RR vs GT Qualifier 2: আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি রাজস্থান বনাম গুজরাত, আবারও দাপট দেখাবেন বৈভব?

Published : May 29, 2026, 05:55 PM IST
RR vs GT Qualifier 2

সংক্ষিপ্ত

RR vs GT Qualifier 2: মেগা টি-২০ ক্রিকেট লিগ আইপিএল-এর মঞ্চে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে শুক্রবার, নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্স। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে। 

RR vs GT Qualifier 2: ফাটাফাটি ম্যাচ হতে চলেছে। কার্যত, টানটান লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমী জনতা (rr vs gt qualifier 2)। নিঃসন্দেহে ধুন্ধুমার লড়াই। মেগা টি-২০ ক্রিকেট লিগ আইপিএল-এর মঞ্চে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে শুক্রবার, নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্স। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে (rr vs gt ipl 2026 live)।

আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি রাজস্থান বনাম গুজরাত

প্রসঙ্গত, প্রথম কোয়ালিফায়ারে পরাজিত হয় গুজরাত এবং এলিমিনেটর ম্যাচে জয় পায় রাজস্থান। তাই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল। ইতিমধ্যেই ফাইনালে চলে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার এই ম্যাচে যে দল জিতবে, তারাও পৌঁছে যাবে ফাইনালে। আর যে দল পরাজিত হবে, তারা বিদায় নেবে টুর্নামেন্ট থেকে।

 

 

তবে এই ম্যাচে যাকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে, তিনি হলেন ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। গত ম্যাচে কার্যত, বিধ্বংসী ব্যাটিং করেছেন এই তরুণ তারকা। বিপক্ষের কোনও বোলারকে রেয়াত করেননি তিনি। কখনও ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মেরেছেন ওভার বাউন্ডারি, আবার কখনও কভার ড্রাইভ। নিঃসন্দেহে দাপুটে ব্যাটিং এবং অসাধারণ একটু ইনিংস উপহার দেন বৈভব। 

স্বাভাবিকভাবেই, এই ম্যাচের আগেও তাঁকে নিয়ে রীতিমতো চর্চা চলছে। এলিমিনেটর ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে খেলেন ২৯ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংস। স্ট্রাইক রেট ৩৩৪.৪৮। এই ইনিংসে ছিল ৫টি চার এবং ১২টি ছয়। ফলে, শুক্রবারের ম্যাচেও তাঁর দিকে নজর থাকবে। 

 

 

অন্যদিকে, বৈভব ছাড়াও রাজস্থানের হয়ে এই ম্যাচে ফ্যাক্টর হয়ে উঠতে পারেন যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ডোনোভান ফেরেরা, শুভম দুবে, দাসুন শানাকা, এবং জোফ্রা আর্চার সহ আরও অনেকেই। ঠিক উল্টোদিকে দাঁড়িয়ে, টাইটান্স জার্সিতে নজর কাড়তে পারেন জস বাটলার, রশিদ খান, ওয়াশিংটন সুন্দর, ফিল সল্ট এবং কাগিসো রাবাডা সহ আরও অনেকে। নিঃসন্দেহে হাই-ভোল্টেজ ম্যাচ।

নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পিচ রিপোর্ট

এই ম্যাচে নম্বর পিচটি ব্যবহার করা হবে। এটি কার্যত, হাই-স্কোরের জন্য ভীষণভাবেই উপযুক্ত। উল্লেখযোগ্যভাবে, নিউ চণ্ডীগড়ের এই পিচে খেলা তিনটি ম্যাচেই রান তাড়া করা দল ম্যাচ জিতেছে। অন্যদিকে, এটি নিঃসন্দেহে ব্যাটিং-ফ্রেন্ডলি পিচ। পিচটি থেকে ব্যাটাররা বাড়তি সুবিধা পাবেন। অন্যদিকে, বোলিং বিভাগের নিরিখে এই পিচে পেসারদের তুলনায় স্পিনাররা বেশি সুবিধা পাবেন। এই ২২ গজে প্রথমে ব্যাট করা দলকে ২৫০-এর বেশি রানও তুলেছে। এমনকি, চলতি আইপিএলে ২২০-এর বেশি রান তাড়া করেও জয় এসেছে এই পিচে। তুলনামূলক ছোট বাউন্ডারি এবং দ্রুতগতির আউটফিল্ডের কারণে, ব্যাট করাটাও অনেক সহজ।

 

 

ম্যাচের দিন নিউ চণ্ডীগড়ের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫-৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ম্যাচ চলাকালীন তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে, সঙ্গে থাকবে ১৫% আর্দ্রতা। তবে আকাশ পরিষ্কার থাকবে। 

এই মাঠে রাজস্থান রয়্যালস চারটি ম্যাচ খেলেছে এবং সবকটিতেই জয় পেয়েছে। পাশাপাশি আইপিএল-এর মঞ্চে এখনও অবধি মোট ১০ বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে ৭ টি ম্যাচে জয় পেয়েছে গুজরাত। মাত্র ৩ টি খেলায় জয় পেয়েছে রাজস্থান।

 

 

সম্ভাব্য প্রথম একাদশ

রাজস্থান রয়্যালসঃ যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল (উইকেটকিপার-ব্যাটার), রিয়ান পরাগ (অধিনায়ক), ডোনোভান ফেরেরা, শুভম দুবে, রবীন্দ্র জাদেজা, দাসুন শানাকা, জোফ্রা আর্চার, নন্দ্রে বার্গার, যশ রাজ পুঞ্জা

ইমপ্যাক্ট সাবঃ ব্রিজেশ শর্মা

গুজরাত টাইটান্সঃ সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার, রাহুল তেওয়াটিয়া, ওয়াশিংটন সুন্দর, নিশান্ত সিন্ধু, জেসন হোল্ডার, রশিদ খান, কাগিসো রাবাডা, আরশাদ খান, মহম্মদ সিরাজ

ইমপ্যাক্ট সাবঃ প্রসিধ কৃষ্ণ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Hardik Pandya: এবারই শেষ, মুম্বই ইন্ডিয়ানস ছাড়ছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া!
Vaibhav Suryavanshi: জাতীয় দলে খেলতে প্রস্তুত বৈভব সূর্যবংশী, ১৫ বছরের বিস্ময় প্রতিভাকে নিয়ে বড় কথা গাভাসকরের