে ম্যাচ চলাকালীন এই ঘটনাটি ঘটে।