Rishabh Pant: কলম্বোয় ব্যাটিং করার সময় কবজিতে চোট, মাঠ ছাড়তে হল ঋষভ পন্থকে

Published : Aug 23, 2026, 06:18 PM IST
Rishabh Pant

সংক্ষিপ্ত

Rishabh Pant Injury: কলম্বোর (Colombo) সিংহলিজ স্পোর্টস ক্লাবে (Sinhalese Sports Club) রবিবার শুরু হয়েছে ভারত-শ্রীলঙ্কা (Sri Lanka vs India) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম দিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে দিনের শেষে ভালো জায়গায় ভারতীয় দল। তবে উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের চোটে অস্বস্তিতে ভারতীয় শিবির।

DID YOU KNOW ?
টেস্ট চ্যাম্পিয়নশিপ
অঙ্কের হিসেবে এখনও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারে ভারতীয় দল। সেই লক্ষ্যেই খেলছেন শুবমান গিলরা।

Sri Lanka vs India Second Test: কলম্বোর (Colombo) সিংহলিজ স্পোর্টস ক্লাবে (Sinhalese Sports Club) শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন ব্যাটিং করার সময় চোট পেয়ে অবসৃত হলেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। রবিবার ম্যাচের প্রথম ইনিংসে লাহিড়ু কুমারার (Lahiru Kumara) একটি শর্ট বল খেলতে গিয়ে বাঁ হাতের কবজিতে চোট পান তিনি। ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের ৫৮-তম ওভারে। তখন ঋষভের রান ছিল মাত্র তিন। শর্ট বলটি পুল করতে গিয়ে বল তাঁর গ্লাভসে লাগে। সঙ্গে সঙ্গেই অস্বস্তিতে দেখা যায় তাঁকে। দীর্ঘ সময় মাঠে চিকিৎসা চলার পর ফিজিও তাঁর কবজিতে আইস প্যাক প্রয়োগ করেন। পরীক্ষা-নিরীক্ষার পর আর ব্যাটিং চালিয়ে যেতে পারেননি ঋষভ। অবসৃত হয়ে মাঠ ছাড়েন তিনি। তাঁর পরিবর্তে ব্যাট করতে নামেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)।

দেবদত্ত পাড়িক্কলের শতরান

এর আগে দ্বিতীয় সেশনে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ভারতীয় দল। তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) ও দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal) ১২০ রান যোগ করেন। চা-পানের বিরতির ঠিক আগে শুবমান ১০৮ বল খেলে ৫০ রান করে আউট হয়ে গেলেও, দেবদত্ত ব্যাটিং চালিয়ে যান। তিনি দিনের তৃতীয় সেশনে শতরান পূরণ করেন। শেষপর্যন্ত ১৯৩ বল খেলে ১১৭ রান করে আউট হয়ে যান দেবদত্ত। তিনি পরপর দুই টেস্ট ম্যাচে শতরান করলেন। অসাধারণ ব্যাটিং করলেন তিনি। এই পারফরম্যান্সের পর টেস্টে তিন নম্বরে নিজের জায়গা পাকা করার পথে অনেকটা এগিয়ে গেলেন দেবদত্ত।

৩০০ রান ভারতের

কলম্বো টেস্টের প্রথম দিনের শেষে পাঁচ উইকেটে ৩০০ রান করেছে ভারতীয় দল। দিনের শেষে সাত রান করে অপরাজিত ধ্রুব জুরেল (Dhruv Jurel)। চার রান করে অপরাজিত প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামা সারাংশ জৈন (Saransh Jain)। সোমবার প্রথম ইনিংসের রান বাড়িয়ে নেওয়ার পর দ্রুত শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ করাই ভারতীয় দলের লক্ষ্য থাকবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
পরপর ২ টেস্ট ম্যাচে শতরান দেবদত্ত পাড়িক্কলের।
চলতি শ্রীলঙ্কা সফরে পরপর ২ টেস্ট ম্যাচে শতরান করলেন ভারতীয় দলের ৩ নম্বর ব্যাটার দেবদত্ত পাড়িক্কল।
Read more Articles on
click me!

Recommended Stories

Devdutt Padikkal: পরপর ৩ ম্যাচে শতরান, শ্রীলঙ্কা সফরে ধারাবাহিকতা অব্যাহত দেবদত্ত পাড়িক্কলের
Yashasvi Jaiswal: আসিথা ফার্নান্ডোর সঙ্গে ঝামেলা, রাগে এ কী করলেন যশস্বী জয়সোয়াল!