India tour of Sri Lanka 2026: চলতি শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের ব্যাটিং বিভাগের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal)। প্রস্তুতি ম্যাচের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচেও শতরান করেন এই মিডল অর্ডার ব্যাটার। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচেও তিনি অসাধারণ ব্যাটিং করলেন।

DID YOU
KNOW
?
দেবদত্তর নজির
চলতি শ্রীলঙ্কা সফরে পরপর তিন ম্যাচে শতরান করলেন ভারতীয় দলের ৩ নম্বর ব্যাটার দেবদত্ত পাড়িক্কল।

Sri Lanka vs India, Second Test: চলতি শ্রীলঙ্কা সফরে (India tour of Sri Lanka 2026) পরপর তিন ম্যাচে শতরান করলেন ভারতীয় দলের তিন নম্বর ব্যাটার দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal)। শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শতরান করার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে শতরান করে ভারতীয় দলের জয় নিশ্চিত করেন দেবদত্ত। এরপর রবিবার কলম্বোর (Colombo) সিংহলিজ স্পোর্টস ক্লাবে (Sinhalese Sports Club) ভারত-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন তৃতীয় সেশনে ফের শতরান করলেন দেবদত্ত। তিনি ১৬৮ বলে শতরান পূর্ণ করেন। এই তিন নম্বর ব্যাটার টেস্টে দ্বিতীয় শতরান করলেন।

চেতেশ্বর পূজারার নজির স্পর্শ দেবদত্তর

ভারতের তিন নম্বর ব্যাটার হিসেবে পরপর দুই টেস্ট ম্যাচে শতরান করে প্রাক্তন ব্যাটার চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) নজির স্পর্শ করলেন দেবদত্ত। ২০১৮-১৯ মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy 2018-19) পরপর দুই ম্যাচে শতরান করেন পূজারা। এই ব্যাটার মেলবোর্নে (Melbourne Cricket Ground) প্রথম ইনিংসে ১০৬ রান করার পর সিডনিতে (Sydney Cricket Ground) ১৯৩ রান করেন পূজারা। তারপর এত বছরে ভারতের অন্য কোনও তিন নম্বর ব্যাটার পরপর দুই টেস্টে শতরান করতে পারেননি। এবার সেই নজির স্পর্শ করলেন দেবদত্ত

১১৭ রানে শেষ দেবদত্তর ইনিংস

শতরান করার পর ১১৭ রান করে আউট হয়ে গেলেন দেবদত্ত। তাঁর ১৯৩ বলের ইনিংসে ছিল এক ডজন বাউন্ডারি। কেশারা নুয়ানথার (Keshara Nuwantha) বলে বোল্ড হয়ে যান দেবদত্ত। এই ব্যাটার পরপর দুই টেস্ট ম্যাচে শতরান করে তিন নম্বরে নিজের জায়গা পাকা করার পথে অনেকটাই এগিয়ে গেলেন। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আপাতত দেবদত্তকে আপাতত ভারতীয় দল থেকে বাদ দেওয়া যাবে না। এবারের শ্রীলঙ্কা সফরের আগে ভারতীয় দলে নিয়মিত ছিলেন না এই ব্যাটার। কিন্তু তিনিই এখন দলের ভরসা হয়ে উঠেছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।