Gujarat Titans vs Rajasthan Royals: শুক্রবার চলতি আইপিএল-এর কোয়ালিফায়ার টুয়ে (IPL 2026 Qualifier 2) গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালস ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা গেল। একদিকে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi), অন্যদিকে শুবমান গিল (Shubman Gill) ও সাই সুদর্শন (Sai Sudharsan) অসাধারণ ব্যাটিং করলেন।
KNOW
IPL 2026 Qualifier 2: রাজস্থান রয়্যালসকে সহজেই সাত উইকেটে হারিয়ে চলতি আইপিএল-এর ফাইনালে পৌঁছে গেল গুজরাট টাইটানস (Gujarat Titans vs Rajasthan Royals)। বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) নতুন রেকর্ডও রাজস্থানকে জেতাতে পারল না। ঝোড়ো শতরান করে গুজরাটকে জেতালেন অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। তাঁর ওপেনিং পার্টনার সাই সুদর্শনও (Sai Sudharsan) ভালো ব্যাটিং করেন। তিনি অর্ধশতরান করেন। চলতি আইপিএল-এর প্লে-অফে পরপর দুই ম্যাচে হিট উইকেট হয়ে গেলেন সুদর্শন। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। তাঁর দল ছয় উইকেট হারিয়ে ২১৪ রান করে। জবাবে ১৮.৪ ওভারে তিন উইকেট হারিয়ে ২১৯ রান তুলে জয় পেয়ে ফাইনালে পৌঁছে গেল গুজরাট।

বিফলে বৈভবের অসাধারণ ইনিংস
এদিন নয় রানের মধ্যে দুই উইকেট হারায় রাজস্থান। এই অবস্থায় রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja) নিয়ে লড়াই শুরু করেন বৈভব। এই কিশোর ৪৭ বলে আটটি বাউন্ডারি ও সাতটি ওভার-বাউন্ডারির সাহায্যে ৯৬ রান করেন। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল-এর কোনও এক সংস্করণে পাওয়ার প্লে-তে ৫০০-এর বেশি রান করার রেকর্ড গড়লেন বৈভব। জাডেজা ৩৫ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন। ডনোভান ফেরেইরা (Donovan Ferreira) ১১ বলে জোড়া বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারির সাহায্যে ৩৮ রান করে অপরাজিত থাকেন। কিন্তু বৈভবদের এই লড়াই কাজে লাগল না।
অধিনায়কোচিত ইনিংস শুবমানের
বড় টার্গেট তাড়া করতে নেমে শুবমান ও সুদর্শনের ওপেনিং জুটিতে যোগ হয় ১৬৭ রান। ৩২ বলে আটটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারির সাহায্যে ৫৮ রান করেন সুদর্শন। ৫৩ বলে ১৫টি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারির সাহায্যে ১০৪ রান করেন শুবমান। ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) নয় বলে ১৬ রান করেন। রাহুল তেওয়াটিয়া (Rahul Tewatia) নয় বলে ১৭ রান করেন। এর ফলে সহজ জয় পেল গুজরাট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


