RCB vs GT Qualifier 1 2026: আইপিএল-এর নক আউট পর্যায়ে ধুন্ধুমার লড়াই। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মেগা টি-২০ ক্রিকেট লিগের প্লে-অফ পর্ব (indian premier league 2026)। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ধর্মশালায় মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাত টাইটান্স (rcb vs gt qualifier 1 2026)। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে।
গ্রুপ পর্বে দুটি দলই ৯টি করে ম্যাচ জিতেছে এবং ৫টি করে খেলায় পরাজিত হয়েছে। সবথেকে বড় বিষয় হল, লিগ টেবিলে ১৮ পয়েন্ট নিয়ে সবার প্রথমে রয়েছে আরসিবি। তারপর দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত। যদিও তাদের সংগ্রহেও ১৮ পয়েন্ট। তবে নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে, এক নম্বরে আছে বেঙ্গালুরু। অতএব, এবার এই দুই দল প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলতে নামবে।
একদিকে বিরাট কোহলির মতো তারকা এবং অন্যদিকে রয়েছেন শুভমান গিল। নিঃসন্দেহে উত্তেজনাপূর্ণ লড়াই উপভোগ করবেন ক্রিকেটপ্রেমী জনতা। অন্যদিকে, এই ম্যাচে কোহলি ছাড়াও আরসিবি-র জার্সি গায়ে নজর কাড়তে পারেন অধিনায়ক রজত পাতিদার, ক্রুনাল পান্ডিয়া, জীতেশ শর্মা, দেবদত্ত পাডিক্কাল, টিম ডেভিড, এবং জশ হ্যাজেলউড সহ আরও অনেকেই।
ঠিক উল্টোদিকে দাঁড়িয়ে অধিনায়ক গিল ছাড়াও টাইটান্স জার্সিতে নজর কাড়তে পারেন জস বাটলার, রশিদ খান, ওয়াশিংটন সুন্দর, ফিল সল্ট এবং কাগিসো রাবাডা সহ আরও অনেকে। ফলে, একটি হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে।
ধর্মশালার পিচ বরাবরই ব্যাটারদের সাহায্য করে থাকে। অর্থাৎ, হাই-স্কোরিং ম্যাচ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে টসে জিতে প্রথমে বোলিং নেওয়াটাই আদর্শ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, ম্যাচের দ্বিতীয় ইনিংসে শিশির বড় ভূমিকা পালন করতে পারে। তবে ২২০ রান একটি নিরাপদ স্কোর হিসেবে বিবেচনা করা যেতে পারে এই পিচে। যেহেতু ধর্মশালার পিচ সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৫০০ মিটার উপরে অবস্থিত, সেইজন্য বল যথেষ্ট বাউন্স করে। সেক্ষেত্রে আবার পেস বোলাররা শুরুর দিকে ভালো স্যুইং করাতে পারেন।
তবে বলের গতি কমে গেলে, হালকা হাওয়া থাকাকালীন ছোটো স্কোয়ার বাউন্ডারিতে বড় শট খেলার জন্য সহায়ক হয়। এই মাঠের আউটফিল্ড যথেষ্ট দ্রুতগতির। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ১৮০-১৯৫-এর মধ্যে থাকে। মঙ্গলবার, ধর্মশালার আকাশ পরিষ্কারই থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬° সেলসিয়াস থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৯° সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে।
এখনও অবধি আইপিএল-এর মঞ্চে দুই দলের মোট ৮ বার দেখা হয়েছে। তার মধ্যে ৪টি জিতেছে আরসিবি এবং চারটিতে জয় পেয়েছে গুজরাত। অর্থাৎ, ৫০-৫০। তবে প্লে-অফের লড়াইতে এই প্রথম দুই দল মুখোমুখি হচ্ছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুঃ বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদত্ত পাডিক্কল, ভেঙ্কটেশ আইয়ার, রজত পাতিদার (অধিনায়ক), ক্রুনাল পান্ডিয়া, টিম ডেভিড, জীতেশ শর্মা (উইকেটকিপার-ব্যাটার), রোমারিও শেফার্ড, রাসিখ সালাম দার, জশ হ্যাজেলউড
ইমপ্যাক্ট সাবঃ সুয়শ শর্মা, ভুবনেশ্বর কুমার
গুজরাত টাইটান্সঃ সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার, রাহুল তেওয়াটিয়া, ওয়াশিংটন সুন্দর, নিশান্ত সিন্ধু, জেসন হোল্ডার, রশিদ খান, কাগিসো রাবাডা, আরশাদ খান, মহম্মদ সিরাজ
ইমপ্যাক্ট সাবঃ প্রসিধ কৃষ্ণ
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।