MS Dhoni Fitness: এবারের আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে এখনও পর্যন্ত কোনও ম্যাচে খেলতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। আইপিএল শুরু হওয়ার আগে চোট পান। সেই চোটের জন্যই তাঁকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। তবে মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে খেলতে পারেন ধোনি।
KNOW
Chennai Super Kings vs Kolkata Knight Riders: মঙ্গলবার তামিল নববর্ষ (Tamil New Year 2026)। বুধবার বাংলা নববর্ষ (Bengali New Year 2026)। এই উৎসবের আবহে মঙ্গলবার চিপকে (Chepauk) আইপিএল-এর (IPL 2026) গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে কি খেলবেন সিএসকে কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি? এ বিষয়ে সিএসকে-র পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে সিএসকে সমর্থকরা আশা করছেন, চোট সারিয়ে ফিট হয়ে উঠে দলে ফিরবেন এই কিংবদন্তি। গত কয়েকদিন ধরে দলের সঙ্গে অনুশীলন করছেন ধোনি। কিন্তু পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারায় গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে খেলতে পারেননি এই কিংবদন্তি। তবে মঙ্গলবার সিএসকে দলে থাকতে পারেন ধোনি।
পুরোপুরি ফিট হয়ে উঠেছেন ধোনি?
এর আগে সিএসকে-র পক্ষ থেকে জানানো হয়েছিল, দলের সঙ্গে কোনও অ্যাওয়ে ম্যাচেই যাননি ধোনি। তিনি কাফ মাসলে চোট পাওয়ার পর চেন্নাইয়েই রিহ্যাবে ছিলেন। সিএসকে সমর্থকরা আশা করেছেন, তামিল নববর্ষের দিনই মাঠে ফিরবেন ধোনি। যদিও সিএসকে শিবির থেকে সেই ইঙ্গিত পাওয়া যায়নি। ফলে ধোনির প্রত্যাবর্তন পিছিয়ে যেতে পারে। তাঁর ম্যাচ-ফিট হতে সময় লাগতে পারে। সোমবার সন্ধেবেলা চিপকে হাল্কা অনুশীলন করেন ধোনি। তিনি নেটে থ্রোডাউনে ব্যাটিং অনুশীলন করেন। তবে তিনি উইকেটকিপিং অনুশীলন করেননি। দলের সবার সঙ্গে শারীরিক কসরত করেননি ধোনি। এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে, তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। ফলে মঙ্গলবার তাঁর খেলার সম্ভাবনা কম।
ইমপ্যাক্ট-সাব হিসেবে খেলবেন ধোনি?
এবারের আইপিএল-এ সিএসকে দলে আছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তাঁকে ধোনির বিকল্প হিসেবে দেখা হচ্ছে। এই কারণে পুরোপুরি ফিট হয়ে ওঠা না পর্যন্ত ধোনিকে ইমপ্যাক্ট-সাব হিসেবে ব্যবহার করা হতে পারে। যদিও সিএসকে ম্যানেজমেন্ট এই কিংবদন্তিকে ইমপ্যাক্ট-সাব হিসেবে খেলাবে কি না, তা স্পষ্ট নয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


