SA vs WI T20 2026: ২২ গজে ঝড় তুলল দক্ষিণ আফ্রিকা! বিধ্বংসী ব্যাটিং অধিনায়ক মার্করামের, ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারাল প্রোটিয়া ব্রিগেড

Published : Feb 26, 2026, 06:17 PM ISTUpdated : Feb 26, 2026, 06:29 PM IST
SA vs WI T20 2026

সংক্ষিপ্ত

SA vs WI T20 2026: চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে বৃহস্পতিবার, সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচেই ৯ উইকেট জয় হাসিল করল দক্ষিণ আফ্রিকা।

SA vs WI T20 2026: ২২ গজে যেন ঝড় তুলেছে দক্ষিণ আফ্রিকা। এবার সুপার এইটের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে চূর্ণবিচূর্ণ করল প্রোটিয়ারা (sa vs wi world cup 2026)। প্রথমে ভারত এবং তারপর ক্যারিবিয়ান বধ। দুর্বার গতিতে এগিয়ে চলেছে তারা (sa vs wi super 8)। 

চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে বৃহস্পতিবার, সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচেই ৯ উইকেট জয় হাসিল করল দক্ষিণ আফ্রিকা। 

৯ উইকেট জয় দক্ষিণ আফ্রিকার

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। আর প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে ক্যারিবিয়ানরা। ওপেনার ব্র্যান্ডন কিং করেন ২১ রান, অধিনায়ক তথা দলের উইকেটকিপার-ব্যাটার শাই হোপের সংগ্রহে ১৬ রান এবং শিমরন হেটমায়ারের ঝুলিতে মাত্র ২ রান। 

অন্যদিকে, রভম্যান পাওয়েল ৯ রান যোগ করেন স্কোরবোর্ডে। রস্টন চেজ করেন ২ রান, শেরফানে রাদারফোর্ডের ঝুলিতে ১২ রান এবং ম্যাথু ফর্ডের সংগ্রহে ১১ রান। তবে শেষদিকে নেমে জেসন হোল্ডার এবং রোমারিও শেফার্ড দুরন্ত ইনিংস উপহার দেন। হোল্ডার খেলেন ৩১ বলে ৪৯ রানের অসাধারণ ইনিংস। স্ট্রাইক রেট ১৫৮.০৬। তাঁর ইনিংসে ছিল ৪টি চার এবং ৩টি ছয়। অপরদিকে, শেফার্ড উপহার দেন ৩৭ বলে ৫২ রানের অনবদ্য ইনিংস। স্ট্রাইক রেট ১৪০.৫৪। তাঁর ইনিংসে ছিল ৩টি চার এবং ৪টি ছয়। 

বিধ্বংসী ব্যাটিং এইডেন মার্করামের

জেসন হোল্ডার এবং রোমারিও শেফার্ডের ৫৭ বলে ৮৯ রানের পার্টনারশিপটি বেশ উল্লেখযোগ্য। তবে গুডাকেশ মোতি কোনও রান করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি উইকেট নেন লুঙ্গি এনগিডি। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন কাগিসো রাবাডা এবং করবিন বোশ। 

জবাবে ব্যাট করতে নেমে, শুরুটা দারুণ করে দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত ইনিংস উপহার দেন অধিনায়ক এইডেন মার্করাম, উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক এবং রায়ান রিকেলটন। উল্লেখযোগ্য বিষয় হল, দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি অসাধারণ ক্রিকেট উপহার দেয় এই ম্যাচে। 

অধিনায়ক এইডেন মার্করাম ৪৬ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন। মার্করামের ইনিংসে ছিল ৭টি চার এবং ৪টি ছয়। স্ট্রাইক রেট ১৭৮.২৬ এবং শেষপর্যন্ত, অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। কুইন্টন ডি কক খেলেন ২৪ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। তাঁর ইনিংসে ছিল ৪টি চার এবং ৪টি ছয়। স্ট্রাইক রেট ১৯৫.৮৩। 

বিশ্বকাপের অন্যতম সেরা ব্যাটিং পারফরম্যান্স

অন্যদিকে, রায়ান রিকেলটন উপহার দেন ২৮ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস। তাঁর ইনিংসে ছিল ৪টি চার এবং ২টি ছয়। স্ট্রাইক রেট ১৬০.৭১। সুতরাং বোঝাই যাচ্ছে যে, বিশ্বকাপের অন্যতম সেরা ব্যাটিং পারফরম্যান্স। আর সেই সুবাদেই ১৬.১ ওভারে, মাত্র ১ উইকেট হারিয়েই ১৭৭ রানে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। 

মার্করাম-ডি কক জুটি ৪৮ বলে ৯৫ রানের পার্টনারশিপ যোগ করে স্কোরবোর্ডে। অন্যদিকে, মার্করাম-রিকেলটন জুটি করেন ৪৯ বলে ৮২ রান। অধিনায়ক টেম্বা বাভুমার নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে চোকার্স তকমা তারা আগেই ঘুচিয়ে ফেলে। এবার অনেকেই বলতে শুরু করেছেন, যেভাবে দক্ষিণ আফ্রিকা এগোচ্ছে, তাতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপও হয়ত তাদের দখলেই। 

দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয় ছিনিয়ে নেয় এবং ম্যাচের সেরা এইডেন মার্করাম। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

SA vs WI: আমেদেবাদে বিশ্বরেকর্ড হোল্ডারদের, ১৭৬ রান ক্যারিবিয়ানদের
Vaibhav Suryavanshi: ভারতের নতুন ক্রিকেট সেনসেশনকে কোন গাড়ি উপহার দিল টাটা? দেখে নিন একঝলকে