LSG vs RR: নায়ক রবীন্দ্র জাডেজা, লখনউকে হারিয়ে আইপিএল-এ লিগ টেবলে ২ নম্বরে রাজস্থান

Published : Apr 23, 2026, 12:31 AM IST
Ravindra Jadeja

সংক্ষিপ্ত

Lucknow Super Giants vs Rajasthan Royals: আইপিএল-এ (IPL 2026) যোগ দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত খুব বেশি সাফল্য পায়নি লখনউ সুপার জায়ান্টস। এবারের আইপিএল-এও ভালো জায়গায় নেই এই ফ্র্যাঞ্চাইজি। বুধবার নিজেদের ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে হেরে গেল লখনউ।

DID YOU KNOW ?
ফের ব্যর্থ ঋষভ পন্থ
এবারের আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ নিজে যেমন রান করতে ব্যর্থ হচ্ছেন, তেমনই দলকেও সাফল্য এনে দিতে পারছেন না।

IPL 2026: ঘরের মাঠে লো-স্কোরিং ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হেরে চলতি আইপিএল-এ লিগ টেবলে নয় নম্বরে নেমে গেল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants vs Rajasthan Royals)। সাত ম্যাচ খেলে চার পয়েন্ট পেয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant) দল। অন্যদিকে, রাজস্থান রয়্যালসের ভালো পারফরম্যান্স অব্যাহত। এদিন দল সেরা পারফরম্যান্স দেখাতে না পারলেও, লড়াই করে জয় ছিনিয়ে নিয়ে লিগ টেবলে দ্বিতীয় স্থানে উঠে এল। সাত ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেয়েছে রিয়ান পরাগের (Riyan Parag) দল। এই ম্যাচ জিতে চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জনের আশা উজ্জ্বল করে তুলল রাজস্থান। অন্যদিকে, ফের হেরে প্লে-অফের লড়াই অত্যন্ত কঠিন করে ফেলল লখনউ। ফলে ঋষভের উপর চাপ বাড়ল।

রাজস্থানের নায়ক রবীন্দ্র জাডেজা

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঋষভ। তাঁর এই সিদ্ধান্ত ভুল ছিল না। ছয় উইকেট হারিয়ে ১৫৯ রান করে রাজস্থান। কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) আট রান করেই আউট হয়ে যান। অপর ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) ২২ রান করেন। ধ্রুব জুরেল (Dhruv Jurel) প্রথম বলেই আউট হয়ে যান। পরাগ ২০ রান করেন। শিমরন হেটমায়ার (Shimron Hetmyer) ২২ রান করেন। ডনোভান ফেরেইরা (Donovan Ferreira) ২০ রান করেন। শুভম দুবে (Shubham Dubey) ১৯ রান করে অপরাজিত থাকেন। সেরা ব্যাটিং করেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। এই তারকা ২৯ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। লখনউয়ের হয়ে মহম্মদ শামি (Mohammed Shami), প্রিন্স যাদব (Prince Yadav) ও মহসিন খান (Mohsin Khan) দুই উইকেট করে নেন। রান তাড়া করতে নেমে ১১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লখনউ। এই চাপ কাটানো সম্ভব হয়নি। ওপেনার মিচেল মার্শ (Mitchell Marsh) লড়াই করেন। তিনি ৪১ বলে ৫৫ রান করেন। নিকোলাস পুরাণ (Nicholas Pooran) ২২ রান করেন। হিম্মত সিং (Himmat Singh) ১৫ রান করেন। আয়ূষ বাদোনি (Ayush Badoni), ঋষভ ও এইডেন মার্করাম (Aiden Markram) রান করার আগেই আউট হয়ে যান। ১৮ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে যায় লখনউ। ফলে ৪০ রানে জয় পায় রাজস্থান।

বল হাতেও সাফল্য জাডেজার

রাজস্থানের বোলারদের মধ্যে জোফ্রা আর্চার (Jofra Archer) চার ওভার বোলিং করে এক মেডেন-সহ ২০ রান দিয়ে তিন উইকেট নেন। নান্দ্রে বার্গার (Nandre Burger) ২৭ রান দিয়ে জোড়া উইকেট নেন। ব্রিজেশ শর্মা (Brijesh Sharma) ১৮ রান দিয়ে জোড়া উইকেট নেন। জাজেডা ২৯ রান দিয়ে এক উইকেট নেন। রবি বিষ্ণোই (Ravi Bishnoi) ২৩ রান দিয়ে এক উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি আইপিএল-এ লিগ টেবলে ২ নম্বরে রাজস্থান রয়্যালস।
বুধবার লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে চলতি আইপিএল-এ লিগ টেবলে ২ নম্বরে উঠে এল রাজস্থান রয়্যালস।
Read more Articles on
click me!

Recommended Stories

Mohammad Nawaz: টি-২০ বিশ্বকাপ চলাকালীন মাদক সেবন! পাক স্পিনারের বিরুদ্ধে তদন্ত
T20 Centuries: কোহলিকে ছুঁয়ে ফেললেন অভিষেক, ভারতের সেরা সেঞ্চুরি হাঁকানো ব্যাটার কারা?