PBKS vs LSG: প্রিয়াংশ-কনোলির দাপটে ষষ্ঠ ম্যাচেও অপরাজিত, আইপিএল-এর শীর্ষেই পাঞ্জাব

Published : Apr 20, 2026, 12:09 AM IST
Priyansh Arya

সংক্ষিপ্ত

Punjab Kings vs Lucknow Super Giants: এবারের আইপিএল-এ (IPL 2026) একমাত্র দল হিসেবে অপরাজিত পাঞ্জাব কিংস। ছয় ম্যাচ খেলার পরেও কোনও ম্যাচে হারেনি শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) দল। রবিবার নিজেদের ষষ্ঠ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে সহজেই হারিয়ে দিল পাঞ্জাব। এই ম্যাচের নায়ক প্রিয়াংশ আর্য (Priyansh Arya)।

DID YOU KNOW ?
পরপর জয় পাঞ্জাবের
এবারের আইপিএল-এ অসাধারণ ফর্মে পাঞ্জাব কিংস। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়া ছাড়া বাকি সব ম্যাচে জয় পেয়েছে পাঞ্জাব।

IPL 2026: লখনউ সুপার জায়ান্টসকে (Punjab Kings vs Lucknow Super Giants) সহজেই ৫৪ রানে হারিয়ে চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষেই থাকল পাঞ্জাব কিংস। ছয় ম্যাচে পাঞ্জাবের পয়েন্ট ১১। অন্যদিকে, ছয় ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে লিগ টেবলে আট নম্বরে থাকল লখনউ। রবিবার টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে সাত উইকেট হারিয়ে ২৫৪ রান করে পাঞ্জাব। রান তাড়া করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ২০০ রান করেই থেমে যায় লখনউ। পাঞ্জাবের জয়ের নায়ক ওপেনার প্রিয়াংশ আর্য (Priyansh Arya) এবং তিন নম্বরে ব্যাটিং করতে নামা কুপার কনোলি (Cooper Connolly)। প্রিয়াংশ ৩৭ বলে ৯৩ রান করেন। তিনি চারটি বাউন্ডারি ও নয়টি ওভার-বাউন্ডারি মারেন। কুপার ৪৬ বলে ৮৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও সাতটি ওভার-বাউন্ডারি। এই দুই ব্যাটারের জন্যই জয় পেল পাঞ্জাব।

লড়াই করে হার লখনউয়ের

বিশাল টার্গেট তাড়া করতে নেমে লড়াই করে লখনউ। ওপেনার মিচেল মার্শ (Mitchell Marsh) ২৮ বলে ৪০ রান করেন। অপর ওপেনার আয়ূষ বাদোনি (Ayush Badoni) ২১ বলে ৩৫ রান করেন। অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) ২৩ বলে ৪৩ রান করেন। এইডেন মার্করাম (Aiden Markram) ২২ বলে ৪২ রান করেন। মুকুল চৌধুরী (Mukul Choudhary) ১৭ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। নিকোলাস পুরাণ (Nicholas Pooran) অবশ্য বড় রান পাননি। তিনি নয় রান করেন। হিম্মত সিং (Himmat Singh) এক রান করে অপরাজিত থাকেন।

জোড়া উইকেট মার্কো জ্যানসেনের

পাঞ্জাবের হয়ে মার্কো জ্যানসেন (Marco Jansen) ৩৭ রান দিয়ে জোড়া উইকেট নেন। আর্শদীপ সিং (Arshdeep Singh) ৪১ রান দিয়ে এক উইকেট নেন। বিজয়কুমার বিশাক (Vijaykumar Vyshak) ৩০ রান দিয়ে এক উইকেট নেন। যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ৩৬ রান দিয়ে এক উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি আইপিএল-এ ৬ ম্যাচ খেলে ৫ ম্যাচে জয় পাঞ্জাব কিংসের।
চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলেছে পাঞ্জাব কিংস। এর মধ্যে ৫ ম্যাচেই জয় পেয়েছে তারা।
Read more Articles on
click me!

Recommended Stories

Priyansh Arya: ৩৭ বলে ৯৩! আইপিএল-এ 'আর্য সভ্যতা'-র নায়ক পাঞ্জাবের প্রিয়াংশ
KKR vs RR: ইডেনে পুরনো রিঙ্কুর প্রত্যাবর্তন, 'কেকেহার' বদনাম ঘুচিয়ে জয়ের সরণিতে রাহানেরা