Sakib Hussain: আইপিএল অভিষেকে সেরা বোলিং, নতুন নজির সানরাইজার্স হায়দরাবাদের সাকিব হুসেনের

Published : Apr 14, 2026, 11:58 AM IST
Sakib Hussain

সংক্ষিপ্ত

Sakib Hussain IPL Debut: চলতি আইপিএল-এ (IPL 2026) সানরাইজার্স হায়দরাবাদের বোলিং বিভাগ দুর্বল বলেই মনে হচ্ছিল। কিন্তু সোমবার রাতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে (Sunrisers Hyderabad vs Rajasthan Royals) দুই নবাগত পেসার প্রফুল হিঙ্গে (Praful Hinge) ও সাকিব হুসেন অভিষেকেই যে পারফরম্যান্স দেখালেন, তাতে বোলিং নিয়ে চিন্তা দূর হয়ে গিয়েছে।

DID YOU KNOW ?
সেরা বোলিং সাকিবের
আইপিএল-এ অভিষেক ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে যুগ্মভাবে সেরা বোলিং অশ্বিনী কুমার ও সাকিব হুসেনের।

Sakib Hussain IPL Record: আইপিএল-এ (IPL 2026) অভিষেক ম্যাচে চার ওভার বোলিং করে ২৪ রান দিয়ে চার উইকেট! সোমবার রাতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad vs Rajasthan Royals) সহজ জয় পেতে সাহায্য করলেন নবাগত পেসার সাকিব হুসেন। আইপিএল-এ অভিষেক ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে যুগ্মভাবে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন এই তরুণ। গত বছর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians vs Kolkata Knight Riders) হয়ে অভিষেক ম্যাচে ২৪ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন অশ্বিনী কুমার (Ashwani Kumar)। এবার তাঁর সেই নজির স্পর্শ করলেন সাকিব। এই ম্যাচেই অভিষেক হয়েছে সাকিবের সতীর্থ প্রফুল হিঙ্গের (Praful Hinge)। এই সিমার ৩৪ রান দিয়ে চার উইকেট নেন। সাকিব ও প্রফুল মিলে হায়দরাবাদকে এই ম্যাচে সহজ জয় এনে দিলেন।

স্বপ্নের অভিষেক সাকিবের

রাজস্থানের বিরুদ্ধে এই ম্যাচে নিজের চতুর্থ বলেই প্রথম উইকেট পান সাকিব। তাঁর প্রথম শিকার হন যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। এরপর ডনোভান ফেরেইরা (Donovan Ferreira), জোফ্রা আর্চার (Jofra Archer) ও রবি বিষ্ণোইয়ের (Ravi Bishnoi) উইকেট নেন সাকিব। তাঁর অসামান্য পারফরম্যান্স দেখে মুগ্ধ ক্রিকেট দুনিয়া। প্রফুল ও সাকিবকে নিয়ে তুমুল আলোচনা চলছে।

 

 

পেশাদার ক্রিকেটের শুরু থেকেই চমক সাকিবের

২০২২-২৩ মরসুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) বিহারের (Bihar) হয়ে টি-২০ ফর্ম্যাটে অভিষেক হয় সাকিবের। সেই সময় তাঁর বয়স ছিল ১৭ বছর। সেই টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে ২০ রান দিয়ে চার উইকেট নেন এই পেসার। ২০২৫-২৬ মরসুমে রঞ্জি ট্রফিতে (2025/26 Ranji Trophy) অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) বিরুদ্ধে ৪১ রান দিয়ে ছয় উইকেট নেন এই পেসার। ২০২৪ সালে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কিন্তু কোনও ম্যাচেই খেলার সুযোগ পাননি সাকিব। এবার তাঁকে খেলার সুযোগ দিল হায়দরাবাদ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
আইপিএল অভিষেকেই ৪ উইকেট সাকিব হুসেনের।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল-এ প্রথম ম্যাচ খেলার সুযোগ পেয়েই ২৪ রান দিয়ে ৪ উইকেট নিলেন সাকিব হুসেন।
Read more Articles on
click me!

Recommended Stories

Praful Hinge: আইপিএল অভিষেকে প্রথম ওভারেই ৩ উইকেট! ক্রিকেট দুনিয়ায় নতুন বিস্ময় প্রফুল হিঙ্গে
Sunrisers vs Royals: দুই নতুন বোলারের দাপটে প্রথম হার রাজস্থানের, ৫৭ রানে জিতল হায়দরাবাদ