Mohammad Nawaz: টি-২০ বিশ্বকাপ চলাকালীন মাদক সেবন! পাক স্পিনারের বিরুদ্ধে তদন্ত

Published : Apr 22, 2026, 05:28 PM IST
Mohammad Nawaz

সংক্ষিপ্ত

Mohammad Nawaz News: এবারের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সাফল্য পায়নি পাকিস্তান। কয়েক মাস পর এক ক্রিকেটারের আচরণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) মুখ পুড়ল। এই ক্রিকেটারের নাম মহম্মদ নওয়াজ। তিনি টি-২০ বিশ্বকাপ চলাকালীন মাদক সেবন করেন বলে অভিযোগ। এই অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

DID YOU KNOW ?
ক্রিকেটারদের মাদক সেবন
সেন ওয়ার্ন-সহ একাধিক ক্রিকেটার মাদক সেবন করে ধরা পড়েছেন। নির্বাসিতও হয়েছিলেন ওয়ার্ন।

2026 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপ চলাকালীন মাদক সেবন করার অভিযোগে পাকিস্তানের এক ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এই ক্রিকেটারের নাম মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz)। তাঁর নমুনায় মাদক সেবনের প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। এই কারণেই তদন্ত শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। আইসিসি সূত্রে জানা গিয়েছে, টি-২০ বিশ্বকাপ চলাকালীন নওয়াজের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, মাদক সেবন করেছিলেন এই ক্রিকেটার। যদিও তিনি পারফরম্যান্স-বর্ধক মাদক সেবন করেননি। নেহাতই নেশা করার জন্য মাদক সেবন করেন। তবে যেহেতু টি-২০ বিশ্বকাপ চলাকালীন তিনি এই মাদক সেবন করেন এবং ধরা পড়ে গিয়েছেন, এই কারণে তাঁকে নির্বাসিত করা হতে পারে। পিসিবি-র পাশাপাশি আইসিসি-ও কঠোর ব্যবস্থা নিতে পারে।

'বিশ্বের সেরা স্পিনার'-এর এ কী হাল!

গত বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাকিস্তান ম্যাচের (India vs Pakistan) আগে পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন (Mike Hesson) দাবি করেন, বিশ্বের সেরা স্পিনার নওয়াজ। যদিও এই স্পিনার কোনও বড় প্রতিযোগিতাতেই পাকিস্তানকে সাফল্য এনে দিতে পারেননি। এবার এই স্পিনার ডোপ পরীক্ষায় ধরা পড়ে গেলেন।

টি-২০ ব্লাস্টে খেলতে পারবেন নওয়াজ?

৩২ বছর বয়সি স্পিনার নওয়াজের এবার ইংল্যান্ডের টি-২০ ব্লাস্টে (England’s T20 Blast) খেলার কথা। কাউন্টি দল সারের (Surrey) হয়ে খেলার কথা এই স্পিনারের। চলতি সপ্তাহেই তাঁর সঙ্গে সারের চুক্তির কথা ঘোষণা হওয়ার কথা। কিন্তু মাদক সেবনের দায়ে ধরা পড়ার পর হয়তো আর টি-২০ ব্লাস্টে খেলার সুযোগ পাবেন না। দীর্ঘদিনের জন্য নির্বাসিত হলে এই ক্রিকেটারের পেশাদার ক্রিকেট কেরিয়ার নিয়েই সংশয় তৈরি হবে। তবে দীর্ঘদিনের জন্য নির্বাসনের সম্ভাবনা কম। কারণ, অতীতে শেন ওয়ার্নের (Shane Warne) মতো তারকা ক্রিকেটারও ডোপ পরীক্ষায় ধরা পড়ে নির্বাসিত হওয়ার পর মাঠে ফিরেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০১৬
২০১৬ সাল থেকে পাকিস্তানের হয়ে খেলছেন মহম্মদ নওয়াজ।
২০১৬ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মহম্মদ নওয়াজের। এবার নির্বাসিত হতে পারেন এই স্পিনার।
Read more Articles on
click me!

Recommended Stories

T20 Centuries: কোহলিকে ছুঁয়ে ফেললেন অভিষেক, ভারতের সেরা সেঞ্চুরি হাঁকানো ব্যাটার কারা?
SRH vs DC: অভিষেকের অপরাজিত শতরানে দিল্লি জয়, আইপিএল-এ ছন্দে হায়দরাবাদ