Mohammad Siraj: ধর্মীয় কারণে জাতীয় দল থেকে বাদ মহম্মদ সিরাজ? মুখ খুললেন কপিল দেব

Published : Nov 20, 2026, 11:27 PM IST
Kapil Dev on Mohammad Siraj

সংক্ষিপ্ত

Mohammad Siraj Controversy: নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলে নেই অভিজ্ঞ পেসার মহম্মদ সিরাজ। তাঁকে একাদশে না রাখা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অনেকে দাবি করছেন, ধর্মীয় কারণেই সিরাজকে খেলার সুযোগ দেওয়া হয়নি। এবার এ বিষয়ে মুখ খুললেন কিংবদন্তি কপিল দেব (Kapil Dev)।

DID YOU KNOW ?
সিরাজকে নিয়ে বিতর্ক
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে মহম্মদ সিরাজ খেলার সুযোগ না পাওয়ায় রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

Kapil Dev on Mohammad Siraj: নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) প্রথম টেস্ট ম্যাচে মহম্মদ সিরাজকে ভারতের একাদশে না রাখা নিয়ে বিতর্ক ক্রমশঃ বাড়ছে। কংগ্রেস সাংসদ ইমরান মাসুদের (Congress MP Imran Masood) বৈষম্যের অভিযোগের মাঝেই এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তবে সিরাজের দলে না থাকা নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি তিনি। বরং জাতীয় দলের নির্বাচকদের ভূমিকার প্রশংসা করে কপিল জানিয়ে দিলেন, দল নির্বাচনের দায়িত্ব যাঁদের হাতে, জবাবও তাঁদেরই দেওয়া উচিত। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কপিল বলেন, 'নির্বাচকদের জিজ্ঞাসা করুন। আমি কে? আমার মনে হয়, আমাদের মতো মানুষের এই বিষয়ে মন্তব্য করা উচিত নয়। যাঁদের হাতে দায়িত্ব রয়েছে, তাঁদেরই এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত। আমার মনে হয়, তাঁরা খুব ভাল কাজ করছেন। সবাইকে খুশি করা সম্ভব নয়।'

বিতর্কে জড়াতে নারাজ কপিল

কপিল আরও বলেছেন, 'কোনও ব্যবস্থার সমালোচনা করা উচিত নয়। কারণ, নির্দিষ্ট নিয়ম মেনেই সেই ব্যবস্থা তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট ভালো করছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিরাজকে আমি পছন্দ করি। কিন্তু দল নির্বাচন করতে হবে নির্বাচক, ম্যানেজার ও অধিনায়ককে। আমাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ এখানে গুরুত্বপূর্ণ নয়। বরং সংস্থা কীভাবে পরিকল্পনা করছে, সেটাই আসল।'

বিতর্কের জবাব কেন্দ্রীয় মন্ত্রীর

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টে ভারতের একাদশে সিরাজের জায়গা না হওয়ায় বিতর্কের সূত্রপাত। কংগ্রেস সাংসদ ইমরান অভিযোগ করেছিলেন, ভালো পারফরম্যান্স সত্ত্বেও শুধুমাত্র নামের কারণে দলে জায়গা পাননি সিরাজ। এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শোনা যাচ্ছে, ভালো পারফরম্যান্স সত্ত্বেও তাঁকে দলে নেওয়া হয়নি। তাঁর নাম ‘সিরাজ’ আর সেই কারণেই তাঁকে জায়গা দেওয়া হয়নি। ভালো পারফরম্যান্সের পরেও যদি তাঁকে নির্বাচন না করা হয়, তা হলে বৈষম্যের বিষয়টি স্পষ্ট।’ অন্যদিকে, ইমরানের অভিযোগ খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দেশে ধর্ম বা জাতির ভিত্তিতে কাউকে সুযোগ থেকে বঞ্চিত করা হয় না। যোগ্যতার ভিত্তিতেই সুযোগ দেওয়া হয়। রিজিজুর কথায়, ‘আমাদের দেশে ধর্মের ভিত্তিতে কারও সঙ্গে বৈষম্য করা হয় না বা কাউকে উপেক্ষা করা হয় না। এখানে যোগ্যতার ভিত্তিতেই সুযোগ দেওয়া হয়। কারও ধর্ম বা জাতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। কেউ যদি এমনটা মনে করেন, তা হলে সেটা ঠিক নয়।’ সবমিলিয়ে সিরাজকে প্রথম একাদশে না রাখা নিয়ে ক্রিকেটমহল ও রাজনৈতিক মহলে বিতর্ক অব্যাহত। তবে কপিল দেবের বক্তব্য, দল নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচক ও অধিনায়কেরই।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২
চলতি নিউজিল্যান্ড সফরে ২ ম্যাচের টেস্ট সিরিজ ভারতের।
চলতি নিউজিল্যান্ড সফরের শেষপর্বে ভারতীয় দল ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। এখন প্রথম টেস্ট চলছে।
Read more Articles on
click me!

Recommended Stories

India A vs Nepal: ২৬ রানে অল আউট নেপাল, তিলকরা জিতলেন ৩০৬ রানে
India vs Pakistan: এশিয়া কাপে পাকিস্তানকে অন্যায়ভাবে ট্রফি, ক্ষুব্ধ দৃষ্টিহীন ভারতীয় ক্রিকেট দল