Rinku Singh: ধোনির ১৫ বছরের রেকর্ড ভাঙলেন রিঙ্কু, আইপিএলে নতুন ইতিহাস লিখলেন কেকেআর তারকা

Published : Apr 27, 2026, 07:39 PM IST
Rinku Singh: ধোনির ১৫ বছরের রেকর্ড ভাঙলেন রিঙ্কু, আইপিএলে নতুন ইতিহাস লিখলেন কেকেআর তারকা

সংক্ষিপ্ত

Rinku Singh: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুরন্ত ৮৩ রানের ইনিংস খেলে মহেন্দ্র সিং ধোনির একটি পুরনো রেকর্ড ভেঙে দিলেন রিঙ্কু সিং। আইপিএলে ছয় নম্বরে ব্যাট করতে নেমে এটাই এখন সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

Rinku Singh: কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার রিঙ্কু সিং আইপিএলের ইতিহাসে নতুন এক মাইলফলক গড়লেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে তিনি মহেন্দ্র সিং ধোনির দেড় দশক পুরনো একটি রেকর্ড ভেঙে দিয়েছেন।

লখনউয়ের বিরুদ্ধে তিনি ৫১ বলে ৮৩ রান করে নট আউট

আইপিএলে ছয় নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন রিঙ্কুর দখলে। ২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ধোনি চেন্নাইয়ের হয়ে ৭০ রানে অপরাজিত ছিলেন। ১৫ বছর পর সেই রেকর্ড টপকে গেলেন রিঙ্কু। লখনউয়ের বিরুদ্ধে তিনি ৫১ বলে ৮৩ রান করে নট আউট থাকেন।

দল যখন ব্যাটিং বিপর্যয়ের মুখে, তখনই ক্রিজে আসেন রিঙ্কু। সুনীল নারিনের সঙ্গে ৬২ রানের পার্টনারশিপ গড়ে তিনি কলকাতাকে ১৫৫ রানের একটি ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন। দিগ্বেশ রাঠির করা শেষ ওভারে রিঙ্কুর মারা চারটি ছক্কা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শুধু তাই নয়, এই ম্যাচে তিনি ৫টি ক্যাচও নিয়েছেন। শেষ পর্যন্ত সুপার ওভারে গড়ানো ম্যাচে জয়সূচক রানটিও আসে রিঙ্কুর ব্যাট থেকেই। এই রুদ্ধশ্বাস জয়ের ফলে কলকাতা পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছে।

 

 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ধোনি রেকর্ড গড়েন

প্রসঙ্গত, আইপিএলে ছয় নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন রিঙ্কুর দখলে। সেই গত ২০১১ সালে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ধোনি চেন্নাইয়ের হয়ে ৭০ রানে অপরাজিত থাকেন। ১৫ বছর পর, সেই রেকর্ডই টপকে গেলেন রিঙ্কু। লখনউয়ের বিরুদ্ধে তিনি ৫১ বলে ৮৩ রান করে নট আউট থাকেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

2027 ICC Men's Cricket World Cup: আগামী বছর পুরুষদের ওডিআই বিশ্বকাপ, সূচি ঘোষণা আইসিসি-র
India A vs Afghanistan A: বৈভবের ঝোড়ো ইনিংস, আফগানিস্তান এ-র বিরুদ্ধে হার ভারত এ-র