Sakib Hussain: গয়না বিক্রি করে জুতো কিনে দিয়েছিলেন মা, গর্বিত করে তুললেন সাকিব হুসেন

Published : Apr 14, 2026, 05:17 PM IST
Sakib Hussain

সংক্ষিপ্ত

Sakib Hussain IPL Record: আইপিএল-এ (IPL 2026) নতুন রেকর্ড গড়েছেন সাকিব হুসেন। সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস (Sunrisers Hyderabad vs Rajasthan Royals) ম্যাচে ২৪ রান দিয়ে চার উইকেট নিয়েছেন বিহারের (Bihar) এই পেসার। তিনি ভারতীয় বোলার হিসেবে যুগ্মভাবে আইপিএল অভিষেকে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন।

DID YOU KNOW ?
সাকিব হুসেনের রেকর্ড
আইপিএল-এ অভিষেক ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন অশ্বিনী কুমার ও সাকিব হুসেন।

Sakib Hussain IPL 2026: একসময় ক্রিকেট খেলার জন্য উপযুক্ত জুতো কেনার টাকা ছিল না। গয়না বিক্রি করে জুতো কিনে দিয়েছিলেন না। সেদিনের সাকিব হুসেন সোমবার রাত থেকে আইপিএল-এর নতুন তারকা হয়ে উঠেছেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে রাজস্থান রয়্যালসের (Sunrisers Hyderabad vs Rajasthan Royals) বিরুদ্ধে ২৪ রান দিয়ে চার উইকেট নিয়েছেন সাকিব। বিহারের (Bihar) এই পেসার চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) নেট বোলার হিসেবে ছিলেন। তারপর ২০২৪ সালের আইপিএল-এর আগে এই পেসারকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে সাকিবকে খেলার সুযোগ দেওয়া হয়নি। এবারের আইপিএল-এ হায়দরাবাদে সুযোগ পান এই পেসার। সোমবার রাতে তাঁকে প্রথমবার খেলার সুযোগ দেওয়া হয়। এই সুযোগ পেয়েই ক্রিকেট দুনিয়াকে চমকে দিলেন সাকিব। তাঁকে নিয়ে এখন আলোচনা চলছে।

বিফলে গেল না মায়ের আত্মত্যাগ

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে সাকিবকে বলতে শোনা গিয়েছে, 'জুতোর অনেক দাম। বোলিং করার জন্য উপযুক্ত জুতোর দাম ১০ থেকে ১৫ হাজার টাকা। জুতোর পিছনে আমরা যদি এত টাকা খরচ করি, তাহলে খাব কী?' এই ক্রিকেটারের মা বলেছেন, 'ও কাঁদতে শুরু করে। ও বলে, মা, আমার জুতো নেই। আমি কী করে খেলব? আমাদের এত টাকা ছিল না। জুতো কেনার জন্য আমাকে গয়না বিক্রি করে দিতে হয়।'

সাকিবের স্বপ্নপূরণ 

সাকিবের ক্রিকেটার হয়ে ওঠার স্বপ্ন শুধু তাঁর একার ছিল না। তাঁর পরিবারও এই স্বপ্নে সামিল হয়েছিল। এবার সেই স্বপ্নপূরণ হল। তাঁর বাড়ি গোপালগঞ্জ (Gopalganj) জেলায়, যা বিহারের রাজধানী পাটনা (Patna) থেকে ১২৫ কিলোমিটার দূরে। তাঁর বাবা চাষের কাজ করতেন। কিন্তু হাঁটুর সমস্যার জন্য তাঁর পক্ষে আর কৃষিকাজ করা সম্ভব হচ্ছিল না। ফলে পরিবারের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে যায়। এখন সাকিব প্রতিষ্ঠা পাওয়ায় পরিবারের সবার মুখেই হাসি ফুটেছে। তাঁদের কষ্টের দিন শেষ হতে চলেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
আইপিএল-এ প্রথম ম্যাচেই নতুন রেকর্ড গড়লেন সাকিব হুসেন।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল-এ প্রথম ম্যাচ খেলার সুযোগ পেয়েই ২৪ রান দিয়ে ৪ উইকেট নিলেন সাকিব হুসেন।
Read more Articles on
click me!

Recommended Stories

CSK vs KKR: সঞ্জুর দুরন্ত ব্যাটিং! কলকাতাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় চেন্নাইয়ের, চাপে কেকেআর
Praful Hinge: পরিবার চাইত পড়াশোনা করুন, সারাদিন মাঠে পড়ে থাকতেন প্রফুল হিঙ্গে