Rahul Dravid: বিসিসিআই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, সচিনের সঙ্গে একাসনে দ্রাবিড়

Published : Mar 12, 2026, 05:59 PM ISTUpdated : Mar 12, 2026, 06:05 PM IST
rahul dravid

সংক্ষিপ্ত

Rahul Dravid: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল ও শ্রদ্ধেয় ব্যক্তি রাহুল দ্রাবিড়। ভারতের প্রাক্তন অধিনায়ক ও প্রধান কোচ রবিবার বিসিসিআই-এর (BCCI) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ সম্মান পেতে চলেছেন। তাঁর এই সম্মান পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই ক্রিকেট দুনিয়ায় খুশির জোয়ার। বহু মানুষ দ্রাবিড়কে অভিনন্দন জানাচ্ছেন।

DID YOU KNOW ?
সম্মানিত দ্রাবিড়
শুধু ভারতেই নয়, সারা ক্রিকেট দুনিয়াতেই অত্যন্ত শ্রদ্ধার পাত্র রাহুল দ্রাবিড়।

Col. CK Nayudu Lifetime Achievement Award: রবিবার বিসিসিআই-এর বার্ষিক নমন অ্যাওয়ার্ডস (BCCI Naman Awards) অনুষ্ঠানে বিশেষ সম্মান পেতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও প্রধান কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তাঁকে কর্নেল সি কে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করতে চলেছে বিসিসিআই। রবিবার নয়াদিল্লিতে (New Delhi) বিসিসিআই-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হতে চলেছে। এই অনুষ্ঠানেই দ্রাবিড়ের পাশাপাশি সম্মানিত হতে চলেছেন টেস্ট, ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। তাঁকে বিসিসিআই-এর বর্ষসেরা পুরুষ ক্রিকেটার পুরস্কার দেওয়া হবে। দ্রাবিড় ও শুবমানের সম্মানিত হওয়ার খবরে ভারতীয় ক্রিকেট মহলে খুশির জোয়ার। বিশেষ করে দ্রাবিড়ের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাওয়ার খবরে তাঁর অনুরাগীরা খুশি।

সচিনের সঙ্গে একাসনে দ্রাবিড়

গত বছর কর্নেল সি কে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান জাতীয় দলে দ্রাবিড়ের দীর্ঘদিনের সতীর্থ সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এবার এই সম্মান পেতে চলেছেন দ্রাবিড়। ১৯৯৪ সালে শুরু হয় এই পুরস্কার প্রদান। কপিল দেব (Kapil Dev), সুনীল গাভসকর (Sunil Gavaskar), রবি শাস্ত্রী (Ravi Shastri), কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Krishnamachari Srikkanth), অঞ্জুম চোপড়ার (Anjum Chopra) মতো প্রাক্তন ক্রিকেটাররা এই সম্মান পেয়েছেন। এবার তাঁদের সঙ্গে একাসনে বসার সম্মান পাচ্ছেন দ্রাবিড়

কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন দ্রাবিড়

ক্রিকেটার হিসেবে ২০০৩ সালে ওডিআই বিশ্বকাপে রানার্স হওয়া ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন দ্রাবিড়। তবে তিনি ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রধান কোচ ছিলেন। এই কিংবদন্তি ব্যাটার টেস্ট ক্রিকেটে ১৩,০০০-এরও বেশি রান করেছেন। ওডিআই ফর্ম্যাটে তাঁর রান ১০,০০০-এরও বেশি। প্রায় ১৬ বছর ধরে তিনি ভারতীয় দলের ব্যাটিং লাইনআপের স্তম্ভ ছিলেন। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও দুর্দান্ত ব্যাটিং করেছেন দ্রাবিড়। এই কারণেই তিনি ক্রিকেট দুনিয়ায় অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। তবে ক্রিকেটার ও কোচ হিসেবে সাফল্য পেলেও, অধিনায়ক হিসেবে খুব বেশি সাফল্য পাননি দ্রাবিড়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯৯৪
১৯৯৪ সালে শুরু হয় বিসিসিআই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।
১৯৯৪ সালে কর্নেল সি কে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড চালু করে বিসিসিআই।
Read more Articles on
click me!

Recommended Stories

Shubman Gill: টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পাননি, বর্ষসেরা ক্রিকেটার হচ্ছেন শুবমান
Hardik Pandya: জাতীয় পতাকার অবমাননার অভিযোগ, হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে থানায় আইনজীবী