GT vs RR: আইপিএল ২০২৬ কোয়ালিফায়ার টু বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে পৌঁছবে?

Published : May 29, 2026, 02:45 PM ISTUpdated : May 29, 2026, 03:00 PM IST
GT vs RR IPL 2026 Qualifier 2 Key Battles

সংক্ষিপ্ত

IPL 2026 Qualifier 2: শুক্রবার রাতে নিউ চণ্ডীগড়ে (New Chandigarh) চলতি আইপিএল-এর কোয়ালিফায়ার টুয়ে গুজরাট টাইটানসের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস (Gujarat Titans vs Rajasthan Royals)। যে দল এই ম্যাচে জয় পাবে, তারা রবিবার ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) মুখোমুখি হবে।

DID YOU KNOW ?
রবিবার আইপিএল ফাইনাল
রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ২০২৬ ফাইনাল হতে চলেছে। পরপর ২ বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Gujarat Titans vs Rajasthan Royals: শুক্রবার চলতি আইপিএল-এ (IPL 2026) তৃতীয়বার মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটানস। লিগ পর্যায়ে দু'বার লড়াইয়ের ফল সমান। গত মাসে প্রথম সাক্ষাতে ছয় রানে জয় পেয়েছিল রাজস্থান। চলতি মাসে ৭৭ রানে জয় পেয়েছে গুজরাট। শুক্রবার লড়াই কোয়ালিফায়ার টুয়ের (IPL 2026 Qualifier 2)। যে দল এই ম্যাচে জয় পাবে তারা ফাইনালে পৌঁছে যাবে। ফলে এই ম্যাচই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিন জয় পেলে রবিবার নিজেদের ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে খেলার সুযোগ পাবে গুজরাট। অন্যদিকে, ১৮ বছর পর ফের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামা রাজস্থান জয় পেতে মরিয়া। ফলে শুক্রবারের এই ম্যাচ অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।

ম্যাচ ভেস্তে গেলে কী হবে?

বৃষ্টি বা অন্য কোনও কারণে শুক্রবারের ম্যাচ ভেস্তে গেলে কী হবে? তখন কোন দল ফাইনালে পৌঁছবে? হিসেব খুব পরিষ্কার। আইপিএল-এর ১৬.১০.৩ ধারা অনুযায়ী, যদি কোয়ালিফায়ার ওয়ান, এলিমিনেটর, কোয়ালিফায়ার টু ও ফাইনাল ম্যাচ টাই হয় বা কোনও ফল না হয়, তাহলে সুপার ওভার হবে। সুপার ওভার টাই হলে ফের সুপার ওভার হবে। সুপার ওভার করা যদি সম্ভব না হয়, তাহলে যে দল লিগ পর্যায়ে পয়েন্ট তালিকায় এগিয়েছিল, তাদের জয়ী বলে ধরে নেওয়া হবে। ফলে শুক্রবার যদি কোনও কারণে ম্যাচ ভেস্তে যায় এবং সুপার ওভার করা সম্ভব না হয়, তাহলে গুজরাট ফাইনালে পৌঁছে যাবে। কারণ, তারা লিগ টেবলে রাজস্থানের উপরে ছিল।

ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা আছে?

আবহাওয়ার পূর্বাভাস বলছে, শুক্রবার সন্ধে সাড়ে ছটা নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। এরপর রাত পর্যন্ত মেঘলা আকাশ থাকতে পারে। তবে তাতে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা কম। এই ম্যাচের জন্য রিজার্ভ ডে নেই। ফলে সবপক্ষই চাইছে ভালোভাবে পুুরো ম্যাচ হোক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০০৮
২০০৮ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস।
২০০৮ সালে আইপিএল-এর প্রথম মরসুমে চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস। তারপর থেকে তারা আর ট্রফি জিততে পারেনি।
Read more Articles on
click me!

Recommended Stories

IPL Smart Sunglass Ban: আইপিএলে নিষিদ্ধ হল স্মার্ট সানগ্লাস, পরলেই সাসপেন্ড, কেন এই কঠোর সিদ্ধান্ত
IPL 2026: এপ্রিল-মে মাসের বদলে সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল আয়োজনের ভাবনা, কারণ কী?