RCB vs GT Final 2026: আইপিএল ফাইনালে বেঙ্গালুরু বনাম গুজরাত মহারণ, ফ্যাক্টর হয়ে উঠবেন কারা?

Published : May 31, 2026, 05:53 PM IST
RCB vs GT Final 2026

সংক্ষিপ্ত

RCB vs GT Final 2026: মেগা ফাইনালে নামার আগে দুই দলই যথেষ্ট আত্মবিশ্বাসী। বিশেষ করে, দুই দলের অধিনায়কই ফর্মে রয়েছেন। প্রসঙ্গত, চলতি আইপিএল-এর প্লে অফ পর্বে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি এই দুই দল। সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে সোজা ফাইনালে পৌঁছে যায় আরসিবি। 

RCB vs GT Final 2026: ২২ গজে ধুন্ধুমার ক্রিকেটের অপেক্ষা। নিঃসন্দেহে টানটান উত্তেজনার হাই-ভোল্টেজ ম্যাচ। মেগা টি-২০ ক্রিকেট লিগ আইপিএল-এর ফাইনালে রবিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাত টাইটান্স (rcb vs gt final 2026)।  মেগা ফাইনালে নামার আগে দুই দলই যথেষ্ট আত্মবিশ্বাসী (royal challengers bengaluru vs gujarat titans final)। 

বিশেষ করে, দুই দলের অধিনায়কই ফর্মে রয়েছেন। প্রসঙ্গত, চলতি আইপিএল-এর প্লে অফ পর্বে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি এই দুই দল। সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে সোজা ফাইনালে পৌঁছে যায় আরসিবি। তবে অই ম্যাচে পরাজিত হলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে আবার রাজস্থানকে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকা করে গুজরাত। 

আইপিএল ফাইনালে বেঙ্গালুরু বনাম গুজরাত মহারণ

কিন্তু গুজরাতের বিরুদ্ধে সেই ম্যাচে অসাধারণ ইনিংস উপহার দেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার। স্বাভাবিকভাবেই, ফাইনালে ম্যাচে তাঁর উপর বিপুল প্রত্যাশা রয়েছে আরসিবি সমর্থকদের। ঐ ম্যাচে পাতিদার ৩৩ বলে ৯৩ রানের অনবদ্য ইনিগস উপহার দেন এবং অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তবে শুধু তিনি নন। ‘বিরাট' আশা কোহলিকে নিয়েও। কারণ, বিশ্বের এই অন্যতম তারকা ব্যাটার যখন তখন ম্যাচের রঙ বদলে দিতে পারেন। অন্যদিকে, বোলিং বিভাগে বেঙ্গালুরু জার্সি গায়ে জশ হ্যাজেলউডও ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। এছাড়াও এই ম্যাচে নজর কাড়তে পারেন ক্রুনাল পান্ডিয়া, জীতেশ শর্মা, দেবদত্ত পাডিক্কাল, টিম ডেভিড, রোমারিও শেফার্ড এবং ফিল সল্ট। 

অন্যদিকে, পাল্টা হুঙ্কার দিচ্ছে গুজরাত টাইটান্সও। গত ম্যাচে অধিনায়ক শুভমান গিল ৫৩ বলে ১০৪ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন। ফলে, বোঝাই যাচ্ছে যে, এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তারা। ব্যাটিং বিভাগে ভরসার জায়গা তৈরি করেছেন সাই সুদর্শন এবং জস বাটলারও। অন্যদিকে। বোলিং বিভাগে গুজরাতের হয়ে নজর কাড়তে পারেন রশিদ খান এবং কাগিসো রাবাডা। পাশাপাশি ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, জেসন হোল্ডার এবং মহম্মদ সিরাজ এই ম্যাচে ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। 

আহমেদাবাদের পিচ রিপোর্ট

তাই একটি হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে রবিবার। এশিয়ানেট নিউজ বাংলার ক্রিকেট অ্যানালিস্টরা মনে করছেন, নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচটি স্ট্রোক-মেকারদের জন্য সহায়ক হবে। অর্থাৎ, ব্যাটাররা বাড়তি সুবিধা পাবেন। এমনিতেই লাল মাটির এই উইকেটে সাধারণত সঠিক বাউন্স এবং ভালো ক্যারি পাওয়া যায়। যা ব্যাটারদের আত্মবিশ্বাসের সঙ্গে শট খেলতে সাহায্য করে। চলতি আইপিএলে, এই ভেন্যুতে বেশ কয়েকটি হাই-স্কোরিং ম্যাচ দেখা গেছে এবং ফাইনালটিও একইরকম হতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ইনিংসের শুরুর দিকে নতুন বলে পেসাররা কিছুটা সাহায্য পেতে পারেন। অর্থাৎ, আহমেদাবাদের পিচ বরাবরই নতুন বলের বোলারদের সাহায্য করে এসেছে। কিন্তু খেলা যত এগোবে, ততই ব্যাটাররা সুবিধা পেতে শুরু করবেন। টসে জিতে যাওয়া দল রান তাড়া করার কথা ভাবতে পারে। বিশেষ করে, যদি সন্ধ্যার দিকে শিশির একটি বড় বিষয় হয়ে ওঠে।  তবে আহমেদাবাদের পিচে ভালো স্যুইং এবং সিম হওয়ার সম্ভাবনা রয়েছে।  

অন্যদিকে, দিনের বেলায় আহমেদাবাদে তীব্র গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা সূর্যাস্তের পর কমবে। কিন্তু তার আগে প্রায় ৪১° সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সন্ধ্যার দিকে আবহাওয়া কিছুটা ঠাণ্ডা হবে এবং তাপমাত্রা প্রায় ৩০° সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। সবথেকে বড় খবর হল, আকাশ পরিষ্কার থাকবে। তাই পুরো খেলা হবে। 

পরিসংখ্যান বলছে, আইপিএল-এর মঞ্চে দুটি দল এখনও পর্যন্ত, মোট ৯ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৫টি খেলায় জিতেছে বেঙ্গালুরু এবং ৪টি ম্যাচে জয় পেয়েছে গুজরাত। ফাইনাল ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে। 

সম্ভাব্য প্রথম একাদশ

 

 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুঃ ভেঙ্কটেশ আইয়ার, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল, রজত পাতিদার (অধিনায়ক), জীতেশ শর্মা (উইকেটকিপার-ব্যাটার), টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জ্যাকব ডাফি, জশ হ্যাজলউড, রাসিখ সালাম দার

ইমপ্যাক্ট প্লেয়ারঃ রোমারিও শেফার্ড, সুয়শ শর্মা

গুজরাত টাইটান্সঃ সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার-ব্যাটার), রাহুল তেওয়াটিয়া, ওয়াশিংটন সুন্দর, নিশান্ত সিন্ধু, জেসন হোল্ডার, রশিদ খান, কাগিসো রাবাডা, আরশাদ খান, মহম্মদ সিরাজ

ইমপ্যাক্ট সাবঃ প্রসিধ কৃষ্ণ, সাই কিশোর

ফাইনাল ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

RCB vs GT Final 2026: টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল বেঙ্গালুরু, প্রথম একাদশে পরিবর্তন?
Sachin Tendulkar: টি২০-তে তিনটি বড় বদলের ডাক সচিনের, IPL-এ ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম বাতিলে সরব