New Cricket Stadium: কেরালায় তৈরি হবে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম, সবুজ সঙ্কেত সরকারের

Published : Aug 08, 2026, 02:24 PM IST
New Cricket Stadium: কেরালায় তৈরি হবে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম, সবুজ সঙ্কেত সরকারের

সংক্ষিপ্ত

New Cricket Stadium: কেরালা ক্রিকেটের জন্য দারুণ খবর। এর্নাকুলামে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির প্রস্তাবে সরকারি অনুমোদন মিলেছে। কেরালা স্পোর্টস পলিসি ২০২৩ এবং অন্যান্য আইনের আওতায় এই প্রকল্পটিকে 'জনস্বার্থমূলক' হিসেবে গণ্য করা হয়েছে।

New Cricket Stadium: কেরালা ক্রিকেটের জন্য দারুণ খবর! এর্নাকুলামে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির জন্য অবশেষে সরকারি অনুমোদন পাওয়া গেল। নেদুম্বাসেরি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আলুভা তালুকের চেঙ্গামানাদ গ্রামে ১০.১৩১২ হেক্টর জমিকে এই প্রকল্পের জন্য নির্দিষ্ট করা হয়েছে। কৃষি দফতর গতকাল এই জমি রূপান্তরের জন্য আদেশ জারি করেছে। ২০০৮ সালের কেরালা জলাভূমি সংরক্ষণ আইনের ১০(২) ধারা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেরালা স্পোর্টস পলিসি ২০২৩, কেরালা স্পোর্টস অ্যাক্ট ২০২৫ এবং কেরালা স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম ২০২৫-এর ভিত্তিতে এই প্রকল্পটিকে 'জনস্বার্থমূলক' হিসেবে বিবেচনা করে অনুমোদন দেওয়া হয়েছে। তবে পরিবেশ ও জল সংরক্ষণের জন্য সরকার কিছু বাধ্যতামূলক শর্তও রেখেছে (Nedumbassery cricket stadium project)।

এবার কেরালার এর্নাকুলামে আন্তর্জাতিক স্টেডিয়াম তৈরিতে সবুজ সঙ্কেত দিল কেরালা সরকার

এর আগে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেসিএ) পূর্ববর্তী সরকারের আমলে আবেদন জমা দিয়েছিল। রাজ্যস্তরের কমিটি জমি রূপান্তরের সুপারিশ করলেও কিছু আইনি জটিলতায় তা আটকে যায়। এরপর প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজস্ব মন্ত্রী কে. রাজন, ক্রীড়া মন্ত্রী ভি. আব্দুরহমান এবং কৃষি মন্ত্রী পি. প্রসাদের নেতৃত্বে এলডিএফ সরকার আইন সংশোধন করেন। এলডিএফ সরকারের শেষ ক্যাবিনেট বৈঠকে এই প্রকল্পকে 'জনস্বার্থমূলক' বলে ঘোষণা করা হয় এবং কেসিএ-কে ভূমি সংস্কার আইনেও ছাড় দেওয়া হয়। এরপর বর্তমান মুখ্যমন্ত্রী ভি.ডি. সতীশন নিজে হস্তক্ষেপ করে প্রকল্পের কাজ দ্রুত করার নির্দেশ দেন। কৃষিমন্ত্রী টি. সিদ্দীক এবং ক্রীড়ামন্ত্রী ও.কে. জনীশের তত্ত্বাবধানে প্রক্রিয়া এগোতে থাকে। কেসিএ-র আবেদন পুনরায় খতিয়ে দেখে রাজ্যস্তরের কমিটি জমি রূপান্তরের সুপারিশ করে, যা রাজ্য সরকার পুরোপুরি মেনে নিয়েছে।

কেসিএ সভাপতি অ্যাডভোকেট শ্রীজিথ ভি. নায়ার বলেন, "কেরালার ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। এই আন্তর্জাতিক স্টেডিয়াম ক্রিকেটার ও দর্শকদের বিশ্বমানের সুবিধা দেবে। তার ফলে, রাজ্যে স্পোর্টস ট্যুরিজম বাড়বে এবং অর্থনীতিও চাঙ্গা হবে।" তিনি বিসিসিআই-এর অনুমোদন আদায় এবং সরকারের সঙ্গে সফলভাবে সমন্বয় করার জন্য প্রাক্তন কেসিএ সভাপতি এবং বর্তমান ডব্লিউপিএল চেয়ারম্যান জয়েশ জর্জকে বিশেষ ধন্যবাদ জানান।

আরও পড়ুনঃ Auqib Nabi: জসপ্রিত বুমরার বদলি ঘোষণা BCCI-র, টেস্ট দলে সুযোগ পেলেন রঞ্জি জয়ী এই ক্রিকেটার

বিসিসিআই-এর ডব্লিউপিএল চেয়ারম্যান এবং কেসিএ-র প্রাক্তন সভাপতি জয়েশ জর্জ জানিয়েছেন, বিসিসিআই-এর আধিকারিক এবং পরিকাঠামো কমিটি শীঘ্রই প্রকল্প এলাকা পরিদর্শন করবে। এর আগে কেরালায় আইপিএল নিলামে এসে আইসিসি চেয়ারম্যান জয় শাহ নিজে ওই জায়গা পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন। তিনি দ্রুত অনুমোদন দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ভি.ডি. সতীশন এবং তাঁর সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

কেসিএ সচিব বিনোদ এস. কুমার আশ্বাস দিয়েছেন, "সমস্ত পরিবেশগত নিয়ম মেনে একটি বিশ্বমানের এবং পরিবেশবান্ধব স্টেডিয়াম কেরালাকে উপহার দেওয়া হবে।" তিনি আরও জানান, এই প্রকল্পে ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলার সুবিধাও থাকবে এবং স্টেডিয়াম নির্মাণ সফল করতে সকলের সহযোগিতা চেয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Sri Lanka: প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার দাপট, প্রথম দিনেই ব্যাকফুটে ভারত! জয়ের সম্ভাবনা কতটা?
Ajinkya Rahane: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরেই স্টিভ ওয়ার দলে অজিঙ্কা রাহানে