Punjab Kings vs Lucknow Super Giants: প্রিয়াংশ আর্য (Priyansh Arya), নাম তো শুনেছেন। রবিবার সন্ধেবেলা আইপিএল-এ (IPL 2026) পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে এই তরুণ যেভাবে ব্যাটিং করলেন, তাতে তিনি শুধু এই ম্যাচেরই না, এবারের আইপিএল-এরই অন্যতম নায়ক হয়ে যেতে পারেন। ক্রিকেট বিশেষজ্ঞদের আশা, অনেকদূর যাবেন এই তরুণ।
KNOW
Priyansh Arya: ৩৭ বলে ৯৩! চারটি বাউন্ডারি ও নয়টি ওভার-বাউন্ডারি! রবিবার সন্ধেবেলা আইপিএল-এর (IPL 2026) ম্যাচে পাঞ্জাব কিংসের হয়ে লখনউ সুপার জায়ান্টসের (Punjab Kings vs Lucknow Super Giants) বিরুদ্ধে এমনই অতিমানবীয় ইনিংস খেললেন দিল্লির (Delhi) ২৪ বছর বয়সি ব্যাটার প্রিয়াংশ আর্য। ইনিংসের তৃতীয় বলেই ওপেনিং পার্টনার প্রভসিমরন সিংয়ের (Prabhsimran Singh) উইকেট হারাতে হলেও, তাতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে কুপার কনোলির (Cooper Connolly) সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ১৮২ রান যোগ করলেন প্রিয়াংশ। কনোলি ৪৬ বলে ৮৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও সাতটি ওভার-বাউন্ডারি। প্রিয়াংশের মতোই নিশ্চিত শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন কনোলি। কিন্তু এই দুই ব্যাটারই শতরানের আগে থেমে গেলেন।
বিশাল স্কোর পাঞ্জাবের
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর এই সিদ্ধান্ত পাঞ্জাবের পক্ষে ভালোই হয়। প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে সাত উইকেট হারিয়ে ২৫৪ রান করল পাঞ্জাব। প্রিয়াংশ ও কনোলি ছাড়া অন্য কোনও ব্যাটার বড় রান পাননি। অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) মাত্র পাঁচ রান করেন। মার্কাস স্টোইনিস (Marcus Stoinis) ১৬ বলে ২৯ রান করেন। নেহাল ওয়াধেরা (Nehal Wadhera) সাত বলে ১৩ রান করেন। শশাঙ্ক সিং (Shashank Singh) ছয় বলে ১৭ রান করেন। মার্কো জ্যানসেন (Marco Jansen) এক রান করে অপরাজিত থাকেন।
লখনউয়ের বোলারদের দুরবস্থা
লখথনউয়ের বোলারদের মধ্যে মহম্মদ শামি (Mohammed Shami) চার ওভারে ৫৬ রান দিয়ে এক উইকেট নেন। মহসিন খান (Mohsin Khan) চার ওভারে ৪৩ রান দিয়ে এক উইকেট নেন। আয়ূষ বাদোনি (Ayush Badoni) এক ওভারে ১৪ রান দেন। আবেশ খান (Avesh Khan) তিন ওভারে ৪৬ রান দেন। মণিমরণ সিদ্ধার্থ (Manimaran Siddharth) তিন ওভারে ৩৫ রান দিয়ে জোড়া উইকেট নেন। এইডেন মার্করাম (Aiden Markram) এক ওভারে ৩২ রান দেন। তুলনায় ভালো বোলিং করে প্রিন্স যাদব (Prince Yadav)। তিনি চার ওভারে ২৫ রান দিয়ে জোড়া উইকেট নেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


