
IPL 2026: ২৯ মার্চ এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। আইপিএল-এর অন্যতম সফল দল গত কয়েক মরসুমে সাফল্য পায়নি। এবার ভালো ফল করতে মরিয়া মুম্বই ইন্ডিয়ানস। প্রস্তুতি শুরু করে দিয়েছেন আইপিএল-এর ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ও ব্যাটার রোহিত শর্মা (Rohit Sharma)। এই তারকা এখন আর দলের অধিনায়ক নন। তাঁর পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অধিনায়ক না থাকলেও, খেলোয়াড় হিসেবে দলে অবদান রাখতে মরিয়া রোহিত। তিনি মুম্বই ইন্ডিয়ানসের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন। দলের সবার সঙ্গে সমানতালে অনুশীলন করছেন রোহিত। তিনি প্রথম ম্যাচ থেকেই বড় স্কোর করতে মরিয়া।
মুম্বই ইন্ডিয়ানসের অনুশীলনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, নেটে ব্যাটিং অনুশীলনের সময় ছন্দেই আছেন রোহিত। ম্যাচ পরিস্থিতিতে অনুশীলনের সময় তিনি আক্রমণাত্মক ব্যাটিং করছেন। একবার পুল শট খেলার সময় বল তাঁর ব্যাটের কানায় লেগে উপরে উঠে যায়। এর ফলে ক্যাচ আউট হয়ে যান রোহিত। ম্যাচের সময় এই ভুল এড়াতে চাইবেন রোহিত। তিনি ওপেন করতে নামবেন। ইনিংসের শুরুটা ভালো করে দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেওয়াই রোহিতের লক্ষ্য থাকবে।
সোমবার আইপিএল-এর জন্য অনুশীলন শুরু করেছে মুম্বই ইন্ডিয়ানস দল। প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene), বোলিং কোচ পরশ মামব্রে (Paras Mhambrey) ও লসিথ মালিঙ্গা (Lasith Malinga), ফিল্ডিং কোচ কার্ল হপকিনসন (Carl Hopkinson) ক্রিকেটারদের সাহায্য করছেন। এছাড়া স্ট্রেংত অ্যান্ড কন্ডিশনিং কোচ, ফিজিওথেরাপিস্টরাও অনুশীলনে আছেন। দীর্ঘদিন ধরে চলবে আইপিএল। ফলে দলের সবাই যাতে ফিট থাকেন, শুরু থেকেই তার উপর জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে পেসারদের ফিটনেসের উপর জোর দেওয়া হচ্ছে। রোহিতও ফিটনেস ধরে রাখতে মরিয়া।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।