Sanju Samson T20 World Cup 2026: "অন্য গ্রহের ক্রিকেটার", একদা সঞ্জুর সমালোচক গাভাসকারের মুখে প্রশংসার বন্যা

Published : Mar 06, 2026, 04:25 PM IST
Sanju Samson T20 World Cup 2026: "অন্য গ্রহের ক্রিকেটার", একদা সঞ্জুর সমালোচক গাভাসকারের মুখে প্রশংসার বন্যা

সংক্ষিপ্ত

Sanju Samson T20 World Cup 2026: ইংল্যান্ডের বিরুদ্ধে বিস্ফোরক ইনিংস উপহার দিয়েছেন ভারতের তারকা ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson batting)। তাঁর এই পারফরম্যান্স দেখে এবার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক এবং ধারাভাষ্যকার সুনীল গাভাসকার।

Sanju Samson T20 World Cup 2026: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে, ইংল্যান্ডের বিরুদ্ধে বিস্ফোরক ইনিংস উপহার দিয়েছেন ভারতের তারকা ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson batting)। তাঁর এই পারফরম্যান্স দেখে এবার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক এবং ধারাভাষ্যকার সুনীল গাভাসকার। এক্ষেত্রে মনে রাখতে হবে, একদা সঞ্জুর সমালোচক গাভাসকারের মুখে শোনা যাচ্ছে এই প্রশংসার বন্যা (Sunil Gavaskar on Sanju Samson)। 

সেমিফাইনালে মাত্র ৪২ বলে ৮৯ রান করেন সঞ্জু

একটি সাক্ষাৎকারে তিনি বলেন, সঞ্জুর ব্যাটিং দেখে মনে হচ্ছে, তিনি যেন অন্য কোনও গ্রহ থেকে ব্যাট করতে এসেছেন। বৃহস্পতিবার, ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে মাত্র ৪২ বলে ৮৯ রান করেন সঞ্জু। এই অনবদ্য ইনিংসের জন্য তাঁকেই ম্যাচের সেরা বেছে নেওয়া হয়। উল্লেখ্য, তার আগে সুপার এইটের খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচেও সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি। 

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর গাভাসকার জানান, "একটা কথা বলতেই হবে, ও যেন অন্য কোনও গ্রহ থেকে এসে ব্যাট করছে। সঞ্জুর চোখে বলটা হয়তো পূর্ণিমার চাঁদের মতো বড় দেখাচ্ছে। ওর গ্রাউন্ড শট, কাট শট, পুল শট, সবকিছুই অসাধারণ। ও যা করে দেখাল, তা এককথায় ব্যাটিংয়ের প্রদর্শনী।"

তিনি আরও যোগ করেন, “টি-টোয়েন্টি ক্রিকেটে সাধারণত যে ধরনের খারাপ বা ক্রস-ব্যাট শট দেখা যায়, সঞ্জুর ইনিংসে তার ছিটেফোঁটাও ছিল না।" তাঁর মতে, ব্যাটিংয়ের এই গভীরতাই সঞ্জুকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।

ফাইনালেও তিনি বড় ভরসা

প্রসঙ্গত, এর আগে রবি শাস্ত্রীও সঞ্জুর দুরন্ত ফর্মের কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, সঞ্জুর স্কিল নিয়ে কারও কোনওদিন সন্দেহ ছিল না। কিন্তু ধারাবাহিকতার অভাবই তাঁর প্রধান সমস্যা ছিল। শাস্ত্রীর কথায়, "সঞ্জু এখন বুঝতে পেরেছে যে, ওকে আরও ধারাবাহিক হতে হবে। শট বাছাইয়ের ক্ষেত্রে ও এখন অনেক বেশি বিচক্ষণতা দেখাচ্ছে। ক্রিকেট বইয়ের সব শটই ওর হাতে আছে। কিন্তু আগে মনোযোগে সামান্য ঘাটতি দেখা যেত।" 

এই জয়ের সুবাদে ভারত ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গেছে। রবিবার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে তারা। পরপর দুটি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করার পর, ফাইনালেও ভারতের প্রধান ভরসা হয়ে উঠতে চলেছেন সেই সঞ্জু স্যামসন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপে সেরা খেলোয়াড় পুরস্কারের জন্য মনোনীত এই ভারতীয়
Rohit Sharma News T20 WC 2026: রোহিতের পেপটকেই ছন্দে ফিরলেন বোলাররা! কী মন্ত্র দিলেন হিটম্যান?