IPL 2026: আইপিএল ২০২৬-এ সবচেয়ে বেশি রান বা সবচেয়ে বেশি উইকেট কার দখলে? সেটা তো অনেকেই জানেন। কিন্তু জানেন কি? কোন বোলার সবচেয়ে বেশি ডট বল করেছেন? দেখে নিন সেরা পাঁচের তালিকা।
এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় বোলার মহম্মদ শামি। তিনি লখনউ সুপার জায়ান্টসের হয়ে ৭টি ম্যাচ খেলেছেন। এই ৭ ম্যাচে শামি মোট ২৭ ওভার বল করে ৮১টি ডট বল দিয়েছেন। অর্থাৎ, প্রায় ১৩-১৪ ওভার তিনি কোনও রানই দেননি। শামির ঝুলিতে রয়েছে ৭টি উইকেট।
25
জোফ্রা আর্চার
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের জোফ্রা আর্চার। তিনি এখনও পর্যন্ত ৭টি ম্যাচে ২৫ ওভার বল করেছেন এবং ৭৫টি ডট বল দিয়েছেন। অর্থাৎ, প্রায় ১২ ওভার তিনি কোনও রান দেননি। সবচেয়ে বেশি উইকেট শিকারিদের তালিকাতেও আর্চার সেরা পাঁচে রয়েছেন। তিনি এখনও পর্যন্ত ১১টি উইকেট নিয়েছেন।
35
প্রিন্স যাদব
এবারের আইপিএলে অনেক আনক্যাপড ক্রিকেটার নজর কাড়ছেন। তাঁদের মধ্যে লখনউ সুপার জায়ান্টসের বোলার প্রিন্স যাদব অন্যতম। তিনি ৭টি ম্যাচে ২৬ ওভার বল করে ৬৭টি ডট বল করেছেন। অর্থাৎ, ১১ ওভার তিনি কোনও রান দেননি। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকাতেও প্রিন্স শীর্ষে রয়েছেন। তিনি ১৩টি উইকেট নিয়েছেন এবং ২১৮ রান দিয়েছেন।
রাজস্থান রয়্যালসের খেলোয়াড় নান্দ্রে বার্গারও এই আইপিএলে দুর্দান্ত বোলিং করছেন। রান না দেওয়ার ক্ষেত্রে তিনি বেশ এগিয়ে। ৭ ম্যাচে ২২ ওভার বল করে তিনি ৬৫টি ডট বল দিয়েছেন। অর্থাৎ, প্রায় ১১ ওভার তিনি ডট বল করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৮টি উইকেট।
55
মহম্মদ সিরাজ
তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন গুজরাট টাইটান্সের বোলার মহম্মদ সিরাজ। তিনি এখনও পর্যন্ত ৬টি ম্যাচে ৬৩টি ডট বল করেছেন। সিরাজ মোট ২২ ওভার বল করেছেন, যার মধ্যে ৬৩টি ডট বল। অর্থাৎ, প্রায় ১০ ওভার তিনি কোনও রান দেননি। সব মিলিয়ে সিরাজের অ্যাকাউন্টে রয়েছে ৬টি উইকেট।