Praful Hinge: আইপিএল অভিষেকে প্রথম ওভারেই ৩ উইকেট! ক্রিকেট দুনিয়ায় নতুন বিস্ময় প্রফুল হিঙ্গে

Published : Apr 14, 2026, 10:33 AM IST
Praful Hinge

সংক্ষিপ্ত

Praful Hinge IPL Debut: সোমবার রাতের আগে পর্যন্ত ভারতীয় ক্রিকেট মহলে খুব বেশি কেউ প্রফুল হিঙ্গের নাম শোনেননি। বিদর্ভের (Vidarbha) ২৪ বছর বয়সি এই সিমার ২০২৪-২৫ মরসুমে প্রথমবার রঞ্জি ট্রফিতে (2024/25 Ranji Trophy) খেলার সুযোগ পান। সোমবার আইপিএল-এ (IPL 2026) প্রথম ম্যাচ খেলার সুযোগ পেয়েই সবাইকে চমকে দিলেন প্রফুল।

DID YOU KNOW ?
আইপিএল-এ নতুন নজির
আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের প্রথম বোলার হিসেবে কোনও ইনিংসের প্রথম ওভারে তিন উইকেট নিলেন প্রফুল হিঙ্গে।

Praful Hinge IPL 2026: ক্রিকেট দুনিয়ায় নতুন বিস্ময়! সোমবার রাতে আইপিএল-এ (IPL 2026) সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস (Sunrisers Hyderabad vs Rajasthan Royals) ম্যাচে স্বপ্নের অভিষেক হল প্রফুল হিঙ্গের। বিদর্ভের (Vidarbha) ২৪ বছর বয়সি এই পেসার আইপিএল-এ নিজের প্রথম ওভারেই তিন উইকেট নিলেন। হায়দরাবাদের হয়ে এই ম্যাচে চার ওভার বল করে ৩৪ রান দিয়ে চার উইকেট নিলেন প্রফুল। তাঁর শিকার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi),  ধ্রুব জুরেল (Dhruv Jurel), লুয়ান-ড্রে প্রিটোরিয়াস (Lhuan-dre Pretorius) ও রিয়ান পরাগ (Riyan Parag)। প্রফুলের দাপটে এই ম্যাচে ৫৭ রানে জয় পেয়ে চলতি আইপিএল-এ দ্বিতীয় জয় পেয়ে লিগ টেবলে চতুর্থ স্থানে উঠে এল হায়দরাবাদ। অন্যদিকে, লিগ টেবলের শীর্ষে থাকা রাজস্থান টানা চার ম্যাচ জেতার পর এবার হারের মুখ দেখল।

এক বিস্ময়কে থামিয়ে দিলেন অপর বিস্ময়

আইপিএল-এ এখন রাজস্থান রয়্যালসের ম্যাচ থাকলেই সবার নজর থাকে বৈভবের দিকে। কিন্তু সোমবার আইপিএল-এর নতুন বিস্ময় প্রফুলের কাছে মাত হয়ে গেলেন ভারতীয় ক্রিকেটের বিস্ময়-বালক বৈভব। আইপিএল-এ নিজের দ্বিতীয় বলেই বৈভবের উইকেট পেলেন প্রফুল। এই ওভারের চতুর্থ বলে বোল্ড হয়ে গেলেন জুরেল। ষষ্ঠ বলে আইপিএল-এ প্রথম ম্যাচ খেলতে নামা প্রিটোরিয়াস। এরপর তৃতীয় ওভারের শেষ বলে প্রফুলের শিকার হলেন রাজস্থানের অধিনায়ক পরাগ। প্রথম তিন ওভারের মধ্যে পাঁচ উইকেট হারানোর পর রাজস্থান আর ঘুরে দাঁড়াতে পারল না।

 

 

আইপিএল-এ নতুন নজির প্রফুলের

আইপিএল-এর ইতিহাসে খুব কম বোলারই কোনও ইনিংসের প্রথম ওভারে একাধিক উইকেট নিতে পেরেছেন। ২০২৪ সালে রাজস্থানের বিরুদ্ধেই হায়দরাবাদের হয়ে প্রথম ওভারে জোড়া উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। এবার তাঁকে ছাপিয়ে গেলেন প্রফুল। এই সিমার আইপিএল-এ নতুন নজির গড়লেন। তাঁকে নিয়ে এখন ক্রিকেট দুনিয়ায় আলোচনা চলছে। পরের ম্যাচে প্রফুল কেমন পারফরম্যান্স দেখান, সেদিকে সবার নজর থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
আইপিএল অভিষেকেই ৪ উইকেট প্রফুল হিঙ্গের।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল-এ প্রথম ম্যাচ খেলতে নেমেই ৪ উইকেট নিলেন প্রফুল হিঙ্গে।
Read more Articles on
click me!

Recommended Stories

Sunrisers vs Royals: দুই নতুন বোলারের দাপটে প্রথম হার রাজস্থানের, ৫৭ রানে জিতল হায়দরাবাদ
Yuzvendra Chahal News: "আপনি খুব মিষ্টি দেখতে!" বলিউডের বাঙালি অভিনেত্রীকে মেসেজ চাহালের, আইপিএল-এর মাঝেই প্রকাশ্যে চ্যাট