
Royal Challengers Bengaluru vs Gujarat Titans: রবিবার সন্ধে থেকে রাতের মধ্যে কি আমেদাবাদে (Ahmedabad) বৃষ্টি হবে? সারা দেশের ক্রিকেটপ্রেমীরা এখন এ বিষয়ে খোঁজ নিচ্ছেন। কারণ, কেউই চাইছেন না আইপিএল ফাইনালে (IPL 2026 Final) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটানস ম্যাচে বিঘ্ন ঘটুক। তবে আইপিএল ফাইনাল চলাকালীন আমেদাবাদে বৃষ্টি হবে কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কারণ, মৌসম ভবনের (India Meteorological Department) পক্ষ থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস সত্যি হলে আমেদাবাদে বৃষ্টি হবে। ফলে আইপিএল ফাইনালে বিঘ্ন ঘটবে। তবে সবপক্ষই আশা করছে, বৃষ্টি হবে না এবং ভালোভাবেই ম্যাচ হবে। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বৃষ্টি হবেই কি না, তা স্পষ্ট নয়। দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তবে ম্যাচ চলাকালীন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
রবিবার আইপিএল ফাইনাল হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ছয় নম্বর পিচে। চলতি আইপিএল-এ লিগ পর্যায়ের ম্যাচে এই পিচেই মুখোমুখি হয়েছিল আরসিবি ও গুজরাট। সেই ম্যাচে জয় পেয়েছিল গুজরাট। প্রথমে ব্যাটিং করতে নেমে ১৫৫ রানে অলআউট হয়ে গিয়েছিল আরসিবি। রান তাড়া করতে নেমে ২৫ বল বাকি থাকতেই জয় পায় গুজরাট। রবিবার পিচ যদি একইরকম আচরণ করে, তাহলে ম্যাচের শুরুতে পেসাররা সুবিধা পেতে পারেন। খুব বেশি রান ওঠার কথা নয়। যে দল প্রথমে ব্যাটিং করবে তাদের পক্ষে ২০০ রান করা কঠিন। বৃষ্টির পূর্বাভাস থাকায় যে দল টসে জিতবে, তারা প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে পারে।
তৃতীয় দল হিসেবে পরপর দু'বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আরসিবি। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও রোহিত শর্মার (Rohit Sharma) নজির স্পর্শ করার লক্ষ্যে রজত পতিদার (Rajat Patidar)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।