SL vs AUS T20: দুরন্ত ব্যাটিং পাথুম নিসাঙ্কার! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ উইকেটে জয় লঙ্কাবাহিনীর, সুপার এইটে শ্রীলঙ্কা

Published : Feb 17, 2026, 01:33 AM IST
Australia vs Sri Lanka

সংক্ষিপ্ত

SL vs AUS T20: কার্যত, ২২ গজে ঝড় তোলেন। তাঁর ৫২ বলে ১০০ রানের বিধ্বংসী এবং অপরাজিত ইনিংসই শেষ করে দেয় অস্ট্রেলিয়াকে। স্ট্রাইক রেট ১৯২.৩১। নিসাঙ্কার ইনিংসে ছিল ১০টি চার এবং ৫টি ছয়।

SL vs AUS T20: দুরন্ত ব্যাটিং লঙ্কাবাহিনীর। অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সুপার এইটে চলে গেল শ্রীলঙ্কা (australia vs sri lanka)। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার, আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া। সেই ম্যাচেই ৮ উইকেটে জয় হাসিল করে সুপার এইটে চলে গেল লঙ্কাবাহিনী। 

৮ উইকেটে জয় লঙ্কাবাহিনীর

এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তবে প্রথমে ব্যাট করতে নেমে, শুরুটা খারাপ করেনি অজিরা। কিন্তু দুই ওপেনার প্যাভিলিয়নে ফিরে যেতেই ভেঙে পরে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপ। অধিনায়ক মিচেল মার্শ খেলেন ২৭ বলে ৫৪ রানের অসাধারণ ইনিংস। স্ট্রাইক রেট ২০০.০০। মার্শের ইনিংসে ছিল ৮টি চার এবং ২টি ছয়। 

দলের আরেক ওপেনার ট্র্যাভিস হেড করেন ২৯ বলে ৫৬ রান। স্ট্রাইক রেট ১৯৩.১০। তাঁর ইনিংসে ছিল ৭টি চার এবং ৩টি ছয়। কিন্তু এরপর থেকেই ব্যাটিং ব্যর্থতা শুরু। ক্যামেরন গ্রিন করেন ৩ রান, টিম ডেভিডের ঝুলিতে ৬ রান এবং উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিসের সংগ্রহে ২৭ রান। সেইসঙ্গে, গ্লেন ম্যাক্সওয়েল ২২ রান এবং মার্কাস স্টয়নিস ৪ রান যোগ করেন স্কোরবোর্ডে। 

পাথুম নিসাঙ্কার বিধ্বংসী ব্যাটিং

কুপার কনলি ৩ রান করেন এবং অ্যাডাম জাম্পার ঝুলিতে ১ রান। তবে জেভিয়ার বার্টলেট এবং নাথান এলিস কোনও রান করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে, ১৮১ রান তোলে অস্ট্রেলিয়া। তবে মিচেল মার্শ এবং ট্র্যাভিস হেডের ১০৪ রানের পার্টনারশিপ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। 

লঙ্কাবাহিনীর হয়ে ৩ উইকেট পান দুশান হেমন্ত এবং ২ উইকেট নেন দুশ্মান্থা চামিরা। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন মাহিশ থিকশানা, দুনিথ ওয়েল্লালাগে এবং কামিন্দু মেন্ডিস। জবাবে ব্যাট করতে নেমে, খুব একটা বেগ পেতে হয়নি শ্রীলঙ্কাকে। ওপেনার পাথুম নিসাঙ্কা (pathum nissanka) কার্যত, ২২ গজে ঝড় তোলেন। তাঁর ৫২ বলে ১০০ রানের বিধ্বংসী এবং অপরাজিত ইনিংসই শেষ করে দেয় অস্ট্রেলিয়াকে। স্ট্রাইক রেট ১৯২.৩১। নিসাঙ্কার ইনিংসে ছিল ১০টি চার এবং ৫টি ছয়। 

সুপার এইটে পৌঁছে গেল শ্রীলঙ্কা

তবে কুশল পেরেরা করেন মাত্র ১ রান। দলের উইকেটকিপার-ব্যাটার কুশল মেন্ডিসের ঝুলিতে ৫১ রান এবং পবন রথনায়েকে ২৮ রানে অপরাজিত থাকেন। ১৮ ওভারে, মাত্র ২ উইকেট হারিয়েই ১৮৪ রান তুলে নেয় শ্রীলঙ্কা। আর সেই সুবাদেই সুপার এইটে পৌঁছে গেল শ্রীলঙ্কা। 

নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ জয়। আর এই হারের জেরে অস্ট্রেলিয়ার সুপার এইট আপাতত নিশ্চিত নয়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup 2026: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জশ হ্যাজেলউড, দলে এলেন স্টিভ স্মিথ
IND vs PAK T20 World Cup: পাকিস্তান হারতেই জামাইয়ের উপর ক্ষেপে গেলেন শ্বশুর! শাহিন শাহ আফ্রিদিকে ছাঁটাই করতে বললেন আফ্রিদি