Praful Hinge: পরিবার চাইত পড়াশোনা করুন, সারাদিন মাঠে পড়ে থাকতেন প্রফুল হিঙ্গে

Published : Apr 14, 2026, 06:17 PM IST
Praful Hinge

সংক্ষিপ্ত

Praful Hinge IPL Debut: সোমবার রাতে আইপিএল-এ (IPL 2026) অভিষেক হয়েছে প্রফুল হেগড়ের। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে (Sunrisers Hyderabad vs Rajasthan Royals) এই ম্যাচ চার উইকেট নিয়েছেন এই সিমার। তিনি এই পারফরম্যান্সের পর রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন। তাঁকে নিয়ে ক্রিকেট দুনিয়ায় আলোচনা চলছে। 

DID YOU KNOW ?
প্রফুল হিঙ্গের নজির
সানরাইজার্স হায়দরাবাদের প্রথম বোলার হিসেবে আইপিএল-এ কোনও ওভারে ৩ উইকেট নিলেন প্রফুল হিঙ্গে।

Praful Hinge IPL Record: যে কোনও সাধারণ ভারতীয় পরিবারের মতোই প্রফুল হিঙ্গের পরিবারও চাইত, ছেলে ভালোভাবে পড়াশোনা করুক। কিন্তু প্রফুলের ইচ্ছা ছিল অন্যরকম। সারাদিন শুধু ক্রিকেট খেলা নিয়েই মেতে থাকতেন তিনি। বাবা মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ পর্ষদে (Maharashtra State Electricity Board) চাকরি করতেন। তিনি চাইতেন, মেয়ের মতো ছেলেও পড়াশোনায় ভালো ফল করুক। কিন্তু শেষপর্যন্ত ছেলের জেদের কাছে হার মানতে হয়। সেই ছেলে এখন ক্রিকেট দুনিয়ায় তারকা হয়ে উঠেছেন। সোমবার রাতে আইপিএল-এ (IPL 2026) অভিষেক ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে (Sunrisers Hyderabad vs Rajasthan Royals) চার উইকেট নিয়েছেন প্রফুল। প্রথম ওভারেই তিনি তিন উইকেট নেন। এই পারফরম্যান্সের পর এখন তাঁর খেলা নিয়ে গর্বিত পরিবার।

প্রফুলের জন্য গর্বিত বাবা

প্রফুলের বাবা প্রকাশ হিঙ্গে (Prakash Hinge) জানিয়েছেন, ‘আমি সরকারি কর্মী ছিলাম। আমার মেয়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আমাদের কাছে পড়াশোনাই সবকিছু ছিল। কিন্তু আমার ছেলে ছোটবেলা থেকেই ক্রিকেটের জন্য পাগল ছিল। সারাদিন পড়ার ক্রিকেট খেলে বেড়াত। বাধ্য হয়ে আমরা ওকে অ্যাকাডেমিতে ভর্তি করি। তারপর ও মাঠকেই নিজের ঘর বানিয়ে নেয়।’

সাহায্য করেছেন বরুণ অ্যারন

পেশাদার ক্রিকেটার হিসেবে সাফল্য পাওয়ার পথে প্রফুলের কাছে বাধা হয়ে দাঁড়ায় চোট। কোমরে মারাত্মক চোট পান তিনি। সেই সময় তাঁর সাহায্যে এগিয়ে আসেন সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ বরুন অ্যারন (Varun Aaron)। এ প্রসঙ্গে প্রফুলের বাবা জানিয়েছেন, ‘প্রফুলের কেরিয়ারে দেবদূতের মতো আসেন বরুণ অ্যারন। উনি অনেকবার চোট পেয়েছেন। প্রফুলের যখন স্ট্রেস ফ্র্যাকচার হয়, তখন আমরা সবাই ভেবেছিলাম, ওর ক্রিকেট জীবন শেষ। কিন্তু বরুণ ওকে চোট সারাতে সাহায্য করেন। অন্ধকার অধ্যায়ে ওকে হাত ধরে আলোয় ফেরান বরুণ।’ ছেলের সাফল্য দেখে খুশি প্রকাশ। তাঁর আশা, এখানেই থেমে না থেকে আরও সাফল্য পাবেন প্রফুল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
আইপিএল অভিষেকে প্রথম ওভারেই ৩ উইকেট প্রফুল হিঙ্গের।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিল অভিষেকে প্রথম ওভারেই ৩ উইকেট নিয়েছেন প্রফুল হিঙ্গে।
Read more Articles on
click me!

Recommended Stories

Sakib Hussain: গয়না বিক্রি করে জুতো কিনে দিয়েছিলেন মা, গর্বিত করে তুললেন সাকিব হুসেন
MS Dhoni: অপেক্ষায় চিপক, কেকেআর-এর বিরুদ্ধে খেলতে পারবেন মহেন্দ্র সিং ধোনি?