India vs Sri Lanka: প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার দাপট, প্রথম দিনেই ব্যাকফুটে ভারত! জয়ের সম্ভাবনা কতটা?

Published : Aug 08, 2026, 12:14 AM IST
India vs Sri Lanka: প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার দাপট, প্রথম দিনেই ব্যাকফুটে ভারত! জয়ের সম্ভাবনা কতটা?

সংক্ষিপ্ত

India vs Sri Lanka: টেস্ট সিরিজের আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই ভারতের বিরুদ্ধে চালকের আসনে শ্রীলঙ্কা একাদশ। প্রথম দিনের শেষে, তাদের স্কোর ৮ উইকেটে ৩৬৩ রান। রাভিন্দু রাসান্থা (৭১), নিশান মাদুশকা (৬৬) এবং অধিনায়ক সোনাল দিনুশা (৫২) হাফ সেঞ্চুরি করেছেন।

India vs Sri Lanka: টেস্ট সিরিজ শুরুর আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচে ভারতের বিরুদ্ধে বেশ ভালো জায়গায় রয়েছে শ্রীলঙ্কা একাদশ (India vs Sri Lanka practice match)। টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের খেলা শেষে শ্রীলঙ্কার স্কোর ৮ উইকেট হারিয়ে ৩৬৩ রান। আপাতত ক্রিজে আছেন কেশারা নুওয়ান্থা (৯) এবং দিলুম সুদিরা (১)। ওপেনার রাভিন্দু রাসান্থা, নিশান মাদুশকা এবং অধিনায়ক সোনাল দিনুশার হাফ সেঞ্চুরির সৌজন্যে শ্রীলঙ্কা এই বড় রানের ভিত গড়ে তুলেছে (Indian cricket team injury concerns)।

প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার দাপট

আরও পড়ুনঃ Shubman Gill: চোটের জন্য শ্রীলঙ্কা সফরে প্রস্তুতি ম্যাচে নেই শুবমান, ভারতের নেতৃত্বে রাহুল

শ্রীলঙ্কা একাদশের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন রাভিন্দু রাসান্থা। অন্যদিকে, নিশান মাদুশকা মাত্র ৬৫ বলে ৬৬ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন এবং সোনাল দিনুশা ৭১ বলে ৫২ রান করেন। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং মানব সুথার দুটি করে উইকেট নিয়েছেন। গুরনূর ব্রার একটি উইকেট পান। তবে ভারতের জন্য চিন্তার কারণ হল, উইকেট না পাওয়া বোলাররা। জৈন ১১ ওভারে ৫৪ রান, মহম্মদ সিরাজ ১৩ ওভারে ৪৪ রান এবং প্রসিদ্ধ কৃষ্ণা ৮ ওভারে ৩২ রান দিয়েও কোনও উইকেট তুলতে পারেননি।

গতকাল অনুশীলনের সময়, আঙুলে চোট পাওয়ায় অধিনায়ক শুভমন গিলকে ছাড়াই ভারত মাঠে নামে। গিলের পরিবর্তে সহ অধিনায়ক কে এল রাহুল প্রথম দিনে দলকে নেতৃত্ব দেন। বিসিসিআই জানিয়েছে, সতর্কতা হিসেবেই গিলকে বিশ্রাম দেওয়া হয়েছে। আগামী ১৫ অগাস্ট গলেে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে দলের তারকাদের চোট ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। হাঁটুর চোটের কারণে, পেসার যশপ্রীত বুমরা ইতিমধ্যেই পুরো টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন। তাঁর জায়গায় দলে এসেছেন আকিব নবী। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে, স্পিনার ওয়াশিংটন সুন্দরও সিরিজের প্রথম টেস্ট খেলতে পারবেন না। পায়ের আঙুলের চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় ওপেনার সাই সুদর্শন বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সেই রয়েছেন।

আরও পড়ুনঃ Shubman Gill: শ্রীলঙ্কা সফরে চোট, প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন শুবমান গিল?

প্রথম দিনেই ব্যাকফুটে ভারত! জয়ের সম্ভাবনা কতটা?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে এই টেস্ট সিরিজে ভালো ফল করা ভারতের জন্য অত্যন্ত জরুরি। তাই প্রথম টেস্ট শুরুর আগে অধিনায়ক শুভমন গিল সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন, এমনটাই আশা করছে টিম ম্যানেজমেন্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ajinkya Rahane: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরেই স্টিভ ওয়ার দলে অজিঙ্কা রাহানে
John Turner: মাত্র ২৫ বছরেই নিতে হল কঠিন সিদ্ধান্ত! চোটের কাছে হার মেনে ক্রিকেটকে বিদায় ইংল্যান্ডের তরুণ পেসারের