Raj Kundra: 'আদালতে দেখা হবে মনোজ বাদালে,' রাজস্থান রয়্যালস মালিককে হুঁশিয়ারি রাজ কুন্দ্রার

Published : Jul 24, 2026, 11:31 PM IST
Raj Kundra Shilpa Shetty

সংক্ষিপ্ত

Rajasthan Royals: আইপিএল-এর (IPL 2026) অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের মালিকানা বদলে যাওয়ার পরেও পিছু হঠতে নারাজ প্রাক্তন মালিক রাজ কুন্দ্রা (Raj Kundra)। যিনি অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty)। এই ফ্র্যাঞ্চাইজির বর্তমান মালিক মনোজ বাদালেকে (Manoj Badale) আদালতে টেনে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ।

DID YOU KNOW ?
নিষিদ্ধ রাজ কুন্দ্রা
২০১৩ সালের আইপিএল-এ স্পট-ফিক্সিংয়ের ঘটনায় নাম জড়ানোয় ক্রিকেট থেকে নিষিদ্ধ হন রাজ কুন্দ্রা।

Raj Kundra vs Manoj Badale: রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অন্যতম কর্ণধার মনোজ বাদালের সংস্থা ইমার্জিং মিডিয়া ভেঞ্চারসের (Emerging Media Ventures) বিরুদ্ধে দমনমূলক আচরণ (oppression) এবং অব্যবস্থাপনার (mismanagement) অভিযোগ তুলে আদালতে আবেদন করলেন এই ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন সহ-কর্ণধার রাজ কুন্দ্রা। বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ এক বিবৃতিতে দাবি করেছেন, তাঁর শেয়ারের প্রকৃত মূল্য থেকে তাঁকে বঞ্চিত করা হয়েছে। তিনি আরও বলেন, এতদিন তিনি এই ঘটনার 'সত্য' নিয়ে নীরব ছিলেন। পাশাপাশি তিনি বিসিসিআই-এর (BCCI) কাছেও নথি ও প্রমাণ জমা দিয়েছেন বলে জানিয়েছেন। ফলে রাজস্থান রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

মনোজকে আদালতে টেনে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি রাজের

বিবৃতিতে রাজ বলেছেন, 'বহু বছর ধরে আমি নীরব থেকেছি, যখন ইমার্জিং মিডিয়ায় আমার বিনিয়োগ এবং রাজস্থান রয়্যালসে আমার শেয়ার নিয়ে প্রকৃত ঘটনা বন্ধ দরজার আড়ালে ঘটেছে। তবে আমার এই নীরবতাকে কখনওই মেনে নেওয়া বা সম্মতি হিসেবে দেখা উচিত নয়। আমার অবস্থান হল, আমাকে আমার শেয়ারের প্রকৃত মূল্য থেকে বঞ্চিত করা হয়েছে। আমি অভিযোগ করছি, শেষ পর্যন্ত যে দামে আমার শেয়ার বিক্রি করা হয়েছিল, সেই মূল্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আমার কাছ থেকে গোপন রাখা হয়। একইসঙ্গে আমাকে প্রকৃত মূল্যের তুলনায় অনেক কম অর্থে সমঝোতা করতে উৎসাহিত করা হয়। যদি এই অভিযোগ প্রমাণিত হয়, তবে তা বিশ্বাসভঙ্গ এবং ফিডিউশিয়ারি দায়িত্বের গুরুতর লঙ্ঘন হবে। এই বিষয়গুল বর্তমানে আইনি প্রক্রিয়ার অংশ। আমি মুম্বাইয়ের ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে (এনসিএলটি) মনোজ বাদালে এবং অন্যদের বিরুদ্ধে ইমার্জিং মিডিয়া সংক্রান্ত দমনমূলক আচরণ ও অব্যবস্থাপনার অভিযোগে আবেদন করেছি। বিচারব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে এবং যথাযথ ফোরামের সামনে আমার প্রমাণ উপস্থাপনের অপেক্ষায় আছি। এছাড়াও আমি বিসিসিআই-কে চিঠি লিখে এমন নথি ও প্রমাণ দিয়েছি, যা আমার মতে রাজস্থান রয়্যালসের মূল বিডের সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিনিয়োগের প্রকৃতি নিয়ে গুরুতর প্রশ্ন তোলে এবং যেগুলি আরও গভীরভাবে তদন্ত করা উচিত। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছি, তারা যেন স্বাধীনভাবে এসব নথি পরীক্ষা করে। চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এগুলি যথাযথ আইনি ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছেও উপস্থাপন করা হবে। আমার অবস্থানকে সমর্থন করে এমন নথিপত্র আমি সংরক্ষণ করেছি। এর মধ্যে এমন প্রমাণও রয়েছে, যা আমার অভিযোগ অনুযায়ী দেখায় যে আমার শেয়ার বিক্রি থেকে প্রকৃত যে মূল্য পাওয়া গিয়েছিল, তা আমাকে জানানো হয়নি এবং আমাকে অনেক কম অর্থে সমঝোতা করতে চাপ দেওয়া হয়েছিল। এসব প্রমাণ যথাযথ তদন্তকারী ও বিচারিক কর্তৃপক্ষের সামনে উপস্থাপন করা হবে। যা আমাকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করে, তা হল, যাঁরা নিজেদের প্রকাশ্যে সততা ও নৈতিকতার প্রতীক হিসেবে তুলে ধরেন, তাঁরা এখনও প্রভাবশালী ও সম্মানজনক অবস্থানে রয়েছেন। সুনাম গড়ে ওঠা উচিত স্বচ্ছতা ও সততার ভিত্তিতে, কৃত্রিমভাবে তৈরি ভাবমূর্তির উপর নয়। রাজস্থান রয়্যালসে আমার শেয়ারের ক্ষেত্রে প্রক্সি ও ফিডিউশিয়ারি হিসেবে কাজ করার সময় মনোজ বাদালের দায়িত্ব ছিল আমার স্বার্থ রক্ষা করা। আমার দাবি, তিনি সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন এবং আমার বিশ্বাসভঙ্গ করেছেন। সত্য কখনও তদন্তকে ভয় পায় না। প্রমাণই নিজের হয়ে কথা বলবে। আদালতে দেখা হবে, মনোজ বাদালে।— রাজ কুন্দ্রা।'

ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ রাজ

২০১৩ সালের আইপিএল-এ স্পট-ফিক্সিং কেলেঙ্কারিতে রাজের নাম জড়ায়। ২০১৫ সালে সুপ্রিম কোর্ট (Supreme Court of India) নিযুক্ত একটি প্যানেল তাঁকে ক্রিকেট-সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করে। এর ফলে রাজস্থান রয়্যালসের মালিকানা ছেড়ে দিতে বাধ্য হন রাজ। কিন্তু তিনি এখন এই ফ্র্যাঞ্চাইজির বর্তমান মালিককে আদালতে টেনে নিয়ে যাওয়ার কথা বলছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০০৮
২০০৮ সালে প্রথম আইপিএল জেতে রাজস্থান রয়্যালস।
২০০৮ সালে আইপিএল-এর প্রথম মরসুমে চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস। তারপর থেকে আর খেতাব জিততে পারেনি এই ফ্র্যাঞ্চাইজি।
Read more Articles on
click me!

Recommended Stories

Rohit Sharma: 'হিটম্যান'-এর সই করা জার্সি হাতে পেয়ে আপ্লুত বাটলার! বললেন, "এটা আমার কাছে সম্পদ"
England Cricket: আবার গুরুদায়িত্বে জো রুট! ইংল্যান্ড টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হচ্ছেন ক্যাপ্টেন তিনি?