SA20 League: চারিদিকে তারকাদের মেলা! এলেন মার্শ, রুট, কুরান এবং নিলামের আগেই দল গুছিয়ে নিল ফ্র্যাঞ্চাইজিগুলি

Published : Aug 05, 2026, 07:29 PM IST
SA20 League: চারিদিকে তারকাদের মেলা! এলেন মার্শ, রুট, কুরান এবং নিলামের আগেই দল গুছিয়ে নিল ফ্র্যাঞ্চাইজিগুলি

সংক্ষিপ্ত

SA20 League: দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ SA20-র পঞ্চম সিজনে যোগ দিচ্ছেন মিচেল মার্শ, জো রুট, স্যাম কুরান এবং জেসন হোল্ডারের মতো একাধিক তারকা। নিলামের আগেই বেশিরভাগ দল তাদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে। ডারবান'স সুপার জায়ান্টস এবং পার্ল রয়্যালস তাদের ১৯ জনের দল ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে।

SA20 League: দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ SA20-র পঞ্চম সিজন শুরু হওয়ার আগেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। মিচেল মার্শ, জো রুট, স্যাম কুরান, জেসন হোল্ডারের মতো টি-টোয়েন্টি সুপারস্টাররা যোগ দেওয়ায় এবারের টুর্নামেন্ট আরও জমজমাট হতে চলেছে। SA20-র প্রেস রিলিজ অনুযায়ী, ৬টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে ডারবান'স সুপার জায়ান্টস এবং পার্ল রয়্যালস নিলামের আগেই তাদের ১৯ জনের স্কোয়াড সম্পূর্ণ করে ফেলেছে। বাকি চারটি দলের জন্য এখনও ১৯টি জায়গা খালি আছে।

DSG-তে কুরান ও মার্করাম, JSK-তে হোল্ডার এবং ফেরেইরা, MICT-তে জ্যাকস ও রাবাডা, রয়্যালসে রুট এবং মিলার, ক্যাপিটালসে সল্ট ও এনগিডি, সানরাইজার্সে মার্শ ও ডি কক রয়েছেন। আন্তর্জাতিক তারকাদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার সেরা ক্রিকেটাররা খেলবেন এই মেগা টুর্নামেন্টে। 

আরও পড়ুনঃ IPL: অস্ট্রেলিয়ায় আইপিএল! সম্ভাবনা খতিয়ে দেখছে ক্রিকেট অস্ট্রেলিয়া

কারা কোন দলে খেলবেন?

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ক্যাপ্টেন মিচেল মার্শ এবার SA20-তে প্রথমবার খেলতে চলেছেন। তাঁকে সই করিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ। কুইন্টন ডি কক, ম্যাথিউ ব্রিৎজকে, জর্ডান হারম্যান এবং অধিনায়ক ট্রিস্টান স্টাবসের সঙ্গে মার্শ দলের ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী করবেন। অন্যদিকে, প্রথম দুটি সিজনে MI কেপ টাউনের হয়ে খেলা স্যাম কুরান এবার ডারবান'স সুপার জায়ান্টসের জার্সি গায়ে মাঠে নামবেন। সেখানে তিনি তাঁর ইংল্যান্ড সতীর্থ জস বাটলারের সঙ্গে জুটি বাঁধবেন। ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট আবার ফিরেছেন পার্ল রয়্যালসে। দুটি সিজন আগে এই দলের হয়েই তরুণ লুহান-ড্রে প্রেটোরিয়াসের সঙ্গে তাঁর ওপেনিং জুটি বেশ জমে উঠেছিল।

আরও পড়ুনঃ IPL FEMA Case: বড় স্বস্তি পেলেন ললিত মোদী, বেশিরভাগ অভিযোগ থেকেই মুক্তি পেল BCCI?

গতবারের রানার্স-আপ প্রিটোরিয়া ক্যাপিটালস তাদের টপ অর্ডার শক্তিশালী করতে ফিল সল্ট এবং অস্ট্রেলিয়ার ম্যাট শর্টকে দলে নিয়েছে। সল্ট এর আগেও ক্যাপিটালসের হয়ে খেলেছেন। এই দুই ক্রিকেটার বর্তমানে 'দ্য হান্ড্রেড'-এ ওয়েলশ ফায়ারের হয়ে একসঙ্গে ওপেন করছেন। ডিওয়াল্ড ব্রেভিস, শেরফানে রাদারফোর্ড, আন্দ্রে রাসেল এবং গতবারের তারকা কনর এস্টারহুইজেনের সঙ্গে সল্ট ও শর্ট দলের ব্যাটিংকে আরও মজবুত করবে। ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকস, যিনি ক্যাপিটালসের হয়ে তিনটি দুর্দান্ত সিজন কাটিয়েছেন, এবার MI কেপ টাউনের হয়ে খেলবেন। তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এবং 'দ্য হান্ড্রেড'-এ MI লন্ডন সেটআপেরও অংশ।

কবে থেকে থেকে শুরু টুর্নামেন্ট?

SA20-র পঞ্চম সিজন শুরু হচ্ছে ১৭ জানুয়ারি। সেন্ট জর্জ'স পার্কে প্রথম ম্যাচে গতবারের ফাইনালের দুই প্রতিপক্ষ সানরাইজার্স ও ক্যাপিটালস মুখোমুখি হবে। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ ফেব্রুয়ারি নিউল্যান্ডসে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Team India Squad: শ্রীলঙ্কার স্পিনের ফাঁদ সামলাতে তৈরি ভারত, এলেন চারজন তরুণ নেট বোলার
IPL: অস্ট্রেলিয়ায় আইপিএল! সম্ভাবনা খতিয়ে দেখছে ক্রিকেট অস্ট্রেলিয়া